
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগরে খাদিজা রূপালী (২৮) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
শুক্রবার (১৯ জুন) দুপুরে উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কাগাতুয়া গ্রামের উত্তর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত খাদিজা রূপালি কুরুন্ডি গ্রামের মান্নান মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলমের নির্দেশনায় এসআই ফেরদৌস রনি ও এএসআই আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের এক পর্যায়ে খাদিজা রূপালীর কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
বাঙ্গরা বাজার থানার ওসি মো: শফিউল আলম জানান, গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।




























