শিরোনাম
আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতালিতে নিহত প্রবাসী,এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে নাঙ্গলকোটে যুব র‍্যালি তারেক রহমানের কাছে অভিযোগ: রোকনুজ্জামানের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপির ভাবমূর্তি লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক মুরাদনগরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন ৫ শতাধিক রোগী লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ,আহত ২ আখাউড়ায় আতংক মনে বিদ্যালয়ে আসছে না ১টি শিশু আমতলীতে মসজিদ ও ইউনিয়ন পরিষদসহ চার প্রতিষ্ঠানে চুরি
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৭ জুন ২০২৬ | হালনাগাদ:শনিবার ২৭ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


এম এম ইউসুফ আলী 

স্টাফ রিপোর্টার:


আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন- মহাবিশ্বের সূচনা থেকেই ইয়াওমে আশুরা অত্যন্ত গুরুত্ববহ ও মর্যাদাপূর্ণ। মহাজাগতিক ইতিহাসের বহু ঘটনা এই দিনের সাথে সম্পর্কিত। অনেকে মনে করেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তা’আলা আনহু এর শাহাদাত ও কারবালার ঘটনার জন্য এই দিনটি মর্যাদাপূর্ণ। কিন্তু এই দিনটি আশুরার জন্যই ফজিলত পূর্ণ হয়েছে। মনে রাখতে হবে যে অপরাধী তার অপরাধের জবাব তাকেই দিতে হবে। ইয়াজিদ এর অপরাধের জন্য কোন সাহাবায়ে কেরাম এর সম্মানের অমর্যাদা করা উচিত হবে না। হযরত মুয়াবিয়া (রাঃ) একজন রাসূলুল্লাহ (সাঃ) এর জালিলুল কদর সাহাবী ও কাতিবে ওহী ছিলেন। তার সমালোচনা করা হক আকীদার পরিপন্থী। 

হযরত পীর ছাহেব কেবলা আরও বলেন- বিভিন্ন প্রান্তে স্বার্থান্বেষী মহল দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা স্বাধীন দেশের নাগরিক, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ। অন্যের ছত্রছায়ায় নয় বরং স্বাধীন বাংলাদেশে আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই। দেশের সরকার ও প্রশাসনের উদ্দেশ্যে বলেন, অতীতের ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ না করে ভুলের পুনরাবৃত্তি করলে জনগণ দূরে সরে যাবে। এ দেশ পীর মাশায়েখের দেশ। যাদের মাধ্যমে এদেশে ইসলামের সূচনা হয়েছে তাদের পরিবর্তে ভ্রান্ত আকীদার নামধারী আলেমদের প্রচার-প্রচারনায় সয়লাব চলছে। এদের  থেকে আমাদেরকে দূরে থাকতে হবে।


২৭ জুন শনিবার বাদ যোহর ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব বাহরে শরীয়ত হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর ২য় ইন্তেকাল বার্ষিকী ও তা’লীম দাতাগণের তিনদিনব্যাপী বিশেষ তা’লীমী জলসাহ এবং বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক প্রশিক্ষণের শেষদিন আখেরী মুনাজাতপূর্ব আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।


মাহফিলের দ্বিতীয় দিন আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ণ ও গনপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর বলেন- ছারছীনা দরবার শরীফ ও তার অনুসারীদের প্রতি বাংলাদেশ সরকার কৃতজ্ঞ। দ্বীন ইসলামের খেদমতে এ দরবারের ভূমিকা আমরা সবাই স্বীকার করি। ইসলামের সঠিক শিক্ষা গ্রহণে যুগ যুগ ধরে এ দরবার খেদমত অব্যাহত রেখেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আমরা ধর্মীয় সহানুভূতিশীল একটি দেশ গঠনের স্বপ্ন দেখছি।


পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ. বি. এম. মোশাররফ হোসেন বলেন- ছারছীনা দরবার শরীফ ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ অরাজনৈতিক দল হয়ে ও আকিদার প্রশ্নে সর্বদা দৃঢ়তা বজায় রেখেছে। আমরা মনে করি বর্তমানে সরকার গঠনে ছারছীনা শরীফের ভক্ত অনুসারীদের বৃহৎ ভূমিকা ছিল। এ বিষয়ে দেশনেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।


ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেন- সারা বিশ্বে ইসলাম ও মুসলমানদের ক্রান্তি লগ্ন চলছে। এ সময়ে সঠিক আকিদার প্রকৃত দ্বীন ইসলামের শিক্ষা গ্রহণের জন্য আমরা ছারছীনা শরীফের থেকে সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। দ্বীন ইসলামের খেদমতে ছারছীনা শরীফের অবদান সমগ্র বিশ্বে সার্বজনীন স্বীকৃত। ধর্মীয় সহানুভূতি নিয়ে বর্তমান সরকার ও বাংলাদেশ জাতীয়বাদী দল দ্বীন ইসলামের খেদমতে ছারছীনা শরীফের পাশে সর্বদা থাকবে।


পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল বলেন- ছারছীনা দরবার শরীফে আমরা পীর মাশায়েখদের কাছ থেকে আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করি। অতীতেও  দিন ইসলামের খেদমতে এ দরবারের ভূমিকা ছিল, ভবিষ্যতেও বহাল থাকবে। ইসলামের স্বার্থে আমরা রাষ্ট্রীয় প্রতিনিধিগণ সর্বদা ছারছীনা দরবার শরীফের পাশে আছি।


মাহফিলের শেষদিন অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, নায়েবে আমীর আলহাজ্ব মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, নায়েবে আমীর অধ্যক্ষ আ. খ. ম. আবু বকর সিদ্দিক, নাজেমে আ’লা ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক আ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. হাফেজ মোঃ রুহুল আমিন, ছারছীনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রূহুল আমিন আফসারী, ছারছীনা দারুস্সুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়ার মুদীর মাওলানা মাহমুদুম মুনীর হামীম, মির্জা শোয়াইবুর রহমান বেগ সহ প্রমূখ।


আরও খবর




আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা

রেললাইনে বসে ফোনে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

কাউকে খুশি করতে নয়, জনগণের জন্য কাজ করি'- এমপি মনিরুল হক চৌধুরী

আত্রাই নদী থেকে এক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

বোয়ালখালীতে ঝুলন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

বোদায় মাদক সেবনের দায়ে আটক ৩, ভ্রাম্যমান আদালতে জেল

মসজিদ থেকেই মাদকবিরোধী জনসচেতনতা, ব্যতিক্রমী উদ্যোগ মুরাদনগর থানার ওসির

চকরিয়ায় সরকারি পুকুরের লিজকে কেন্দ্র করে জামায়াত নেতা ও তাঁর ভাইদের ওপর হামলা,আহত ৩

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, দেশবাসীর কাছে দোয়া কামনা

তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ইতালিতে নিহত প্রবাসী,এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে নাঙ্গলকোটে যুব র‍্যালি

তারেক রহমানের কাছে অভিযোগ: রোকনুজ্জামানের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপির ভাবমূর্তি

লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

রেললাইনে বসে ফোনে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

কাউকে খুশি করতে নয়, জনগণের জন্য কাজ করি'- এমপি মনিরুল হক চৌধুরী

আত্রাই নদী থেকে এক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

বোয়ালখালীতে ঝুলন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

বোদায় মাদক সেবনের দায়ে আটক ৩, ভ্রাম্যমান আদালতে জেল

মসজিদ থেকেই মাদকবিরোধী জনসচেতনতা, ব্যতিক্রমী উদ্যোগ মুরাদনগর থানার ওসির

চকরিয়ায় সরকারি পুকুরের লিজকে কেন্দ্র করে জামায়াত নেতা ও তাঁর ভাইদের ওপর হামলা,আহত ৩

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, দেশবাসীর কাছে দোয়া কামনা

তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা