শিরোনাম
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬

আল্লারদর্গায় আধুনিক সড়ক-ড্রেন নির্মাণের উদ্বোধন

প্রকাশিত:বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মোঃ সম্রাট আলী, দৌলতপুর 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাণপুর–কুষ্টিয়া সড়কের আল্লারদর্গা এলাকায় প্রায় ৩২ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে সড়ক ও ড্রেন নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।


বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় নুরুজ্জামান বিশ্বাস অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. রেজা আহমেদ বাচ্চু মোল্লা। বিশেষ অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিকাশ চন্দ্র দাস এবং কুষ্টিয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনজুরুল করিম।


অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী আসাদুল্লাহ বাচ্চু, বিএনপির সিনিয়র নেতা রুহুল কুদ্দুস, সিনিয়র নেতা মঙ্গল সরকার এবং সাবেক চেয়ারম্যান বেলাল উদ্দিন। সভাপতিত্ব করেন আল্লারদর্গা বাজার কমিটির সভাপতি মিন্টু লস্কর এবং সঞ্চালনা করেন প্রফেসর মাহবুবুর রহমান লস্কর।


প্রধান অতিথির বক্তব্যে এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, আল্লারদর্গাবাসীকে একটি আধুনিক ২৪ ফুট প্রশস্ত কংক্রিটের সড়ক উপহার দেওয়া হচ্ছে। সড়কের পাশে উন্নত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হবে, যাতে হাইস্কুল মাঠ, আশপাশের এলাকা ও সড়কের বৃষ্টির পানি সহজেই হিসনা নদীতে নিষ্কাশিত হতে পারে।


তিনি বলেন, "রাস্তার জমিতে কোনো ধরনের অবৈধ স্থাপনা থাকতে দেওয়া হবে না। কেউ চাঁদাবাজির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রকল্পের কাজ নির্ধারিত সিডিউল ও মান বজায় রেখেই সম্পন্ন হবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"


মাদক নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, "মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ইতোমধ্যে মাদক নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং অন্তত ৫০ শতাংশ মাদক নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে আমরা কাজ করছি।"


বিশেষ অতিথিদের বক্তব্যে জানানো হয়, সড়ক ও ড্রেন নির্মাণ প্রকল্পে প্রায় ৩২ কোটি ৪৪ লাখ টাকা ব্যয় হবে। প্রকল্পটি বাস্তবায়নে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তারা।


পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা ফিতা কেটে নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আরও খবর




"মাটির মা ফাউন্ডেশন" নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত

"মাটির মা ফাউন্ডেশন" বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত

পঞ্চগড়ের বোদায় ২ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে পাস করেনি কেউ

মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাতক্ষীরায় ১/১১-এর মামলায় খালাস পেলেন হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের জামিন নামঞ্জুর

সাতক্ষীরায় ৪ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় পাশ করেনি কেউ

৫০০ কক্ষে অবৈধ গ্যাস! কাশিমপুরে জরিমানা ১ লাখ

যেখানে মাদক, সেখানেই আটক’ মধ্যধানঘড়াকে মাদকমুক্ত ঘোষণা দিলেন চেয়ারম্যান জুলফিকার

চন্দনাইশে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত-৭

মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জেলা প্রশাসকের

জাতীয় ছাদ বাগান প্রতিযোগিতায় সারা দেশে ৩য় শেরপুর পৌরসভা

পঞ্চগড়ের বোদায় এসএসসি ও সমমানে মিশ্র ফল, ৪১ জিপিএ-৫ নিয়ে শীর্ষে সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ

আজমিরীগঞ্জে ফলের দোকান থেকে মোবাইল নেওয়ার অভিযোগ,এসআইকে প্রত্যাহারের সুপারিশ

আদালতের নিষেধাজ্ঞ অমান্য করে জমিতে ফের স্থাপনা নির্মাণের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

চাপুলিয়ায় জামিনে বেরিয়েই ফের অপরাধে লিপ্ত ‘মাদক সম্রাট ও চোর’ শাকিল, এলাকাবাসী অতিষ্ঠ

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়


এই সম্পর্কিত আরও খবর

"মাটির মা ফাউন্ডেশন" নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত

"মাটির মা ফাউন্ডেশন" বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত

পঞ্চগড়ের বোদায় ২ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে পাস করেনি কেউ

মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাতক্ষীরায় ১/১১-এর মামলায় খালাস পেলেন হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের জামিন নামঞ্জুর

সাতক্ষীরায় ৪ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় পাশ করেনি কেউ

৫০০ কক্ষে অবৈধ গ্যাস! কাশিমপুরে জরিমানা ১ লাখ

যেখানে মাদক, সেখানেই আটক’ মধ্যধানঘড়াকে মাদকমুক্ত ঘোষণা দিলেন চেয়ারম্যান জুলফিকার

চন্দনাইশে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত-৭