শিরোনাম
অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ! মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬

“বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়ে কঠোর নির্যাতন করা হয়েছিল” — রফিকুল ইসলাম জামাল

প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৪ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেছেন, কারাবন্দি অবস্থায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপর অমানবিক নির্যাতন, নিঃসঙ্গতা ও বিভিন্ন ধরনের মানসিক চাপ প্রয়োগ করা হয়েছিল। তাঁর রাজনৈতিক অবস্থান দুর্বল করার উদ্দেশ্যে নানা ষড়যন্ত্র চালানো হলেও তিনি কখনো পিছু হটেননি; বরং দেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে দীর্ঘ ১৭ বছর অবিচল থেকেছেন।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজাপুর সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম জামাল বলেন—
“আজ দেশনেত্রী হাসপাতালে চিকিৎসাধীন। সারাদেশ তাঁর জন্য দোয়া করছে। আমরাও এ আয়োজন করেছি তাঁর সুস্থতার আশায়। আল্লাহর কাছে দোয়া করি—তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আবারও নেতৃত্ব দিন।”

তিনি আরও বলেন—
“এই দেশে এখনো খালেদা জিয়াকে দরকার, এখনো তারেক রহমানকে দরকার। দেশের মানুষ তাঁদের প্রতি আস্থাশীল; গণতন্ত্রের জন্য তাঁরা যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। এটিই প্রকৃত দেশপ্রেম। আমরা সেই প্রেরণায় উদ্বুদ্ধ হয়েই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছি। খালেদা জিয়া যেন সুস্থ থাকেন, দীর্ঘদিন বেঁচে দেশের নেতৃত্বের জন্য তারেক রহমানকে দিকনির্দেশনা দিয়ে যেতে পারেন—এটাই আমাদের প্রত্যাশা।”

দোয়া মাহফিলে রফিকুল ইসলাম জামাল ইতিহাস প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন—
“১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতারা ছত্রভঙ্গ হয়ে পড়েছিলেন। তখনই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। সেই ঘোষণার পর পাকিস্তানি বাহিনী তাঁকে ধরতে না পেরে তাঁর স্ত্রী-সন্তানকে গ্রেপ্তার করে চাপ প্রয়োগের পরিকল্পনা নেয়। খালেদা জিয়া ও তাঁর সন্তানদের গ্রেপ্তার করে জিয়াউর রহমানকে আত্মসমর্পণের প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু তিনি জবাব দেন—‘আমরা যুদ্ধে নেমেছি, জিতেই ফিরব। আমার পরিবারকে আঘাত করলে পাকিস্তানের কোনো সেনাই দেশে ফিরে যেতে পারবে না।’”

তিনি বলেন, এক-এগারোর সময় একই ধরনের ষড়যন্ত্র পুনরাবৃত্তি হয়েছিল।
২০০৭ সালে ফখরুদ্দীন-মঈনুদ্দীন সরকারের সময় বেগম খালেদা জিয়াকে দেশ ছাড়ার চাপ দেওয়া হয়—“দুই সন্তানকে নিয়ে বিদেশে চলে যান, তাহলেই আপনাদের জন্য ভালো হবে”—এমন প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু তিনি দেশের গণতন্ত্রের স্বার্থে সবকিছু উপেক্ষা করে দৃঢ় অবস্থানে ছিলেন এবং দেশ ছাড়েননি।

রফিকুল ইসলাম জামাল বলেন—
“১৯৭১ সাল থেকে আজ পর্যন্ত জিয়া পরিবার নির্যাতন, ষড়যন্ত্র ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে। এই ত্যাগ-তিতিক্ষার ইতিহাস আমাদের ওপর দায়িত্ব দেয়—গণতন্ত্র রক্ষার সংগ্রামকে আরও শক্তিশালী করার। দেশের মানুষ চায় তারেক রহমান নিরাপদে দেশে ফিরে এসে জাতিকে নেতৃত্ব দিন।”

দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরও খবর
মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬





বোদায় জমি নিয়ে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র/বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

ফুল ও মিষ্টি হাতে শিক্ষার্থীর বাসায় গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

লালপুরে আখক্ষেত থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য