শিরোনাম
সেনবাগে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার চরফ্যাশনে ডাকবাংলোর পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে পুলিশের অভিযানে ১০০ বোতল এসকাপ উদ্ধার বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, যুবলীগ কর্মী সুরুজ আলী কারাগারে লালমোহনে ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচাররোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত উন্নয়ন প্রকল্পে অনিয়মের পুনরাবৃত্তি? কালিগঞ্জের পিআইও মফিজুর রহমানকে ঘিরে নতুন প্রশ্ন নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন জয় দাস নাটোরে বিনামূল্যে দুই হাজার গাছের চারা বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬

ভূমিহীন মানুষের বহুতল ভবনের প্রয়োজনীয়তা কতটুকু!- চনপাড়াবাসী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মোঃ সাইফুল ইসলাম 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ


নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র, ১২৬ একর জমির উপর গড়ে উঠা একটি পুনর্বাসন জনবসতি। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পরে তৎকালীন রাষ্ট্র প্রধান বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ছিন্নমূল  যুদ্ধাহত পরিবার, ভূমিহীন মানুষদের রূপগঞ্জে চনপাড়ায় ওয়াসার অধিগ্রহনকৃত ১২৬ একর বালুময় ভূমির উপর পুনর্বাসন করেন। সময়ের বিবর্তনে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে আজ প্রায় লক্ষাধিক মানুষের বসবাস। শিক্ষা-সংস্কৃতি, চিকিৎসা, খেলাধুলা, আইন শৃঙ্খলাসহ সরকারি বেসরকারি বিভিন্ন স্তরের নিজেদের যোগ্যতার প্রমান দিয়েছে এই এলাকার সন্তানেরা, তেমনি বিভিন্ন সময় রাজনৈতিক হত্যাকান্ড, মাদকের পাইকারী হাট বা নিরাপদ রুট, মাদক ব্যবসা, রাজনৈতিক আধিপত্য বিস্তারে দলীয় অন্ত কোন্দল হওয়া খুন, মারামারি দাঙ্গা হাঙ্গামার জন্য  বিভিন্ন সময় হয়ে উঠেছে সমালোচনার শীর্ষে, কখনো কখনো চনপাড়া হয়ে যায় টক অব দ্যা কান্ট্রিতে।


স্বাধীনতা পরবর্তী সময় থেকে সর্বশেষ ২০২৬ সালে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট প্রয়োগ করেছে এই জনপদের মানুষেরা, স্থানীয় সরকার নির্বাচনেও রয়েছে তাদের ভোটাধিকার, সর্বশেষ ৩টি ইউপি নির্বাচনে স্থানীয় পুরুষ সদস্য (মেম্বার) ও সংরক্ষিত নারী সদস্য পদটি ছিলো এই চনপাড়ার সন্তানদের দখলে।


জাতীয় নির্বাচনে ভোটদান, স্থানীয় নির্বাচনে ভোট দান এবং জনপ্রতিনিধি নির্বাচন, ইউনিয়ন পরিষদে সকল ধরনের সরকারী ট্যাক্স প্রদান এবং ইউনিয়ন পরিষদের থেকে প্রাপ্ত নাগরিক সুবিধা পাওয়ার পরেও নেই তাদের স্থায়ী ভূমি। চনপাড়াকে পার্মানেন্ট ভূমি হিসেবে পাওয়ার জন্য কয়েক যুগ ধরে আইনী লড়াই সহ বিভিন্ন দপ্তরে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। বিগত সরকারের আমলে তৎকালীন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী মহান জাতীয় সংসদে চনপাড়াকে স্থায়ীকরনের ব্যাপারে আলোচনা করেছেন, বিগত সরকারের প্রধানন্ত্রী শেখ হাসিনা পূর্বাচলের একটি রাজনৈতিক সভাতে চনপাড়া নিয়ে বক্তব্য রাখেন, সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্যের পর চনপাড়ার মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিলো কিন্তু ২০২৪ সালের ৫ আগষ্ট আওয়ামী সরকার বিদায় নিলে চনপাড়ার ভূমিকে স্থায়ী করার বিষয়টি চলে যায় গভীর অন্তরালে। 


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রূপগঞ্জ থেকে এমপি হিসেবে নির্বাচিত হন মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু,  সাংসদ মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মহান জাতীয় সংসদে চনপাড়ার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে চনপাড়াকে স্থায়ী করার জন্য বক্তব্য রাখেন যদিও সাংসদ দিপু ভূইয়া তার বক্তব্যে চনপাড়াকে মাদক ও সন্ত্রাসের এলাকা বলে বক্তব্য রাখেন। সংসদ সদস্যের সেই বক্তব্যের পর চনপাড়াবাসীর মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া দেখা দেয়।


সর্বশেষ ২১ জুলাই মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাংসদ মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর একটি ডিও লেটার দেখা যায়, যেখানে তিনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বরাবর চনপাড়া পুনর্বাসন কেন্দ্র নিয়ে একটি আবেদন করেন। সাংসদ মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু আবেদনে চনপাড়ার মাদক সন্ত্রাস সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং সমস্যা সমাধানের লক্ষ্যে চনপাড়াতে বহুতল ভবন নির্মাণের আবেদন করেন এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আবেদনপত্রটি গ্রহন করে যথাযথ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।


চনপাড়াতে বহুতল ভবন নির্মাণের বিষয়টি জনসম্মুখে আসা পর চনপাড়ার স্থানীয় ব্যক্তিদের মধ্যে ভিন্ন ভিন্ন মত দেখা গিয়েছে । অধিকাংশ মানুষ বহুতল ভবনের পরিবর্তে চনপাড়ার ভূমিকে স্থায়ী করার দাবী ছিল জানিয়েছেন।  অনেকেই আবার বহুতল ভবনের এই সিদ্ধান্তকে গভীর ষড়যন্ত্র বলে দাবী করছেন। তাদের মতে- ইতোপূর্বে রূপগঞ্জের একাংশের ভূমি নিয়ে গঠিত হচ্ছে পূর্বাচল নতুন শহর, অন্যদিকে জলসিড়ি সহ বিভিন্ন আবাসন কোম্পানির নজর এখন রূপগঞ্জের মাটি। চনপাড়ার ভূমিটি রাজধানীর খুব সন্নিকটে এবং রূপগঞ্জের প্রবেশ মুখে যার ৩দিকে নদী এক দিকে রাস্তা হওয়ায় গুরুত্বপূর্ণ এই ভুমিটি এখন হয়তো কোন গভীর ষড়যন্ত্রের অংশ বলে মনে করছে তারা।


 কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এড আব্দুস সামাদ মোল্লা জানান- চনপাড়ার স্থায়ীকরনের বিষয়টি দীর্ঘদিনে, তাই চনপাড়ার ১২৬ একরের এই জমিটিকে স্থায়ীকরন করে দেয়া হোক, তিনি আরো জানান- চনপাড়ার মানুষ পরিশ্রমী মানুষ, তারা দু'বেলা ডাল ভাত খেয়ে ভালো আছে, তাদের থাকার মতো ঘর আছে সুতরাং তাদের বহুতল ভবনের চেয়ে ভূমির স্থায়ীকরন বেশী জরুরী।


 চনপাড়ার স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম জানান- চনপাড়ার ১২৬ একর জমি নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে, আমরা আমাদের জমির ব্যাপারে শঙ্কিত, এখানে আমাদের তিন পুরুষের বসবাস, বিগত ৫০ বছর যাবৎ আমরা এখানে বসবাস করেও আমাদের মৌলিক অধিকার বাসস্থান তথা ভূমির স্থায়ী মালিকানা পাইনি। অতীতের মতো নতুন করে চরপাড়াকে নেগেটিভ ভাবে উপস্থাপন করা হয়েছে,  এখানে গুটিকয়েকজন মানুষ রাজনৈতিক ছত্রছায়ায় মাদক সন্তাসের সাথে জড়িত অথচ অধিকাংশ মানুষ শান্তিপ্রিয়, কর্মঠ এবং সু-শিক্ষিত।  সুতরাং আমরা বহুতল ভবন চাই না, আমরা আমাদের জমির স্থায়ীকরন তথা পার্মানেন্ট চাই, জমি পার্মানেন্ট করার পর যদি এলাকার উন্নয়নের জন্য আবাসনসহ যেসকল প্রকল্প গ্রহন করা হবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে চনপাড়ার উন্নয়নের স্বার্থে সেই প্রকল্পে সহযোগিতা করবো। সোহাগ মাহমুদ নামে একজন জানান- আমাদের বহুতল ভবন দরকার নেই, আমাদের জমি স্থায়ী করা হোক, আমাদের নাগরিক অধিকার বুঝিয়ে দেয়া হোক। তিনি আরো বলেন- চনপাড়ার সমস্যা দূরকরনে সকল দল মতের ব্যক্তিদের নিয়ে শক্তিশালী একটি সামাজিক ব্যবস্থা গড়ে তোলা হোক, চনপাড়ার প্রতিটি প্রবেশ মুখে স্থায়ী চেকপোস্ট বসানোর মাধ্যমে মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। আতাউর রহমান, মোশারফ, আবুবকর, শাকিল, সাজ্জাদ, রত্না আক্তার, সালমা বেগম সহ অনেকেই জানান- চনপাড়া নিয়ে যদি কোন ষড়যন্ত্র করা হয় তাহলে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও চনপাড়াকে রক্ষা করবো৷ জান দিবো তবুও ভূমি দিবো না। ৫০ বছর ধরে বসবাস করার পরেও আজও আমরা ভূমিহীন, সুতরাং আমাদের ভূমির স্খায়ীকরন চাই, কোন বহুতল ভবন চাই না।


আরও খবর




মন্ত্রী যখন শিক্ষক:তাহিরপুরের চার বিদ্যালয়ে ববি হাজ্জাজের ব্যতিক্রমী পরিদর্শন

সেনবাগে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফুলবাড়ীয়ায় মিলেনিয়াম পাম্পে প্রশাসনের অভিযান, কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টায় সতর্কতা

চরফ্যাশনে ডাকবাংলোর পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের

গঙ্গাচড়ায় তিস্তা নদীতে পুলিশের অভিযানে ১০০ বোতল এসকাপ উদ্ধার

মুরাদনগরের পুকুরে অজ্ঞাতনামা লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের তদন্ত

ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নড়াইলে চিত্রা সেতুর উচ্চতানিয়ন্ত্রণ বারে ধাক্কা, গরু ব্যবসায়ীর করুণ মৃত্যু

সাতক্ষীরা জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, সাতক্ষীরায় শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'

ফেনীতে ছুরিকাঘাতে হত্যা: ২৪ ঘণ্টার আগেই আসামি গ্রেফতার

শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

হালুয়াঘাটে তিন মাস ধরে বন্ধ কমিউনিটি ক্লিনিক, প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হাজারো মানুষ

টোল-টেক্সের নামে চাঁদাবাজি: রুখে দাঁড়াল নদীপারের মানুষ

শীতলক্ষ‌্যায় গোসল করতে নেমে গার্মেন্টসকর্মীর মৃত্যু

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল


এই সম্পর্কিত আরও খবর

মন্ত্রী যখন শিক্ষক:তাহিরপুরের চার বিদ্যালয়ে ববি হাজ্জাজের ব্যতিক্রমী পরিদর্শন

সেনবাগে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফুলবাড়ীয়ায় মিলেনিয়াম পাম্পে প্রশাসনের অভিযান, কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টায় সতর্কতা

চরফ্যাশনে ডাকবাংলোর পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের

গঙ্গাচড়ায় তিস্তা নদীতে পুলিশের অভিযানে ১০০ বোতল এসকাপ উদ্ধার

মুরাদনগরের পুকুরে অজ্ঞাতনামা লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের তদন্ত

ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নড়াইলে চিত্রা সেতুর উচ্চতানিয়ন্ত্রণ বারে ধাক্কা, গরু ব্যবসায়ীর করুণ মৃত্যু

সাতক্ষীরা জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, সাতক্ষীরায় শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'