শিরোনাম
নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন অষ্টগ্রামের ঐতিহাসিক জিয়া প্যাভিলিয়ন পুনর্নির্মাণের দাবি বিএনপি নেতা জাকির হোসেন মুকুলের ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ভান্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার আহ্বান নবাগত জেলা প্রশাসকের অষ্টগ্রাম বাদাঘাট ব্রিজে গরু-মহিষ পারাপার,গোবরে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক-প্রকৌশলীদের অভিযোগ প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক
বুধবার ২৮ অক্টোবর ২০২৬
বুধবার ২৮ অক্টোবর ২০২৬

ভবিষ্যতে সাংবাদিককে হুমকি না দেওয়ার মুচলেকা দিয়ে জামিন পেল শীর্ষ ইয়াবা কারবারী আজিজুল হক ভুট্টো গং

প্রকাশিত:বুধবার ১৭ জুন ২০২৬ | হালনাগাদ:বুধবার ১৭ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

ইয়ার রহমান আনানঃকক্সবাজার ব্যুরোকক্সবাজার আদালতে শর্তসাপেক্ষে জামিন পেয়েছে সাংবাদিকের ওপর হামলা মামলার অভিযুক্ত শীর্ষ ইয়াবা কারবারী আজিজুল হক ভুট্টো ও তার সহযোগীরা।মঙ্গলবার (১৭ জুন) কক্সবাজারের বিজ্ঞ বিচারক ম্যাজিস্ট্রেট শর্তসাপেক্ষে জামিন দেন।আদালত সূত্রে জানা যায়, মামলার বাদী ও সাংবাদিক আতিকুর রহমান অভিযোগ করেন যে, মামলা প্রত্যাহারের জন্য দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারী আসামিরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এ অবস্থায় তিনি আদালতে আসামিদের জামিন বাতিলের আবেদন করেন।আদালত বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে আসামিদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা (মুচলেকা) গ্রহণ করেন। মুচলেকায় তারা ভবিষ্যতে বাদীর সঙ্গে কোনো ধরনের বিরোধে জড়াবেন না, মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করবেন না এবং কোনো প্রকার হুমকি-ধমকি প্রদান করবেন না বলে প্রতিশ্রুতি দেন। এরপর আদালত শর্তসাপেক্ষে তাদের জামিন মঞ্জুর করেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, হলদিয়া পালং ২নং ওয়ার্ড পাগলির বিল এলাকায় সাংবাদিক আতিকুর রহমান মরিচ্যা ষ্টেশন থেকে তার বাড়িতে যাওয়ার পথে শীর্ষ ইয়াবা কারবারী সন্ত্রাসীরা লাঠি–সোটা, রড ও ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। হামলার ভয়াবহতায় তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। হামলাকারীরা তার মোবাইল ফোন, টাকা ছিনতাই, মোটরসাইকেল ভাংচুর,সহ তার বৃদ্ধ মায়ের ওপর ও হামলা করেন শীর্ষ ইয়াবা কারবারী সন্ত্রাসীরা।স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের বরাতে জানা গেছে—সাংবাদিক আতিকুর রহমানের শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাতের চিহ্ন রয়েছে, এবং তার মা-ও গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।এ ঘটনায় জড়িতরা হলেন পাগলির এলাকার মৃত ছালেহ আহমেদ এর পুত্র আজিজুল হক ভুট্টো, আজিজুল হক ভুট্টোর পুত্র মহিউদ্দিন, আরিফুল ইসলাম আকাশ, মৃত আব্দু ছালামের পুত্র সোহেলসহ ৮–১০ জন অজ্ঞাতনামা ব্যক্তিঘটনার পর ২২ ফেব্রুয়ারি সাংবাদিক আতিকুর রহমান বাদী হয়ে ৪ জনকে নামীয় ও ৮ জনকে অজ্ঞাত নামা আসামি করে উখিয়া থানায় একটি মামলা রুজু করেন, মামলা নম্বর—জিআর ১০২/২০২৬।ঘটনার পর পাগলির বিল এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মতে— “ইয়াবা কারবারীদের দুঃসাহস দিন দিন বাড়ছে। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়ে গেছে।”স্থানীয় সূত্রে জানা যায়, মামলার ১নং আসামী আজিজুল হক ভুট্টো দীর্ঘদিন ডাকাতি কার্যকলাপে জড়িত ছিলো। পরে মরণ নেশা ইয়াবা ব্যবসা করে বর্তমানে কোটি টাকার মালিক বনে গেছেন যা তদন্ত করলে বের হয়ে আসবে। ভুট্টোর বিরুদ্ধে তথ্য সূত্রে জানা যায় বিভিন্ন থানায় ডাকাতি মাদক সন্ত্রাসী হত্যা চেষ্টাসহ ৪টি মামলা রয়েছে। যাহা আদালতে বিচারাধীন।মামলার ২নং আসামী মৃত আব্দু ছালামের ছেলে সোহেল দীর্ঘদিন ইয়াবা ব্যবসা চালিয়ে আসতেছে। তার বিরুদ্ধে আইসিটি অপরাধ,নারী নির্যাতন, মাদক, হত্যাচেষ্টাসহ ৫টি মামলা রয়েছে। যা আদালতে বিচারাধীন রয়েছে।মামলার অন্য আসামী মহিউদ্দিন, আরিফুল ইসলামসহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।


আরও খবর




নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

অষ্টগ্রামের ঐতিহাসিক জিয়া প্যাভিলিয়ন পুনর্নির্মাণের দাবি বিএনপি নেতা জাকির হোসেন মুকুলের

ফতুল্লায় জামায়াত নেতা দেলোয়ার হো‌সে‌নের ওপর সন্ত্রাসী হামলার অ‌ভি‌যোগ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ভান্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার আহ্বান নবাগত জেলা প্রশাসকের

অষ্টগ্রাম বাদাঘাট ব্রিজে গরু-মহিষ পারাপার,গোবরে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক-প্রকৌশলীদের অভিযোগ

উলিপুরে ৫০০পিস ইয়াবা নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত মাদক ব্যাবসায়ি নয়ন গ্রেপ্তার

প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক

বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ উদ্ধার

শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

লালমোহনে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

অষ্টগ্রামের ঐতিহাসিক জিয়া প্যাভিলিয়ন পুনর্নির্মাণের দাবি বিএনপি নেতা জাকির হোসেন মুকুলের

ফতুল্লায় জামায়াত নেতা দেলোয়ার হো‌সে‌নের ওপর সন্ত্রাসী হামলার অ‌ভি‌যোগ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ভান্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার আহ্বান নবাগত জেলা প্রশাসকের

অষ্টগ্রাম বাদাঘাট ব্রিজে গরু-মহিষ পারাপার,গোবরে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক-প্রকৌশলীদের অভিযোগ

উলিপুরে ৫০০পিস ইয়াবা নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত মাদক ব্যাবসায়ি নয়ন গ্রেপ্তার

প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক