
মনোয়ার শাজাহানপুর প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৭ মে) সকাল ১১টায় উপজেলার বেতগাড়ী এলএসডিতে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খাদ্য বিভাগ, শাজাহানপুর, বগুড়ার আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মজিদ, মিল মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম এবং মিল মালিক রুহুল কুদ্দুস ডিলু।
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে খাদ্য বিভাগের কর্মকর্তা, মিল মালিক, কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের উৎপাদিত বোরো ধান ও চাল ন্যায্যমূল্যে সংগ্রহের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।
এ সময় সরকারি খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়।





























