শিরোনাম
শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত
মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬

আলোকবালী ইউনিয়ন বিএনপির নতুন কমিটি প্রত্যাখ্যান করে পদবঞ্চিতদের প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত:বুধবার ০৫ আগস্ট ২০২৬ | হালনাগাদ:বুধবার ০৫ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

জেলা প্রতিনিধি, নরসিংদী: নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন বিএনপির নবগঠিত ৩৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে প্রতিবাদ সমাবেশ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে আলোকবালী আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ২৯ জুলাই সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঘোষিত আহ্বায়ক কমিটিতে দীর্ঘদিনের ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। তাদের দাবি, কমিটিতে এমন কিছু ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তারা অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল।সদ্য বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম অভিযোগ করেন, বিগত সময়ে যারা আওয়ামী লীগের সঙ্গে সখ্য রেখে ব্যবসা-বাণিজ্য ও ব্যক্তিগত সুবিধা নিয়েছেন, তাদেরই নতুন কমিটিতে স্থান দেওয়া হয়েছে। অথচ দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকারকারী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি, যা তৃণমূলের মধ্যে হতাশা সৃষ্টি করেছে বলে তিনি দাবি করেন।সদ্য বিলুপ্ত ঘোষিত ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হযরত আলী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন বিএনপির রাজনীতি করতে গিয়ে যারা হামলা, মামলা ও কারাভোগ করেছেন, তাদের এবার মূল্যায়ন করা হয়নি। তিনি আরও অভিযোগ করেন, নবগঠিত কমিটিতে এমন কয়েকজনকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে, যারা অতীতে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ঘনিষ্ঠ ছিলেন। তার দাবি, এতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং যেকোনো সময় তারা প্রতিবাদে ফেটে পড়তে পারেন।বক্তারা নবগঠিত কমিটি পুনর্বিবেচনার দাবি জানিয়ে বলেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে এ ধরনের কমিটি গঠন করলে দলীয় ঐক্য ক্ষতিগ্রস্ত হবে। তারা ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে নতুন করে একটি গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানান।প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন সদ্য বিলুপ্ত আলোকবালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শাহআলম চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ডাক্তার, ইউপি সদস্য হযরত আলী মেম্বার, নরসিংদী জেলা কৃষকদলের সদস্য সজল চৌধুরীসহ পদবঞ্চিত নেতাকর্মীরা।এ বিষয়ে নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী বলেন, এই কমিটির বিষয়ে আমি কিছু জানি না। কারণ এই কমিটি আমি করিনি। এ বিষয়ে খোকন ভাই সব জানেন। তিনি কমিটিতে কাকে নিয়েছেন, কাকে কী দায়িত্ব দিয়েছেন, একমাত্র তিনিই বলতে পারবেন।


আরও খবর




শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার

জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান এমপি মিলনের

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি

ফতুল্লায় স্ত্রী-ছেলেকে হত্যার দায়ে হারেজের মৃত্যুদণ্ড

অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার

মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি

ফতুল্লায় স্ত্রী-ছেলেকে হত্যার দায়ে হারেজের মৃত্যুদণ্ড

অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে