শিরোনাম
সোমবার ২৪ আগস্ট ২০২৬
সোমবার ২৪ আগস্ট ২০২৬

আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত,স্কুল ছাত্র হত্যার বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০৯ আগস্ট ২০২৬ | হালনাগাদ:রবিবার ০৯ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


আমতলী (বরগুনা) প্রতিনিধি।

আমতলীর পায়রা নদী থেকে বস্তাবন্দি মরদেহ সনাক্ত করা হয়েছে। নিহতের জাবেদ ইমন আমতলী একে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র। হত্যাকন্ডের সঙ্গে জড়িতদের বিচার দাবীতে রবিবার আমতলী-কুয়াকাটা মহাসড়কের একে স্কুল পয়েন্টে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে ইমনের সহপাঠীসহ বিদ্যালয়ের সহস্রাধীক শিক্ষার্থী অংশ নেন।

জানাগেছে, উপজেলার মধ্য আড়পাঙ্গাশিয়া গ্রামের আউয়াল প্যাদার ছোট ছেলে জাবেদ ইমন আমতলী একে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেনীর ছাত্র। গত ২৬ জুলাই বিকেলে ইমন আড়পাঙ্গাশিয়া বাজারে যান। ওই বাজারের ব্যবসায়ী ইমরান তালুকদার (হৃদয়) স্কুল ছাত্র ইমনকে ডেকে তার দোকানে নিয়ে যান। ওই দোকানে ইমনের বন্ধু সাজিদকে রেখে ইমরান স্কুল ছাত্র ইমনকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ওইদিন রাত নয়টার দিকে পরিবারের লোকজন ইমনের খোজাখুজি করলে ইমন ব্যবসায়ী ইমরান তালুকদার সাথে আছে বলে জানান। এরপর থেকে পরিবারের সঙ্গে তার আর কোন যোগাযোগ নেই। ওইদিন রাতে ইমরান তালুকদার ইমনের বাড়ীতে এসে তার মা ফাতেমা বেগমের কাছে ইমনের কাছে তিন হাজার টাকা পাবে বলে দাবী করেন। পরের দিন অর্থ্যাৎ ২৭ জুলাই আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন বহিস্কৃত ছাত্রদল সদস্য সচিব মাদক বিক্রেতা সগির বিশ্বাস ইমনের বাবার কাছে ১০ হাজার টাকা দাবী করেন এবং ইমন বালিয়াতলী আছে বলে তাকে জানান। সগির তিন দিন নানাভাবে ইমনের পরিবারকে হয়রানী করেছে বলে অভিযোগ ইমনের বাবার। এ ঘটনায় ইমনের বাবা আউয়াল প্যাদা ২৮ জুলাই আমতলী থানায় সাধারণ ডায়েরী করেন। ২৯ জুলাই সন্ধ্যায় মধ্য আড়পাঙ্গাশিয়া পায়রা নদীর পাড়ে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে আমতলী থানা পুলিশ। কিন্তু মরদেহ পচে যাওয়ায় সনাক্ত করতে পারেনি পরিবার। ৩০ জুলাই পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করনা হয়।  ওই দিন ময়না তদন্ত শেষে বেওয়ারিশ  হিসেবে মরদেহ বরগুনায় দাফন করা হয়। ৩১ জুলাই আমতলী থানা পুলিশ নিহত স্কুল ছাত্রের বাবা আউয়াল প্যাদাকে থানায় ডেকে আনে। পরে বস্তাবন্দি মরদেহের পরিহিত পোশাক দেখায়। পরে তিনি তার ছেলে জাবেদ ইমনের মরদেহ বলে সনাক্ত করেন। আমতলী থানা পুলিশ নিহত স্কুল ছাত্রের হত্যার রহস্য উদঘাটনে নিদ্রা সকিনা নৌ-পুলিশের ইন্সেপেক্টর সাগর ভন্দ্রকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। স্কুল ছাত্র ইমনের মরদেহ সনাক্তের পরপরই সগির বিশ্বাস ও ব্যবসায়ী ইমরান তালুকদার এলাকা ছেড়ে পালিয়েছে। স্কুল ছাত্র ইমনের হত্যা কান্ডের সঙ্গে জড়িতদের শাস্তি দাবীতে রবিবার বেলা ১১ টার দিকে আমতলী-কুয়াকাটা সড়কের একে স্কুল এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে ইমনের সহপাঠীসহ ওই বিদ্যালয়ের সহস্রাধীক শিক্ষার্থী অংশ নেয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, জাবেদ ইমন একজন মেধাবী ছাত্র ছিল। তাকে সন্ত্রাসীরা হত্যা করে বস্তবন্দি করে পায়রা নদীকে ফেলে দিয়েছে। এমন মেধাবী ছাত্রকে যারা হত্যা করেছে দ্রুত তাদের গ্রেপ্তার করে বিচারের দাবী জানান তারা। 

নিহতের বাবা আউয়াল প্যাদা কান্নাজনিত কন্ঠে বলেন, আমার ছেলেকে যারা হত্যা করেছে আমি তাদের কঠোর শাস্তি দাবী করছি। তিনি আরো বলেন, ইমরান তালুকদার আমার ছেলেকে ডেকে নিয়ে গেছে। তারপর থেকে আমার ছেলে নিখোঁজ। সগির বিশ্বাস নামের এক ছেলে আমার ছেলের সন্ধান দেয়ার কথা বলে আমার কাছে ১০ হাজার টাকা দাবী করেছে কিন্তু আমার ছেলের সঠিক সন্ধান দেয়নি।  উল্টো আমাকেসহ আমার পরিবারকে নানাভাবে হয়রানী করেছে। 

তালতলী নিদ্রা সকিনা নৌ-পুলিশের ইন্সেপেক্টর সাগর ভদ্র বলেন, স্কুল ছাত্র ইমনের হত্যা কান্ডের রহস্য উদঘাটনে তদন্ত করা হচ্ছে। আশা করি অল্প দিনের মধ্যেই রহস্য উদঘাটন করা যাবে। 

আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, স্কুল ছাত্র ইমনের হত্যা রহস্য উদঘাটনে তালতলী নৌ-পুলিশের ইন্সেপেক্টরকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনীগত ব্যবস্থা নিবেন। 



আরও খবর




বান্দরবানে ১১ মামলার আসামি নয়ন চৌধুরীকে ৩৪৫ পিস ইয়াবাসহ আটক

লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ

লালমোহনে ৬ জুয়াড়ি আটক

বাঙ্গরায় ৭ মাদকসেবী আটক, আদালতে সাজা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

ধর্মপাশায় বিদ্যালয়ের সামনে ময়লার স্তূপ, পাশে মসজিদ—দুর্ভোগে পথচারী ও শিক্ষার্থীরা

দক্ষিণ গফরগাঁও পাইথল ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচিতে চাউল বিতরণে অনিয়মের অভিযোগ

বোয়ালখালীতে কুচক্রীমহল কর্তৃক জনচলাচলের সড়ক দখল ও অবরোধ করার অভিযোগ

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

মনপুরায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ

নন্দীগ্রামে সার ব্যবসায়ীদের কারসাজি, ৪ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

পাকুন্দিয়ায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে

চকরিয়ায় নারী মাদক কারবারির ঘর থেকে ইয়াবা-গাঁজা ও ২ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার

শরণখোলায় দানের আনন্দে হতদরিদ্র পরিবারের দৃষ্টান্ত স্থাপন

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

আগামীকাল ডুয়েটে ভর্তি পরীক্ষা মহারণ, ক্যাম্পাসজুড়ে প্রস্তুতি সম্পন্ন

মনপুরার মনোয়ারা বেগম মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ, শিক্ষাঙ্গনে উচ্ছ্বাস


এই সম্পর্কিত আরও খবর

বান্দরবানে ১১ মামলার আসামি নয়ন চৌধুরীকে ৩৪৫ পিস ইয়াবাসহ আটক

লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ

লালমোহনে ৬ জুয়াড়ি আটক

বাঙ্গরায় ৭ মাদকসেবী আটক, আদালতে সাজা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

ধর্মপাশায় বিদ্যালয়ের সামনে ময়লার স্তূপ, পাশে মসজিদ—দুর্ভোগে পথচারী ও শিক্ষার্থীরা

দক্ষিণ গফরগাঁও পাইথল ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচিতে চাউল বিতরণে অনিয়মের অভিযোগ

বোয়ালখালীতে কুচক্রীমহল কর্তৃক জনচলাচলের সড়ক দখল ও অবরোধ করার অভিযোগ

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

মনপুরায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ