
মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় কোরবানির পশুর হাটে চাঁদাবাজির অভিযোগে পারভেজ খান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৬ মে) ভাণ্ডারিয়ার শিয়ালকাঠি কোরবানির পশুর হাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত পারভেজ খান (২৭) উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের মোজাম্মেল খানের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, হাটে গরু বিক্রি করতে আসা সাঈদ মোল্লার (৫৫) কাছেও চাঁদা দাবি করা হয়। সে প্রতিবাদ করলে তাকে মারধর কররে চাঁদাবাজ পারভেজ খান। এ সময় স্থানীরা গরুর হাটে দায়িত্বরত পুলিশ সদস্যদের অবহিত করলে পুলিশ জনসাধারণের সহায়তায় পারভেজ খানকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, সরকারি রাস্তার উপরে ওই যুবক খুঁটি পুতে প্রতিটি গরু রাখার জন্য ৫০০ টাকা করে চাঁদা উত্তোলন করে। এ ছাড়া হাটে প্রতিটি গরু বিক্রি হলে ২০০০ টাকা করে সে চাঁদা দাবি করে বিক্রেতাদের ও ক্রেতা সাধারণকে হয়রানি করে আসছিল।
ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, কোরবানির পশুর হাটে চাঁদাবাজির অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে।





























