
শফিকুল স্টাফ রিপোর্টারঃ ঐতিহাসিক ‘৩৬ জুলাই’ (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহত ও পঙ্গুত্ববরণকারী জুলাইযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি জননেতা মো: শওকত হোসেন সরকার।আজ এক বিবৃতিতে প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, "ছাত্র-জনতার অভূতপূর্ব এই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে এক গৌরবময় অধ্যায়। স্বৈরাচার মুক্ত স্বাধীন ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, জাতি তাঁদের এই আত্মত্যাগ চিরকাল কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।তিনি আরও বলেন, "বুলেটের আঘাত সয়ে যারা হাসপাতালের শয্যায় এখনও ছটফট করছেন এবং যারা চিরদিনের জন্য পঙ্গুত্ববরণ করেছেন, তাঁদের এই ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।" গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে গাজীপুর সিটি কর্পোরেশন সবসময় শহীদ ও আহতদের পরিবারের পাশে থাকবে এবং নগরবাসীর সার্বিক কল্যাণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সেবামূলক কার্যক্রম চালিয়ে যাবে বলে তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। বিবৃতিতে তিনি সিটির সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী এবং সাধারণ নগরবাসীকে জুলাই গণ-অভ্যুত্থানের আদর্শ বুকে ধারণ করে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও বৈষম্যহীন গ্রিন সিটি গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।





























