
কবির হোসেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নিজ বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে মো. কাউসার আহমেদ (২) ও দ্বীন ইসলাম (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের আদমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত কাউসার আহমেদ আদমপুর গ্রামের মো. রাজুর ছেলে ও মৃত দ্বীন ইসলাম বারই পাড়া মুশরিভূজা গ্রামের মো. সানাউল্লাহর ছেলে।ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানায়, দুপুরে বাড়ির পাশে দুজনে একসঙ্গে খেলাধুলার একপর্যায়ে পরিবারের সবার অজান্তে রাজুর ঘরের দক্ষিণ পাশে হাঁস পালনের জন্য তৈরি করা একটি পানির গর্তে পড়ে যায়। বেশ কিছুক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে ওই গর্তের পানি থেকে মৃত্যু অবস্থায় তাদের উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারে আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে ভোলাহাট থানায় একটি ইউডি মামলা হয়েছে।





























