
মোঃ আনোয়ার হোসেন ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ, মরিচ ও রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সকাল ১১টায় ধুনট উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।
কৃষি অফিস সূত্রে জানা গেছে কর্মসূচির আওতায় ২৫০ জন কৃষককে পেঁয়াজ, ১৫০ জনকে মরিচ,৩ হাজার ২০০ জনকে ধান,১ হাজার ৩০০ জনকে শাক-সবজির বীজ এবং ডিএপি ও এমওপি সার প্রদান করা হবে।এছাড়া ২ হাজার ১৬৫ জন কৃষককে বিভিন্ন জাতের গাছের চারা ও পাঁচ জন কৃষককে এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সোহেল রানার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল,সাবেক পৌর প্রশাসক আখতার আলম সেলিম,উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি ছানোয়ার হোসেন,সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু, উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন, বিএনপি নেতা ফরহাদ হোসেন প্রমূখ




























