
শামছুদ্দিন খোকন চরফ্যাশন প্রতিনিধি :
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা বাজারে দীর্ঘ ২৯ বছর ধরে কোনো বাজার পরিচালনা কমিটি না থাকায় অব্যবস্থাপনা দিন দিন প্রকট আকার ধারণ করেছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, অস্বাস্থ্যকর মাছ বাজার, বেহাল স্যানিটেশন ও তীব্র যানজটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ী, ক্রেতা এবং সাধারণ পথচারীরা।
ফুটেজ (মাছ বাজারের):
বৃহস্পতিবার (৬ আগস্ট) সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, মাছ বাজারে হাঁটুসমান কাদা জমে রয়েছে। মাছের পচা নাড়িভুঁড়ি ও অন্যান্য বর্জ্য যত্রতত্র ফেলে রাখায় দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে। নোংরা পরিবেশে মাছ বিক্রি হওয়ায় জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
বক্তব্য (ডাক্তার হাসনাইন):
স্থানীয় ফার্মেসি ব্যবসায়ী ও থানা যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক ডাক্তার হাসনাইন বলেন, মাছ বাজারকে স্বাস্থ্যসম্মত করতে বাজারের দুই পাশে অন্তত ৫০ মিটার ড্রেন নির্মাণ এবং একটি আধুনিক টলঘর স্থাপন জরুরি। তা না হলে এই সমস্যা আরও ভয়াবহ রূপ নেবে। হাসনাইন আরো বলেন, বাজার মূখি জনসাধারনের ব্যাবহারের জন্য তিনটি স্থানে টয়লেট ও শিশুদের জন্য বিনোদন পার্কের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
ফুটেজ (ড্রেন):
বাজারের জিরো পয়েন্ট থেকে পুরাতন বাজারের শেষ প্রান্ত পর্যন্ত প্রায় ৫০০ মিটার ড্রেন দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে।
বক্তব্য (সালাউদ্দিন):
ইলেকট্রনিকস ব্যবসায়ী সালাউদ্দিন অভিযোগ করে বলেন, আগে ড্রেনটির প্রস্থ ছিল দুই ফুট। পরে তা এক ফুটে নামিয়ে নিম্নমানের নির্মাণকাজ করা হয়। ড্রেনে ঢাকনা না থাকায় ময়লা-আবর্জনায় পুরো ড্রেনটি কার্যত অচল হয়ে পড়েছে। তিনি অন্তত তিন ফুট প্রশস্ত নতুন ড্রেন নির্মাণের দাবি জানান।
ফুটেজ (ব্যাস্ত সড়ক):
এছাড়া বাজারের প্রধান সড়কে রিকশা, বোরাক ও অন্যান্য যানবাহন যত্রতত্র পার্কিং করায় সারাক্ষণ যানজট লেগে থাকে। এতে ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি পথচারীদেরও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
বক্তব্য (মিজান):
হাওলাদার মেডিকেলের মালিক মিজান বলেন, বাসস্ট্যান্ড এলাকায় বর্তমানে বোরাকের জন্য তিনটি এবং বাসের জন্য একটি স্ট্যান্ড ব্যবহৃত হচ্ছে। একই স্থানে একাধিক স্ট্যান্ড থাকায় প্রতিদিনই তীব্র যানজট সৃষ্টি হয়। তিনি সরকারি খাস জমিতে একটি গোলচত্বর নির্মাণের দাবি জানিয়ে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন।
ফুটেজ (বাজারের বিভিন্ন চিত্র):
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যবসায়ীদের উদ্যোগে ১৯৯৬ সালে সর্বশেষ দক্ষিণ আইচা থানা বাজার পরিচালনা কমিটি গঠিত হয়। কয়েক বছর পর সেই কমিটি বিলুপ্ত হয়ে যায়। এরপর দীর্ঘ ২৯ বছরেও নতুন কোনো কমিটি গঠন করা হয়নি। ফলে বাজার ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, ড্রেনেজ ও যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের।
বক্তব্য (ইকবাল হাওলাদার):
এ বিষয়ে থানা যুবদলের সভাপতি ইকবাল হাওলাদার বলেন, দূষিত মাছ বাজার, বেহাল ড্রেনেজ ব্যবস্থা ও যত্রতত্র পার্কিং—এসব সমস্যার স্থায়ী সমাধানের জন্য আগে একটি কার্যকর বাজার পরিচালনা কমিটি গঠন করতে হবে। বাজারে জবাবদিহিমূলক ব্যবস্থাপনা চালু হলে শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি দক্ষিণ আইচা থানা বাজার পরিচালনা কমিটি গঠনে স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
দীর্ঘদিনের এসব সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নেবে এমন প্রত্যাশা বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের।





























