
সোহাগ রানা, রাজবাড়ী :মঙ্গলবার (২৩ জুন ২০২৬ ইং)রাজবাড়ী জেলা যুবদলের উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপপ্রচার ও শিষ্ঠাচার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।এসময় রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদিক্ষণ করে বিএনপির কার্যালয়ে গিয়ে থামেন, এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সভাপতি সাব্বির হোসেন টিপু, তিনি বলেন প্রধানমন্ত্রীর তারেক রহমানের সরকারে কোনো সন্ত্রাস থাকবে না, আমরা কখনো সন্ত্রাসী করিনি, এদেশে অন্য কাউকে করতে দিব না, এ সময় তিনি আরো বলেন যুবদল সবসময় সততার সাথে রাজনীতি করে আসছে, সামনে করে যাবে, আগামী রাজনীতি হবে শিক্ষিত ও মেধা ভিত্তিক, আগামীতে রাষ্ট্রবিনির্মাণে মূল হাতিয়ার হবে যুবদল,তাই যুবদলের সকল নেতকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, আওয়ামী লীগ সরকারের নিজেদের বাড়াবাড়ির কারণে ৫ই আগস্ট গনঅব্যথানের মধ্য দিয়ে তাদেরকে বিদায় করা হয়েছে, এই সন্ত্রাসী বাহিনী এদেশে আর কোন জায়গা নেই,যুবদল কখনো তাদেরকে সন্ত্রাসী কার্যক্রম করতে দেবে নাএ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুল (ভিপি বকুল), আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ গিটার,সদর উপজেলা পরিষদের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, ও সদর উপজেলা পরিষদের সদস্য সচিব মামুনুল হক রনি সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।




























