শিরোনাম
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

আমদানি ব্যয় ও দায় পরিশোধের চাপে ফের অস্থিতিশীল ডলারের বাজার

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:শনিবার ২১ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ২১ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আমদানি ব্যয় ও দায় পরিশোধের চাপে ফের অস্থিতিশীল ডলারের বাজার। প্রতি ডলার লেনদেন হচ্ছে ১২৭ টাকা পর্যন্ত। আর ব্যাংকগুলোকে নির্ধারিত দামের বাইরে গিয়ে কিনতে হচ্ছে ডলার। তাই এবার আইএমএফ'র পরামর্শে নতুন ক্রলিং পেগ পদ্ধতি চালু করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। যেখানে আংশিক বাজারনির্ভর বিনিময় হার নির্ধারণ করা হবে। তবে ডলার সরবরাহ স্বাভাবিক করতে পুরোপুরি বাজারের উপর দাম ছেড়ে দেয়ার পরামর্শ বিশ্লেষকদের।


আওয়ামী লীগের আমলে অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নে যে বিনিয়োগ হয়েছে তার ৪০ শতাংশের বেশি লুটপাট আর পাচার হয়েছে। যার পরিমাণ ২৮ লাখ কোটি টাকার বেশি। এই অর্থ পাচারে চাপ পড়েছে রিজার্ভের। আর সংকট দেখা দেয় ডলারের। ফলে বৈশ্বিক পরিস্থিতির সাথে কমতে থাকে টাকার মান।সময়ের সাথে সাথে সেই দাম সমন্বয় না করায় সংকট আরো বাড়ে।


২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সময় প্রতি ডলারের দাম ছিল ৬৭ টাকা। এই দর বেড়ে ২০১১ সাল পর্যন্ত ৬৯ থেকে ৭০ টাকার মধ্যে ওঠানামা করে। ২০১২ সাল থেকে ডলারের দাম এক লাফে ৭৬ টাকায় পৌঁছায়। ২০১৪ সালে হাসিনা সরকারের দ্বিতীয় মেয়াদে ডলার বাজার অস্থিতিশীল হয়ে ওঠে। ব্যাংক থেকে নানা জালিয়াতি করে অবাধে ডলার পাচার শুরু হয়। সরকার বিদেশি ঋণ এনে এই ঘাটতি মেটানোর চেষ্টা করে।


পরে টাকার অবমূল্যায়ন করা হয় কয়েক দফা। এতে পরিস্থিতির কোনো উন্নতি না হলে বাড়তে থাকে ডলারের সংকট। ২০১৭ সালের অক্টোবরে প্রতি ডলারের দর ছিল ৮০ টাকা, যা ২০২০ সালে ৮৪ টাকা ৯৫ পয়সা ও ২০২১ সালে হয় ৮৫ টাকা। এর পর ২০২২ সালে একলাফে প্রতি ডলারের দর পৌঁছায় ১০০ টাকায়।


তবে এরপরও থাকে ডলারের চরম সংকট। ২০২৩ সালে খোলাবাজারে ডলার দর ১৩০ টাকা পর্যন্ত উঠে যায়। পরে কেন্দ্রীয় ব্যাংকের সংকোচন নীতির কারণে ডলারের দর কিছুটা কমে আসে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শে ক্রলিং পেগ পদ্ধতি চালু করলে প্রতি ডলারের দর ১২০ টাকায় ওঠানামা করে। এই পদ্ধতিতে ডলারের সর্বনিম্ন ও সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক।


তবে গত কয়েক মাস ডলার বাজার স্থিতিশীল থাকলেও আমদানি ও দায় পরিশোধের চাপ বাড়ায় ফের বাড়ছে ডলারের দাম। ফলে খোলা বাজারে এর দর হয়েছে ১২৭ টাকা পর্যন্ত। যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দর। তাই ব্যাংকগুলোকে বাজারের সাথে তাল মিলিয়ে বেশি দামেই কিনতে হচ্ছে ডলার। এসময় ব্যাংকগুলোকে ১২৫ থেকে ১২৬ টাকা পর্যন্ত দাম দিয়ে ডলার কিনতে দেখা গেছে।


তাই আইএমএফের পরামর্শে এবার নতুন ক্রলিং পেগ পদ্ধতি চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এতে ডলার সরবরাহ বাড়বে বলে মনে করে সংস্থাটি।


চাহিদার চাপে দাম বেড়ে যাওয়ায় নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত দামে ডলার কিনতে হচ্ছে ব্যাংকগুলোকে। তাই অবস্থায় আংশিক বাজার ভিত্তিক মূল্য নির্ধারণ করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ধারণা করা হচ্ছে এতে তাড়াতাড়িই ডলারের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে। তবে বিশ্লেষকরা বলছেন ডলারের দাম বাড়লে মূল্যস্ফীতি আরো বাড়বে। সেক্ষেত্রে অতি দ্রুত এর দাম সহনীয় না করা গেলে ভোগান্তি পোহাতে হবে সাধারণ মানুষকে।


নতুন এ পদ্ধতিতে ব্যাংকগুলোর কাছ থেকে বাজারের দাম সংগ্রহ করে সর্বনিম্ন ও সর্বোচ্চ দর নির্ধারণ করবে কেন্দ্রীয় ব্যাংক। আর সমন্বয় করা অনেকটা স্মার্ট সুদ হার নির্ধারণের পদ্ধতি অনুসারে। ফলে দ্রুত সংকট কমে যাবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশ ব্যাংক।


বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, ‘আপার আর লোয়ার লিমিট আমরা সেট করে দিয়েছিলাম। হয়ত এর মধ্যে ব্যাংকগুলো ঠিক থাকতে পারছে না। চাহিদা কি কি কারণে বেড়েছে সেগুলো আমরা দেখছি। আইএমএফের পরামর্শে এবার নতুন ক্রলিং পেগ পদ্ধতি চালু করা হবে।’


অপরদিকে আংশিক নয়, পুরোপুরি বাজারের উপর দাম ছেড়ে না দিলে সংকট কাটবে না বলে জানান এই বিশেষজ্ঞ।


অর্থনীতিবিদ ড. শাহিদুল জাহিদ বলেন, ‘ডলারের চাহিদার প্রেক্ষিতে আমরা জোগানটা নিশ্চিত না করতে পারি তাহলে ডলার দাম বেড়েই যাবে। ডলারের দাম চাপিয়ে রেখে এইটা ঠেকানো সম্ভব না। ডলারের দাম ঠিক রাখতে হলে তা বাজারের উপরেই ছেড়ে দেয়া উচিত।’


ডলারের দাম সহনীয় করা না গেলে সুদ হার বৃদ্ধির সুফল মূল্যস্ফীতিতে দেখা যাবে না বলে মনে করেন অর্থনীতিবিদরা। 


আরও খবর




নিখোঁজের তিন দিন পর বাড়ির পাশের খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প