শিরোনাম
করিমগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যে "জুলাই শহীদ দিবস" উদযাপিত ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,৬ জনের কারাদণ্ড পিরোজপুরে জুলাই শহীদ দিবস পালিত কিশোরগঞ্জের অষ্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় 'জুলাই শহীদ দিবস' অনুষ্ঠিত সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ লালমোহনে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত তিতাসে যথাযোগ্য মর্যাদায় 'জুলাই শহীদ দিবস' পালিত মুরাদনগরে কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে হবে: এটিএম কামরুল ইসলাম
শুক্রবার ১৭ জুলাই ২০২৬
শুক্রবার ১৭ জুলাই ২০২৬

বিএসএফ নিতে প্রস্তুত, আইনি জটিলতায় নিজ দেশে ফিরতে পারছে না চার ভারতীয়

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১৭ জুন ২০২৬ | হালনাগাদ:বুধবার ১৭ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

ছয় মাস ধরে নিজ দেশে ফিরতে পারছে না এক বছর আগে বাংলাদেশে এসে আটকে পড়া চার ভারতীয় নাগরিক। বর্তমানে এক নারীসহ ৪ ভারতীয় নাগরিক আশ্রয়দাতা এক বাংলাদেশির বাড়িতে মানবেতর জীবনযাপন করছেন। নিজ দেশে ফিরে যাওয়ার আকুতি নিয়ে জামিনে থাকা ৪ ভারতীয় নাগরিক মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেছেন।

এদিকে আদালতের নির্দেশে তাদের আশ্রয়দাতা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা মহল্লার ফারুক হোসেন বলেন, দীর্ঘদিন ধরে তিনি ৪ জন মানুষের ভরণপোষন চালিয়ে আসছেন। কিন্তু বর্তমানে তা চালানো অসম্ভব হয়ে পড়েছে। তাই অবিলম্বে তিনি ভারতীয় নাগরিকদের নিজ দেশে পাঠানোর আহবান জানিয়েছেন। 

জানা গেছে, গত বছরের জুনে রংপুরের এক সীমান্ত দিয়ে বাংলাদেশি আখ্যা দিয়ে ভারতের পশ্চিমবাংলার বীরভুম জেলার মুরারই থানার ধিতোরা গ্রামের দুইজন নারী, দুইজন শিশু ও দুইজন পুরুষ বাংলাদেশে আসেন। এরা হলেন, দানিশ শেখ (২৮), তাঁর স্ত্রী সোনালী বিবি (২৬), তাঁদের ৮ বছর বয়সী ছেলে সাদির শেখ, সুইটি বিবি (৩৩) এবং তার ১৬ ও ৬ বছর বয়সী দুই ছেলে কুরবান শেখ ও ইমাম শেখ। তাদের মধ্যে সোনালী বিবি অন্তঃসত্ত্বা ছিলেন। পরে তারা দেশের বিভিন্ন এলাকা  ঘুরে চাঁপাইনবাবগঞ্জে আশ্রয় নেয়। পরে ২০ আগস্ট সদর থানা পুলিশ তাদের শহরের আলীনগর এলাকা থেকে আটক করে অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়ে কারাগারে পাঠায়। তবে তাদের সঙ্গে থাকা দুই শিশুর বিরুদ্ধে কোন মামলা দেওয়া হয়নি। এসময় ভারতীয় ৬ নাগরিককে নিশে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচার হলে ভারতের সুপ্রিম কোর্ট ২৬ সেপ্টেম্বর তাদের ৪ সপ্তাহের মধ্যে দেশে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ আদালতে তাদের আইনজীবি বিষয়টি জানালে বিচারক ১ ডিসেম্বর তাদের স্থানীয় জিম্মাদার ফারুক হোসেনের অনুকূলে তাদের জামিন মঞ্জুর করেন। ওইদিন ৯ মাসের অন্তঃসত্ত্বা সোনালী বিবি ও তার শিশু সন্তানকে সোনামসজিদ দিয়ে গ্রহণ করে বিএসএফ। 

এদিকে অন্যের বাড়িতে আশ্রয় নেওয়া ভারতীয় নাগরিক সুইটি বিবি তাদের দ্রুত দেশে ফিরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করে বলেন, তাদের মানবেতর জীবন কাটছে।

এছাড়া সোনালী বিবির স্বামী দানিশ শেখ বলেন, ৬ মাস আগে তার স্ত্রী ও শিশু সন্তানকে বিএসএফ ফেরত নিয়েছে। এখন তিনিও দেশে ফেরার অপেক্ষায় আছেন। 

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর একটি সূত্র জানিয়েছে, তারা চার নাগরিককে ফেরত নিতে প্রস্তুত আছেন। এক সপ্তাহ ধরে তারা বাংলাদেশ সীমান্তে অপেক্ষা করছেন। কিন্তু বিজিবি তাদের পুশব্যাক না করায় চারজন নিজ দেশে ফিরতে পারছেন না।

এ ব্যাপারে তাদের আইনজীবী একরামুল হক পিন্টু বলেন, আদালত চারজনকে জামিন দিয়েছে এবং তারা নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন। মানবিক বিবেচনায় ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। 

এবিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, আটকে পড়া ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য দেশের উচ্চপর্যায়ের কার্যকর সিদ্ধান্ত প্রয়োজন । এছাড়া তাদের ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদেশ দিলে এবং আদেশের কপি হাতে পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাদের ভারতীয় কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে। 

অন্যদিকে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, ঘটনাটি আইন-আদালত এবং দুদেশের রাষ্ট্রীয় পর্যায়ের সিদ্ধান্তের বিষয়। তবে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর




করিমগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যে "জুলাই শহীদ দিবস" উদযাপিত

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,৬ জনের কারাদণ্ড

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

মনপুরায় মেঘনার পানি বিপৎসীমার ১০০ সেমি উপরে, পানিবন্দি ১০ হাজার মানুষ

ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে ১৬ই জুলাই উপলক্ষে জুলাই শহীদ দিবস ২০২৬ পালিত

দ্রুত ডাক সার্ভিসের নামে সাতক্ষীরায় পোস্ট অফিসের প্রতারণা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই জুলাই আন্দোলনের মূল চেতনা- সাতক্ষীরার ডিসি মিজ কাউসার আজিজ

রাণীনগরে গরু চুরির ঘটনায় আন্ত:জেলা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

ফুলবাড়ীয়ায় অপপ্রচারের বিরুদ্ধে চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

কাশিমপুরে জলাবদ্ধতা: ৬০০ পরিবারের পাশে প্রশাসক শওকত হোসেন সরকার

শাজাহানপুরে জুলাই ২০২৬ শহীদ দিবস পালন, শহীদ পরিবার ও আহতদের মাঝে উপহার বিতরণ

পিরোজপুরে জুলাই শহীদ দিবস পালিত

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সেনবাগ পাঠাগারের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

কালিগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলাকে কেন্দ্র করে ‘মামলা বাণিজ্যের’ অভিযোগ

ইউপি চেয়ারম্যান প্রার্থী এ্যাড ভোকেট ইউসুফ ।

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

মৌলভীবাজারে জুন মাসের ‘বেস্ট সাব-ইন্সপেক্টর’ হলেন এসআই ওবায়দুল্লাহ

চাঁদপুরে গভীর রাতে ডাকাতি, গৃহবধূ নিহত

জুলাই গণহত্যার সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোদাগাড়ীতে টপ সয়েল নিধনে বাধা দেওয়ায় ‘জুলাই যোদ্ধা’র বিরুদ্ধে অপপ্রচার ও হুমকি

তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ফিরলো, রায়ের পর অ্যাটর্নি জেনারেল

আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

চাঁদপুরে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

চাঁদপুরে গোডাউন থেকে ১৫ লাখ মিটার কারেন্টজাল জব্দ

শেরপুরে চোরাচালানের দুই চালান আটকালো পুলিশ, ধরা পড়ল ৮ জন