শিরোনাম
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’ লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

ভরা মৌসুমে ও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ!দুশ্চিন্তায় মনপুরার স্হানীয় জেলেরা

প্রকাশিত:শনিবার ২৭ জুন ২০২৬ | হালনাগাদ:শনিবার ২৭ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মো কামরুল হোসেন সুমন,মনপুরা:দ্বীপ জেলা ভোলার মনপুরা উপজেলায় অন্তর্গত মেঘনা নদীর একটি অংশ হিসেবে বর্ষার এই সময়টায় মেঘনা নদীতে সাধারণত ইলিশের প্রাচুর্য থাকার কথা।নদীর বুকে জাল ফেললেই ধরা পড়ত রুপালি ইলিশ। মাছে ভরে ওঠে ঘাট, মুখে হাসি ফুটে জেলেদের।কিন্তু চলতি মৌসুমে সেই পরিচিত দৃশ্য যেন অনেকটাই অনুপস্থিত হয়ে দাড়িয়েছে এখন।ভরা মৌসুম হলেও ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের দেখা।ফলে দুশ্চিন্তা ও অনিশ্চয়তায় দিন কাটছে হাজারো জেলে পরিবারের।প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত নদীতে জাল ফেলছেন স্হানীয় জেলেরা। কেউ ফিরছেন অল্প কিছু মাছ নিয়ে,আবার কেউ ফিরছেন প্রায় খালি হাতে।মাছ বিক্রি করে জ্বালানি তেল, বরফ ও শ্রমিকের খরচই উঠছে না অনেকের।এতে দিন দিন বাড়ছে আর্থিক সংকট।ধার দেনা পরিশোধ করতে না পড়ার চিন্তায় জেলেরা।মনপুরার হাজিরহাট,৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের খাড়ির খাল,লতাখালি,তালতলা ঘাট ও ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জনতা বাজার, পঁচাকোড়ালিয়া ঘাট,মাঝের ঘাট সহ চরাঞ্চলের বিভিন্ন জেলেপল্লী ঘুরে দেখা যায়, মাছ না পাওয়ায় হতাশা ছড়িয়ে পড়েছে জেলে পরিবারগুলোর মধ্যে। অনেকেই ধার -দেনা করে নদীতে মাছ ধরতে যাচ্ছেন। কিন্তু আশানুরূপ ইলিশ না পাওয়ায় সেই ঋণ পরিশোধ নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।স্থানীয় জেলে মো নবী মাঝী বলেন, প্রতিদিন নদীতে যাই, কিন্তু মাছ খুব কম পাচ্ছি। আগে এক জালে যত ইলিশ উঠত, এখন কয়েকবার জাল ফেলেও তত মাছ পাওয়া যায় না। সংসার চালানো কষ্ট হয়ে যাচ্ছে।আরেক জেলে মো. রাকিব জানান, তেল, বরফ আর খাবারের খরচ বেড়েছে। নদীতে গিয়ে যদি মাছই না পাই, তাহলে পরিবার নিয়ে কীভাবে চলব? এখন আমরা খুবই দুশ্চিন্তায় আছি।শুধু জেলেরাই নন, এর প্রভাব পড়েছে স্থানীয় মাছঘাট ও আড়তগুলোতেও। ঘাটে ইলিশের সরবরাহ কম থাকায় আগের মতো কর্মচাঞ্চল্য নেই। ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে।উত্তর সাকুচিয়ার লতাখালি ঘাটের আড়তদার মো ফারুখ মিয়ার কেরানী মো আজগর আলী ও দক্ষিণ সাকুচিয়া জনতাবাজার ঘাটের আড়তদার মো সিরাজ পালোয়ান ও মো জাকির হোসেন মিয়ার কেরানী মো মানছুর বলেন,ভরা মৌসুমে সাধারণত ঘাটে ইলিশে ভরে যায়।এবার সেই তুলনায় মাছ অনেক কম আসছে।ফলে ব্যবসাও আগের মতো হচ্ছে না।স্থানীয় প্রবীণ জেলেদের মতে,কয়েক বছর আগেও এই সময়ে মেঘনায় প্রচুর ইলিশ ধরা পড়ত।কিন্তু নদীর স্রোত,আবহাওয়ার পরিবর্তন এবং পরিবেশগত নানা কারণে পরিস্থিতির পরিবর্তন ঘটছে বলে মনে হচ্ছে।ঐ সচেতন জেলে জানান,প্রতি বছর বর্ষার শেষে প্রচুর জাটকা ইলিশ থাকে নদীতে তখন কিছু জেলে ধরা জাল বসিয়ে জাটকা ইলিশ নিধন করে থাকে যার ফলে হয় তো মাছ না পড়ারও কারন হতে পারে।এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তারা উজ্জ্বল বনিক জানান,ইলিশের চলাচল অনেকটাই নদীর পরিবেশ,জোয়ার-ভাটা এবং আবহাওয়ার ওপর নির্ভরশীল।মৌসুম এখনো শেষ হয়নি। আগামী দিনগুলোতে অনুকূল পরিবেশ সৃষ্টি হলে ইলিশের পরিমাণ বাড়তে পারে বলে তারা আশা করছেন।তবে আশার চেয়ে বাস্তবতার চাপই এখন বেশি অনুভব করছেন মনপুরার জেলেরা।প্রতিদিন জীবিকার সন্ধানে নদীতে ছুটছেন তারা।জাল ফেলছেন,অপেক্ষা করছেন রুপালি ইলিশের।কিন্তু কাঙ্ক্ষিত মাছের দেখা না মেলায় তাদের চোখে মুখে ফুটে উঠছে উদ্বেগ,হতাশা আর অনিশ্চয়তার ছাপ।মেঘনার ঢেউয়ের সঙ্গে লড়াই করে জীবন কাটানো এই মানুষগুলোর একটাই প্রত্যাশা নদীতে ফিরুক ইলিশের ঝাঁক, ঘরে ফিরুক স্বস্তি আর জীবিকার নিশ্চয়তা।


আরও খবর




হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসকের যৌথ তদারকি, কাজের মান নিয়ে কড়া বার্তা

ভরা মৌসুমে ও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ!দুশ্চিন্তায় মনপুরার স্হানীয় জেলেরা

মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি

শেকড়ে ঐতিহ্যের রং: রঙ্গালয়ের সাদাকালো পথচলা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসকের যৌথ তদারকি, কাজের মান নিয়ে কড়া বার্তা

মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন