শিরোনাম
জাতীয় গ্রিডের লোডশেডিংয়ে স্তব্ধ তিতাসের জীবনযাত্রা: সংকট উত্তরণে সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে কঠোর নজরদারি পত্নীতলায় গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪ শিবচরে অবৈধ মাদক সহ গ্রেফতার ২ জন আমতলীতে কাজ শেষে না হতেই সড়ক দেবে গেছে এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে ধুনটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রায়গঞ্জে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত পোরশায় ২৮ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার ভান্ডারিয়ায় দুটি খাল খনন শেষে অতিরিক্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন উপজেলা প্রশাসন
সোমবার ০৩ আগস্ট ২০২৬
সোমবার ০৩ আগস্ট ২০২৬

আদালতে ভুল তথ্য উপস্থাপন করে চট্টগ্রামে বৈধ গরুর হাট বন্ধের অপচেষ্টার অভিযোগ

প্রকাশিত:সোমবার ২৫ মে ২০২৬ | হালনাগাদ:সোমবার ২৫ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নে স্থাপিত একটি অস্থায়ী গরুর হাটকে কেন্দ্র করে ষড়যন্ত্র শুরু হয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ, আদালতে ভুল ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে বৈধ এই হাট বন্ধের চেষ্টা চালানো হচ্ছে।


জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় চাহিদার প্রেক্ষিতে ড্রিম স্টিল রি-রোলিং মিলস মাঠে অস্থায়ী গরুর হাটটি স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসকের অনুমোদনক্রমে উপজেলা পরিষদের মাধ্যমে হাট ও বাজার স্থাপন ও ব্যবস্থাপনা বিধিমালা, ২০২৫ অনুযায়ী হাটটি ইজারা দেওয়া হয়েছে। বিধিমালার ১৫ নম্বর বিধি অনুযায়ী জেলা প্রশাসক অস্থায়ী পশুর হাটের ইজারা দেওয়ার ক্ষমতা রাখেন। সেই ক্ষমতাবলেই উপজেলা প্রশাসনের মাধ্যমে উন্মুক্ত ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে সর্বোচ্চ দরদাতাকে হাটটি ইজারা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


সম্প্রতি সিটি করপোরেশন এলাকার একটি বাজারের ইজারাদার হাইকোর্টে রিট আবেদন করেন। রিটে হাটটিকে অবৈধ ও অনুমোদনবিহীন দাবি করা হয়। পাশাপাশি এটি সিটি করপোরেশন এলাকার মধ্যে অবস্থিত এবং মহাসড়কের ওপর বসানো হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট প্রশাসনিক সূত্র বলছে, এসব অভিযোগ সঠিক নয় এবং অনেক তথ্য আদালতে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।


সংশ্লিষ্ট সূত্রের দাবি, হাটটি সিটি করপোরেশন এলাকায় নয়; বরং সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নে অবস্থিত। ফলে সিটি করপোরেশনের কোনো বাজারের সঙ্গে এর প্রশাসনিক বা আইনগত সম্পর্ক নেই। এছাড়া এটি সলিমপুর ইউনিয়নের একমাত্র গরুর হাট এবং প্রথমবারের মতো অস্থায়ী ভিত্তিতে চালু করা হয়েছে। স্থানীয়রা বলছেন, এই হাটটি বন্ধ হয়ে গেলে পুরো ইউনিয়নের মানুষকে কোরবানির পশু কিনতে দূরবর্তী এলাকায় যেতে হবে, এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে।


অভিযোগগুলোর সত্যতা যাচাই করতে আজ চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হাট এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দেবেন বলে জানিয়েছেন।


এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “বাজারটি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জেলা প্রশাসকের অনুমোদন নিয়ে ইজারা দেওয়া হয়েছে।”


আদালত অন্তর্বর্তীকালীন আদেশে বলেছেন, যদি হাটটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া স্থাপন করা হয়ে থাকে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আলোচিত হাটটির জেলা প্রশাসনের অনুমোদন রয়েছে এবং উপজেলা পরিষদ বিধি মোতাবেক ইজারা কার্যক্রম সম্পন্ন করেছে। তাই হাট এর কার্যক্রম চলতে আইনগত বাধা নেই। 


হাটটি মহাসড়কের ওপর স্থাপন করা হয়েছে এবং এতে যানজট সৃষ্টি হচ্ছে—এমন অভিযোগ করা হচ্ছে। তবে সরেজমিনে দেখা গেছে, হাটটি মহাসড়কের ওপর নয়; বরং সড়কের পাশের একটি মাঠের ভেতরে পরিচালিত হচ্ছে। এ কারণে যান চলাচলে কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে না বলে স্থানীয়দের দাবি। সরেজমিন পরিদর্শনে হাট এলাকায় কোন যানজট দেখা যায়নি। 


সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, একটি পক্ষ মিথ্যা অভিযোগ দিয়ে বিভিন্ন দপ্তর ও সংস্থায় আবেদন করছে এবং প্রতিযোগিতামূলক কারণে বৈধ এই হাটটি বন্ধের চেষ্টা চালাচ্ছে। তাঁদের মতে, আদালতে প্রকৃত তথ্য উপস্থাপন করা হলে হাটটির বৈধতা আরও স্পষ্ট হবে।



আরও খবর
মাছের জালে উঠে এলো শর্টগান

সোমবার ০৩ আগস্ট ২০২৬





মাছের জালে উঠে এলো শর্টগান

মধ্যনগর সীমান্তে চোরাচালানের নেপথ্যে কারা?

১০০ শয্যার স্বল্পব্যয়ী হাসপাতালের বাস্তব চিত্র উপেক্ষিত’ অপচিকিৎসা ও ‘গলাকাটা’ বিলের অভিযোগে সংবাদ সম্মেলন

নেতাই নদের ওভারলোড বালুবাহী ট্রাকে ক্ষতবিক্ষত হালুয়াঘাটের সড়ক, প্রতিবাদে মানববন্ধন

জাতীয় গ্রিডের লোডশেডিংয়ে স্তব্ধ তিতাসের জীবনযাত্রা: সংকট উত্তরণে সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী

সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে কঠোর নজরদারি

পত্নীতলায় গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪

শিবচরে অবৈধ মাদক সহ গ্রেফতার ২ জন

আমতলীতে কাজ শেষে না হতেই সড়ক দেবে গেছে

এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে ধুনটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টাঙ্গুয়ার হাওরে পর্যটন ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, মানতে হবে কঠোর নিয়ম

রাণীনগরে রেলের অস্বাভাবিক খাজনা বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

জাগো বাঁশখালীর বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার, লিখিত আবেদন থানায়

দিনাজপুরে সাবেক স্ত্রীকে আগুনে পুঁড়িয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

চাপুলিয়ায় জামিনে বেরিয়েই ফের অপরাধে লিপ্ত ‘মাদক সম্রাট ও চোর’ শাকিল, এলাকাবাসী অতিষ্ঠ


এই সম্পর্কিত আরও খবর

মাছের জালে উঠে এলো শর্টগান

মধ্যনগর সীমান্তে চোরাচালানের নেপথ্যে কারা?

১০০ শয্যার স্বল্পব্যয়ী হাসপাতালের বাস্তব চিত্র উপেক্ষিত’ অপচিকিৎসা ও ‘গলাকাটা’ বিলের অভিযোগে সংবাদ সম্মেলন

নেতাই নদের ওভারলোড বালুবাহী ট্রাকে ক্ষতবিক্ষত হালুয়াঘাটের সড়ক, প্রতিবাদে মানববন্ধন

জাতীয় গ্রিডের লোডশেডিংয়ে স্তব্ধ তিতাসের জীবনযাত্রা: সংকট উত্তরণে সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী

সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে কঠোর নজরদারি

পত্নীতলায় গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪

শিবচরে অবৈধ মাদক সহ গ্রেফতার ২ জন

আমতলীতে কাজ শেষে না হতেই সড়ক দেবে গেছে