শিরোনাম
মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ থেকে কার্যালয় সরিয়ে নিচ্ছে বিদেশি কোম্পানিগুলো

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ৩০ জুলাই ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

চলমান পরিস্থিতিতে উৎপাদনমুখী, আমদানি-রপ্তানি ও বিদেশি বিনিয়োগনির্ভর প্রতিষ্ঠানগুলোতে ১ লাখ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি-ফিকি'র। একইসঙ্গে মোবাইল ইন্টারনেটসহ ব্রডব্যান্ড সেবা বন্ধ থাকায় নেতিবাচক ধারণা তৈরি হয়েছে বিদেশি বিনিয়োগকারীদের মনে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, ২০২৩-২৪ অর্থবছরে বৈদেশিক বিনিয়োগ কমেছে আগের এই সময়ের চেয়ে অন্তত ৬ শতাংশ। অর্থনীতিবিদরা বলছেন, ইমেজ সংকট কাটিয়ে ইতিবাচক প্রবণতায় ফিরতে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষগুলোকে দক্ষ হতে হবে।


কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় শিল্প প্রতিষ্ঠানে হামলার বড় কোনো খবর পাওয়া যায় নি। তাই এ খাত এই অস্থিরতায় কতটা ক্ষতির শিকার হয়েছে তার স্পষ্ট কোনো ছবি নেই। কিন্তু উৎপাদনমুখী শিল্পগুলো ঠিকই ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এর কারণ শুধু অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক পণ্য পরিবহন বন্ধ থাকা নয়, ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়াও প্রভাব ফেলেছে এতে।


যেমন, সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড নামে দেশের চামড়া প্রক্রিয়াজাত একটি কোম্পানি অস্থিরতার মধ্যে ক্রেতাদের সঙ্গে শুধু যোগাযোগ চালিয়ে যেতে না পারায় ২ লাখ ডলারের একটি ক্রয়চুক্তি করতে ব্যর্থ হয়েছে। কোম্পানির পরিচালক একইসঙ্গে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. মিজানুর রহমানের অনুমান, সার্বিকভাবে এ কয়দিনে চামড়া শিল্পের ক্ষতি প্রায় ৩৫ লাখ ডলার।


মো. মিজানুর রহমান বলেন, 'আমরা ইন্টারন্যাশনালি কল করেও কথা বলতে পারিনি। কল গিয়েছে কিন্তু কথা বোঝা যায়নি। এর কারণে আমাদের এ মুহূর্তে যে অর্ডারগুলো ছিল, সেগুলো আমরা কনফার্ম করতে পারিনি। আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ সেগুলো নিয়ে নিয়েছে। আমাদের রপ্তানির যে লক্ষ্যমাত্রা তা বাধার সম্মুখীন হবে।'


শুধু চামড়া শিল্প নয়, চলমান অস্থিরতায় সামগ্রিকভাবে সব ধরনের শিল্পই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে আমদানি-রপ্তানিমুখী শিল্প, রেমিট্যান্সনির্ভর সেবা প্রতিষ্ঠান এবং দেশের প্রতিষ্ঠিত বিদেশি বিনিয়োগ নির্ভর ব্যবসাগুলো। ফিকি'র পর্যবেক্ষণ, নতুন এই পরিস্থিতির কারণে দেশের অর্থনীতিতে ক্ষতির পরিমাণ প্রায় ১০ বিলিয়ন ডলার, যা দেশের বাজেটের ৮ ভাগের ১ ভাগ। মালয়েশিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির এই সভাপতি বলছেন, বিদেশি বিনিয়োগকারীরা পরিবর্তিত এই পরিস্থিতিতে সংশয়ে পড়েছেন।


মালয়েশিয়া চেম্বার অব কমার্সের সভাপতি সৈয়দ আলমাস কবির বলেন, 'কেউ যখন বিদেশে ইনভেস্ট করে, সে আগে দেখে যে ওই দেশটি রাজনৈতিকভাবে স্টেবল কি না। যদি এ ধরনের পরিস্থিতি হয়, তাহলে যারা বিনিয়োগের চিন্তা করেছে তারাও কিন্তু করতে চায় না আর। আমাদের এই পরিস্থিতি বিনিয়োগকারীদের অনুৎসাহী করে দিয়েছে। বাংলাদেশে কিছু বিপিও কোম্পানি আছে যারা রেজিস্টার্ড হয়তো ইউরোপ বা আমেরিকাতে। কিন্তু, তাদের একটা বড় কাজ বাংলাদেশ থেকে হয় এবং তাদের হেডকোয়ার্টার বাংলাদেশে, ঢাকায়। আমি তিনটি কোম্পানির কথা জানি যারা বাংলাদেশ থেকে তাদের অফিস সরিয়ে নেবে। এমন একে একে অনেকেই সরিয়ে নেবে।'


সংশ্লিষ্টদের কথায় এটা স্পষ্ট, সপ্তাহব্যাপী ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকা কিংবা বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ বন্ধ থাকা বা সাম্প্রতিক অস্থিরতা বিদেশিদের মনে বাংলাদেশ সম্পর্কে নতুন একটি ধারণা তৈরি করতে পারে। তবে, এটাও তো ঠিক, ভিন্ন একটি দেশে বিনিয়োগ করে ব্যবসা পরিচালনা করার মতো কোনো সিদ্ধান্ত রাতারাতি হয় না। প্রশ্ন হলো, এর আগে বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি কি সন্তোষজনক ছিল?


বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া, ২০২৩-২৪ অর্থবছরের ১১ মাসের তথ্যে দেখা গেছে, জুলাই থেকে মে মাস পর্যন্ত আগের অর্থবছরের চেয়ে ৬ দশমিক ৫ শতাংশ কমেছে বিদেশি বিনিয়োগ। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আংকটাডের প্রতিবেদন অনুসারে, এ প্রবণতা আরও নেতিবাচক। বিশ্ব বিনিয়োগ রিপোর্ট বলছে, ২০২৩ সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কমেছে ১৪ শতাংশ। যদিও ওই বছরে বৈশ্বিক বিদেশি বিনিয়োগ প্রবাহ ২ শতাংশ কমেছে বলে উল্লেখ করা হয়। কিন্তু যেখানে ২০২২ সালে রেকর্ড ৩৪৮ কোটি ডলার বিনিয়োগ এনে ৪৫টি স্বল্পোন্নত দেশের মধ্যে তৃতীয় অবস্থানে ছিল বাংলাদেশ। সেখানে অস্থিতিশীল এই প্রবণতা কেন? বিশেষ করে যেখানে বিশেষ ১০০টি অর্থনৈতিক অঞ্চল কিংবা দেশে দেশে বাংলাদেশের পক্ষ থেকে বিনিয়োগ আকর্ষণের বিভিন্ন কর্মসূচি চলমান আছে?


অর্থনীতিবিদদের মতে, সরকারের নীতি দুর্বলতাসহ এর পেছনে দায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অদক্ষতা।


অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেন, 'আমরা অবকাঠামোগত উন্নয়ন করছি, বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করছি। কিন্তু, আসলে বিনিয়োগকারীরা কী ভাবছেন? আমরা যদি একগুচ্ছ নীতি নিয়ে বসে থাকি। আর তারা আসার পর যদি দেখে যে, এই নীতির কোনো কিছুই বাস্তবায়ন হচ্ছে না তাহলে তারা কিন্তু হতাশ হবেন। অন্য দিক দিয়ে আমাদের প্রতিযোগী দেশ ভিয়েতনামে সবকিছুই সহজ।'


বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন অনুসারে, বিদেশি বিনিয়োগের নেতিবাচক প্রবণতার মধ্যেই বাংলাদেশে বিনিয়োগকারী শীর্ষ দেশ নেদারল্যান্ডস। দেশটি ২০২৩ সালের পর বাংলাদেশে প্রায় ৩৬ কোটি ৭০ লাখ ডলার বিনিয়োগ করেছে। এরপর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন।


আরও খবর




চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত, জায়গা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

শাজাহানপুরে আমরুল ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মাঠের বাস্তব চিত্র তুলে ধরুন, আমরা ব্যবস্থা নেব’: নারায়ণগঞ্জের এসপি

চন্দনাইশে বন্যার্ত ৭৬৬ পরিবারে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন রেড ক্রিসেন্ট

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড

বন্যার ক্ষয়ক্ষতি কমাতে উলিপুরে ‘প্রভাতী’ প্রকল্পের সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদরের বি‌ভিন্ন জলাশয়-পুকুরে ১০ হাজার পোনা অবমুক্ত

ফতুল্লায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প