শিরোনাম
সোনাইমুড়ীতে আবাবিল সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু আমতলীতে ২ কেজি গাঁজাসহ আটক ২ জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী
শনিবার ৩০ মে ২০২৬
শনিবার ৩০ মে ২০২৬

২০২৬ সালের পাঠ্যবইয়ে জলছাপ কি সম্ভব?

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০৭ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:সোমবার ০৭ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

২০২৬ সালে নির্ধারিত কাগজে বিনা মূল্যের পাঠ্যবই ছাপা নিশ্চিত করতে কাগজে জলছাপ দেওয়ার উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন সম্ভব হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। দেশের কাগজকলগুলোর হঠাৎ করে এই ব্যবস্থায় যাওয়ার সক্ষমতা নেই। তাছাড়া নতুন করে এই ব্যবস্থায় যেতে হলে বাড়তি অর্থ খরচ করতে হবে কাগজকলগুলোকে।


জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানায়, যথাসময়ে মানসম্মত পাঠ্যবই ছাপার ক্ষেত্রে প্রতিবন্ধকতা এড়াতে জলছাপযুক্ত কাগজে পাঠ্যবই ছাপার পরিকল্পনা করা হয়েছিল। তবে জলছাপযুক্ত কাগজে ২০২৬ সালে পাঠ্যবই ছাপা সম্ভব হবে কিনা তা নিশ্চিত করা যাচ্ছে না।


এনসিটিবি সূত্রে জানা গেছে, পাঠ্যবইয়ের মান নিয়ে বিভিন্ন সময় নানান অভিযোগ ওঠে। এর মধ্যে কাগজের মান নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়। সরকার নির্ধারিত কাগজে মুদ্রণ ব্যবসায়ীরা যাতে পাঠ্যবই ছাপতে বাধ্য হন সে কারণে কাগজে জলছাপযুক্ত পাঠ্যবই ছাপার উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০২৬ সালের পাঠ্যবই ছাপার ক্ষেত্রে জলছাপযুক্ত অফ-হোয়াইট কাগজে সমস্ত বই ছাপার পরিকল্পনা করা হয়েছিল। বিষয়টি নিয়ে সম্প্রতি একটি বৈঠক করে এনসিটিবি। বেশিরভাগ মুদ্রণ প্রতিষ্ঠান জলছাপযুক্ত কাগজে বই ছাপার পক্ষে মতামত দেন। তবে আপত্তি উঠে কাগজকলগুলোর পক্ষ থেকে। আর পাঠ্যবই ছাপতে আগে থেকেই প্রস্তুতি সম্পন্ন করারও পরিকল্পনা করে এনসিটিবি।


জানতে চাইলে ক্রিয়েটিভস পেপার মিলসের পরিচালক ফিরোজ আহমেদ বলেন, ‘বাংলাদেশের বিদ্যমান মেশিনগুলোতে এগুলো করা যাবে না। জলছাপ করতে হলে দেশের বাইরে থেকে করে আনতে হবে। আমরা সচিবকে বলে এসেছি, ন্যাচারাল কালার কাগজে বই ছাপতে, এই কাগজগুলো বাইরে বিক্রি হবে না। বই ছাপতে বাড়তি খরচ করার প্রয়োজন হবে না।   


এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা উদ্যোগ নিয়েছিলাম জলছাপযুক্ত কাগজে সব পাঠ্যবই ছাপার। তাহলে কাগজ ব্যবহারের ক্ষেত্রে কেউ অনিয়ম করার সুযোগ পাবে না। কিন্তু কাগজকলগুলো বলছে, জলছাপ দিতে তিন কোটি টাকা বাড়তি খরচ হবে। সে কারণে আগামী ২০২৬ সালের পাঠ্যবইয়ে ছাপা সম্ভব হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না।


জলছাপ দেওয়ার বিষয়ে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ড. রিয়াজুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চীন থেকে সহজেই জলছাপ দিয়ে আনা সম্ভব। তবে দেশীয় কাগজকলগুলো বলছে, অতিরিক্ত খরচ হবে। ফলে এ বিষয়টি চূড়ান্ত করা সম্ভব হবে কিনা বলা যাচ্ছে না।


এদিকে, যথাসময়ে মানসম্মত পাঠ্যবই ছাপার ব্যবস্থা নিতে মুদ্রণ শিল্প মালিকদের ওপর বেশ কিছু শর্ত আরোপ করতে চায় এনসিটিবি। পাঠ্যবই বাইন্ডিংয়ের ক্ষেত্রে শর্ত আরোপের বিষয়ে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান বলেন, বই ভাঁজ করার মেশিন যাদের থাকবে তারা বেশি বই ছাপার সুযোগ পাবে। পাঠ্যবই বাইন্ডিং করতে প্রতিবছর চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়, সময়ক্ষেপণ হয় পাঠ্যবই সরবরাহ করতে। বই ভাঁজ করার মেশিন থাকলে সে সমস্যা তৈরি হবে না।’


উল্লেখ্য, ২০১০ সাল থেকে প্রথম থেকে দশম শ্রেণির পাঠ্যবই বিনামূল্যে তুলে দেওয়া শুরু করে সরকার। বছরের প্রথম দিন পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার রেওয়াজ তৈরি হয়। তবে এই প্রথমবার ২০২৫ সালে যথাসময়ে পাঠ্যবই সরবরাহে বিঘ্ন ঘটে।


আরও খবর




অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

সোনাইমুড়ীতে আবাবিল সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আমতলীতে ২ কেজি গাঁজাসহ আটক ২

জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রাজবাড়ীর রামকান্তপুর ইউনিয়নে উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা!

মনপুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬