শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ভাদ্র শেষে এই আশ্বিনের প্রথম সপ্তাহে ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ। এর সঙ্গে প্রাণিকূলও। কেন এত গরম, এই প্রশ্ন সবার। আবহাওয়াবিদরা জানান, বাংলাদেশ থেকে সরে যেতে শুরু করেছে মৌসুমি বায়ু। এই কারণে আকাশ পরিষ্কার থাকায় সূর্যের তাপ সরাসরি পড়ছে মাটিতে। আবার এর সঙ্গে নতুন মাত্রা যোগ হয়েছে আর্দ্রতা। আর এসব কারণেই ভ্যাপসা গরমে পুড়ছে দেশ। 


গত কয়েক মাস আগেও দেশের বেশিরভাগ জেলায় একনাগাড়ে তাপপ্রবাহ বয়ে গেছে। কোথাও মৃদু, আবার কোথাও বেশি। সে সময় শুধু দেশ পোড়েনি। পুড়েছে মাঠের ফসলও। এবার অর্থাৎ গত ১৬ সেপ্টেম্বর থেকে আবার তাপপ্রবাহ বইতে শুরু করেছে। তবে কেউ টের  পায়নি এই তাপপ্রবাহের বিষয়। সবাই বলেছে, ভ্যাপসা গরম। এই ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। ঘরের মধ্যে ফ্যান চললে হয়, আগুনের হল্কা। আবার ঘরের বাইরে বের হলেই যেন আগুনের ঝাপটা।  বিশেষ করে অল্প সময়ের মধ্যে শরীর ঘামে ভিজে যাচ্ছে। মনে হয় কোথা থেকে যেন আগুনের হল্কা বের হচ্ছে। 


গতকাল থেকে রাজধানীর মানুষকে এই তাপপ্রবাহ এক ধরনের কাহিল অবস্থা এনে দেয়। আবার এই ভ্যাপসা গরম থেকে কোনো এসি ঘরে প্রবেশ করলে কিংবা ফ্যানের বাতাস গায়ে লাগলে বেশ কিছুটা প্রশান্তি এনে দেয়। কিন্তু এই ঠান্ডা-গরমে অনেকেই এখন কাশিতে আক্রান্ত হচ্ছেন। ঘরে ঘরে এখন সর্দি-কাশি দেখা যাচ্ছে। আবার শরীরে জ্বরও আসে। 


এই ভ্যাপসা গরমে দেদার বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের ফলের জুস। আবার আখের রস। এ ছাড়া ফুটপাথের মানহীন বরফমিশ্রিত লেবুর শরবত বিক্রি বেড়েছে। এই ভ্যাপসা গরমে জমজমাট ব্যবসা হচ্ছে বিভিন্ন ধরনের পাতলা গেঞ্জির। যা অনায়াসে বিক্রি হতে দেখা যাচ্ছে ফুটপাথের বিভিন্ন ভ্যানে। গরমের সুযোগে অনেক বেশি দাম হাঁকছেন বিক্রেতারা। 


তবে অনেকের মনে প্রশ্ন কবে এই ভ্যাপসা গরম থেকে মুক্তি পাওয়া যাবে। আবহাওয়া অফিসের সোজাসাপ্টা কথা, বৃষ্টি হলেই গরম কমবে। কিন্তু কবে বৃষ্টি হবে আর কবে গরম কমবে তা এখন সবার প্রশ্ন। 


আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, এখন তো তিন জেলাসহ সাত বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আরও দুদিন অব্যাহত থাকতে পারে। আবার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগর ও এর আশপাশে লঘুচাপ সৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর বেশ সক্রিয়। তবে আজ-কালের মধ্যে কিছু কিছু এলাকায় পশলা বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।


এদিকে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষার জন্য একটি প্রকল্প গ্রহণের কথা বিবেচনা করা হচ্ছে। আপাতত ঢাকা বিভাগের ১৩টি জেলার মোট ৬৬৪টি পুকুরের কথা উল্লেখ করা হয়েছে।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী