শিরোনাম
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬

আগ্রহ বাড়ছে কালজয়ী বইয়ে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২০ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২০ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image
১৯তম দিনে এসেছে ১১৫টি বই নীতিমালা লঙ্ঘনের অভিযোগ আরও ৭ প্রতিষ্ঠানকে চিঠি

আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান ২১শে ফেব্রম্নয়ারি। বইমেলার ১৯তম দিন সোমবার মেলায় দেখা গেল সেই আবহ। রোববারের মতো সোমবারও বিকাল ৩টায় মেলার দুয়ার খোলার পর ধীরে ধীরে বাড়তে থাকে বইপ্রেমীদের সমাগম। এদিন মেলায় বেশিরভাগ পাঠক খোঁজ করেছেন চিরায়ত বইয়ের। মেলার শেষে ভালো বই প্রকাশ করা হবে, এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। তবে বিক্রেতারা বলছেন, পাঠক-দর্শনার্থী বাড়ার সঙ্গে সঙ্গে আগের তুলনায় বেড়েছে বিক্রি। এতে খুশি প্রকাশক ও বিক্রেতারা। এদিকে নীতিমালা লঙ্ঘনের অভিযোগে আরও ৭ প্রকাশনা প্রতিষ্ঠানকে সতর্ক করে চিঠি দিয়েছে একুশে বইমেলা পরিচালনা কমিটি। মেলায় গঠিত টাস্কফোর্স কমিটির সুপারিশের ভিত্তিতে রোববার এ চিঠি দেওয়া হয়। এ নিয়ে এবারের বইমেলায় ১৯ প্রতিষ্ঠানকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে।

সোমবার মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব কে এম মুজাহিদুল ইসলাম বলেন, "বইমেলার নীতিমালায় বলা আছে, 'বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকগণ গাইড ও গাইড জাতীয় এবং পাইরেটকৃত বই সংরক্ষণ, প্রদর্শন বা বিক্রয় করিতে পারিবেন না।' কিন্তু টাস্কফোর্স কমিটির সদস্যরা দেখেছেন সতর্ক করা স্টলগুলো আইএসবিএন ছাড়া বই, পাইরেটেড বই এবং অন্য প্রকাশনী থেকে প্রকাশ হওয়া বই রেখেছে। 'এই ধরনের কোনো বই কোনো স্টলে পাওয়া গেলে উক্ত স্টল তাৎক্ষণিকভাবে বন্ধ করিয়া দেওয়া হইবে এবং ওই প্রকাশনা প্রতিষ্ঠানকে উক্ত বৎসর এবং পরবর্তী এক বৎসরের জন্য কালো তালিকাভুক্ত করা হইবে।' তবে নতুন করে সতর্ক করা প্রতিষ্ঠানের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। বইমেলা শেষের পর সভায় বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।" নতুন করে চিঠি দেওয়া সাত প্রতিষ্ঠান হলো- দোয়েল প্রকাশনী, ছোটদের জ্ঞান-বিজ্ঞান একাডেমি, প্রিয় প্রকাশ, গোল্ডেন বুকস, সাত ভাই চম্পা, ডাংগুলি ও লাইট অফ হোপ। এ ছাড়া আগে ১২ প্রতিষ্ঠানকে শোকজ করে মেলা কমিটি। সেগুলো হচ্ছে- গাজী প্রকাশন, বঙ্গজ প্রকাশন, কুঁড়েঘর প্রকাশনী, তৃপ্তি প্রকাশ কুটির, বাতিঘর প্রকাশনী, রাবেয়া বুকস, সম্প্রীতি প্রকাশ, মাইক্রোটেক পাবলিকেশন্স, মাহী প্রকাশনী, বাংলাদেশ পাবলিশার্স, সুপ্ত পাবলিকেশন্স ও কিংবদন্তি পাবলিকেশন। এসব প্রতিষ্ঠান শোকজের জবাব দিয়েছে বলেও জানান মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব কে এম মুজাহিদুল ইসলাম। এ বিষয়ে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহসভাপতি শ্যামল পাল সংবাদমাধ্যমকে বলেন, 'পাইরেটেড বইয়ের ব্যাপারে জিরো টলারেন্স থাকা উচিত। নীতিমালা লঙ্ঘনের প্রমাণ থাকলে তা নিয়ে মেলা পরিচালনা কমিটির কঠোর হওয়া উচিত।' চিরায়ত বইয়ের খোঁজে পাঠক :বইমেলার এখনো ১০ দিন বাকি। মেলায় প্রতিদিন নতুন বই প্রকাশিত হলেও এখনো প্রকাশের অপেক্ষায় অনেক বই।

তবে বইমেলা প্রাঙ্গণে এসে একদল পাঠক তাদের পছন্দের লেখকদের নতুন বই খুঁজে না পেয়ে যারপরনাই অবাক হয়েছেন। সোমবার অমর একুশে বইমেলা প্রাঙ্গণে নৈঋতা ক্যাফে স্টলে বই দেখছিলেন বেসরকারি চাকরিজীবী সুমন হোসেন। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, 'এ যেন বইমেলার একটা নিয়ম হয়ে গেছে, সব ভালো বই প্রকাশ হবে মেলার শেষভাগে। তখন ভিড়ের ঠেলায় মেলা প্রাঙ্গণে ঢোকাই মুশকিল হয়। একটা নতুন বই নেড়েচেড়ে, একটু দেখেশুনে কিনব তার উপায় নেই। বাসায় ভাইবোনদের জন্য আমি মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা কিনতে এসেছি।' ব্রেইল বইয়ের খোঁজে দৃষ্টিহীন পাঠক :বইমেলার মাধ্যমে পাঠক-লেখকদের সম্পর্কের সেতুবন্ধ তৈরি হয়। নতুন বইয়ের খোঁজে পাঠক ছুটে আসেন মেলায়। আর যারা দৃষ্টিশক্তিহীন, পড়াশোনা করে তারা দৃষ্টিকে জয় করেছেন। তাদেরও আগ্রহ রয়েছে নতুন বই পড়ার। কিন্তু তাদের চাহিদামতো কোনো আয়োজন নেই মেলায়।

এবারের বইমেলায় মোট অংশগ্রহণ করছে ৬৩৫টি প্রকাশনী প্রতিষ্ঠান। কিন্তু বই পড়তে আগ্রহী দৃষ্টিপ্রতিবন্ধী পাঠকদের জন্য রয়েছে একটি মাত্র স্টল। বাংলা একাডেমির বইমেলার প্রাঙ্গণের বাহির গেট-সংলগ্ন হাতের ডানপাশে রয়েছে 'স্পর্শ'র স্টল। কিন্তু দৃষ্টিহীন পাঠকরা বলছেন, প্রতি স্টলে অন্তত একটি ব্রেইল বই থাকা উচিত তাদের জন্য। স্টলের তত্ত্বাধায়ক নন্দিতা সংবাদ মাধ্যমকে জানান, 'দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা অনেক ধরনের বই পড়তে পছন্দ করেন।

কিন্তু নানা জটিলতায় ব্রেইল আকারে সেসব বই প্রকাশ করা যায় না। বেশিরভাগ ক্ষেত্রেই কপিরাইটের কারণে অনেক প্রকাশনা অনুমতি দেয় না। যে কারণে অনেক ভালো ভালো বই পড়া থেকে বঞ্চিত হচ্ছেন তারা।' সোমবার সন্ধ্যায় বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন মেলায় নতুন বই এসেছে ১১৫টি। এ ছাড়া বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় 'স্মরণ : হাসান আজিজুল হক' শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন মোজাফ্‌ফর হোসেন। আলোচনায় অংশ নেন ফারুক মঈনউদ্দীন এবং মহীবুল আজিজ। সভাপতিত্ব করেন অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী। প্রাবন্ধিক বলেন, 'হাসান আজিজুল হক আখ্যানপ্রধান কথাসাহিত্যিক।

বাংলা সাহিত্যের প্রচলিত গল্পের ধারাকে তিনি আরও সমৃদ্ধ ও সম্প্রসারিত করেছেন। এই বঙ্গে গণমানুষ ও প্রান্তিক মানুষ, দাঙ্গা, খরা, দুর্ভিক্ষ, ক্ষুধা, মুক্তিযুদ্ধ, রাঁঢ়বঙ্গের প্রকৃতি এসবই তার ছোটগল্পে চিত্রিত হয়েছে।' আলোচকরা বলেন, 'বাংলা ছোটগল্পের অন্যতম প্রধান লেখক হাসান আজিজুল হক তার রচনায় রাঁঢ়বঙ্গের কঠিন বাস্তবতাকে তুলে ধরেছেন। মানুষের প্রতি তার মমত্ববোধ ঘেরা ছিল বাস্তবতার কঠিন আবরণে। তার একাধিক গল্পে শিশুকিশোর চরিত্রের সন্নিবেশ ঘটেছে, যেখানে তাদের মনোজগৎকে নানা মাত্রিকতায় আমাদের সামনে উপস্থাপন করেছেন তিনি।' সভাপতির বক্তব্যে অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী বলেন, 'বাংলা সাহিত্যের ছোটগল্পের বরপুত্র হাসান আজিজুল হক গল্প-উপন্যাস ছাড়াও গভীর পর্যালোচনা ও প্রজ্ঞাসমৃদ্ধ প্রবন্ধ রচনা করেছেন। তার সাহিত্যের অনালোচিত দিকগুলোর ওপর আলোকপাত করার মাধ্যমে আমরা নিজেদের আরও সমৃদ্ধ করতে পারব।'

লেখক বলছি সোমবার লেখক বলছি- অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক অসীম হিমেল, কবি গাজী রফিক, রম্যলেখক সত্যজিৎ বিশ্বাস এবং গবেষক জিয়াউল হক। রিকশাচিত্র প্রদর্শন বই সংলাপ মঞ্চ বিকাল সাড়ে ৫টায় বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার সদ্যপ্রকাশিত কবিতা সংকলন 'মুজিবমঞ্জুষা' নিয়ে আলোচনায় অংশ নেন বইয়ের প্রকাশক আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গনিসহ বিশিষ্টজন।

সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি রেজাউদ্দিন স্টালিন, দুলাল সরকার, মাসুদ আলম বাবুল, কাজী আনারকলি, বাপ্পী রহমান এবং নাজমুল হুসাইন বিদু্যৎ। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী আনজুমান আরা, বদরুল হুদা জেনু, মাহমুদুল হাকিম তানভীর, আওরঙ্গজেব আরু এবং রূপশ্রী চক্রবর্তী। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল শিল্পী ফরিদা পারভীনের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন 'অচিন পাখি', রাখাল কিশোর ঠাকুরের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন 'ত্রিবেণী' এবং আতিকুর রহমান উজ্জ্বলের পরিচালনায় নৃত্য সংগঠন 'নৃত্যাঙ্গন'-এর পরিবেশনা। সঙ্গীত পরিবেশন করেন আবিদা রহমান সেতু, সুমা রাণী রায়, ডালিয়া সুলতানা, আরিফ চৌধুরী পলাশ, মুন্নী কাদের, রোমানা আক্তার, জোহুরা আক্তার সোনিয়া এবং মো. রেজাউল করিম। যন্ত্রাণুষঙ্গে ছিলেন চন্দন দত্ত (তবলা), আনোয়ার সাহদাত রবিন (কী-বোর্ড), এফএম আলমগীর কবীর (বাঁশী) এবং দীপঙ্কর রায় (অক্টোপ্যাড)। আজকের অনুষ্ঠান আজ বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে 'স্মরণ : জামাল নজরুল ইসলাম' শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন আসিফ। আলোচনায় অংশ নেবেন সুব্রত বড়ুয়া এবং আরশাদ মোমেন। সভাপতিত্ব করবেন অধ্যাপক আবদুল মান্নান।



আরও খবর




নাঙ্গলকোট ইকরা দারুল উলুম মাদ্রাসায় শিক্ষার্থীদের হিফজ্ সবক ও হাফেজদের পাগড়ি প্রদান

নিখোজ সংবাদ

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

সেনবাগ-বজরা সড়কের কাজে অনিয়মের অভিযোগ,তদন্তে সত্যতা,নির্মাণকাজ বন্ধের নির্দেশ,ঠিকাদারকে তলব

বোয়ালখালীতে কনফিডেন্স সল্ট ফ্যাক্টরির অগ্নিকাণ্ডে নিহত দিদার আলমের পরিবারের পাশে এমপি এরশাদ উল্লাহ

তালায় নকল সার-কীটনাশক তৈরির অভিযোগে ব্যবসায়ীর কারাদণ্ড

চাষাঢ়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে ধিমন গ্রেপ্তার

ধানসাগরে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশু মুক্ত ইউনিয়ন ঘোষণার অগ্রগতি উদযাপন।

পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার

বোদায় ভেটেরানস বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাজিপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সরকারি ফি ১,১৭০ টাকা; দাবি ৭০ হাজার; ২০ হাজারে রফা

মনপুরায় মৎস্য দপ্তরের আয়োজনে সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক নারী মাদককারবারি আটক

লালপুরে ছয় রাস্তার মোড় বাইপাস সড়কের নির্মাণকাজ উদ্বোধন

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক