
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা থানায় ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাসেল মিয়া(৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৯ আগস্ট) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ওসি মোঃ শফিউল আলম। এর আগে শনিবার দিবাগত রাত ১০টার দিকে বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের দেওড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ রাসেল মিয়া দেওড়া গ্রামের ভূইয়া বাড়ীর মৃত আব্দুল মতিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ নাজিম উদ্দিন, এসআই রিয়াজুল মোস্তফা, এএসআই মোঃ আল আমিনসহ বাঙ্গরা বাজার থানা পুলিশের একটি দল দেওড়া গ্রামের পশ্চিম পাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় জালাল মিয়ার বনজ গাছের বাগানের পাশ থেকে মোঃ রাসেল মিয়াকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার নিকট থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট বিধি অনুযায়ী জব্দ করা হয়।
এ বিষয়ে ওসি মোঃ শফিউল আলম বলেন, গ্রেফতারকৃত মোঃ রাসেল মিয়া একজন মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।





























