শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড় চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লন্ডনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে সফলভাবে ডিগ্রি অর্জন করলেন কুমিল্লার খাদিজা সরকার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে,বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে - স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাঙ্গলকোটের কাশিপুর নেছারীয়া বালিকা দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬

বইমেলায় কেমন ব্যবসা করলো খাবারের দোকানিরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০২ মার্চ ২০২৪ | হালনাগাদ:শনিবার ০২ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দুই দিন সময় বাড়িয়ে আজ শনিবার সাঙ্গ হচ্ছে মাসব্যাপী অমর একুশে বইমেলার। মেলায় পাঠক-দর্শনার্থী-বিক্রয়কর্মীসহ সংশ্লিষ্ট সবার সুবিধার জন্য ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পাশে খাবারের স্টলের জন্য বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ। সেখানে মোট ২১টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে ফুচকা, আইসক্রিম ও কফি শপ। বইমেলায় বিশেষ করে কাচ্চি-বিরিয়ানির দোকান নিয়ে সমালোচনাও হয়েছে বিস্তর। কেউ কেউ বলেছেন, মাত্র কয়েকঘণ্টার এই মেলায় কাচ্চি-বিরিয়ানির মতো ভারী খাবারের স্টল দিয়ে এর পরিবেশ নষ্ট করা হয়েছে। মেলা শেষে এই খাবার ব্যবসায়ীরা কেমন ব্যবসা করলেন—  খোঁজ নিতে গিয়ে দেখা যায় এই ব্যবসায়ীদের কেউ কেউ একাধিক স্টলেরও মালিক। তাদের দেওয়া তথ্যমতে, মাসব্যাপী মেলায় স্টলগুলোতে দৈনিক গড়ে বিক্রি হয়েছে ৩০-৪০ হাজার টাকা। তবে এই বিক্রি সন্তোষজনক না বলে দাবি করেছেন তারা। লাভ হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন কেউ কেউ।


শুক্রবার (১ মার্চ) খাবারের স্টলগুলোর কয়েকজন প্রতিনিধির সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তারা জানান, এবার তেমন একটা বিক্রি হয়নি। কারও বিক্রি ৩০-৪০ হাজার আবার কারও কারও ২৫-৩০ হাজার টাকা। মেলার শেষ শুক্রবার গতকাল বিক্রি সবচেয়ে কম ছিল বলেও জানান তারা।




অন্যদিকে আইসক্রিম বিক্রেতারা জানান, মেলায় দোকান বেশি, সেই আলোকে বিক্রি ভালোই। জায়গাভেদে বিক্রির পার্থক্য রয়েছে বলেও জানান তারা। কারও দৈনিক বিক্রি ১০-১২ হাজার টাকা, কারও বিক্রি ৫-৬ হাজার টাকা।


অমর একুশে বইমেলা-২০২৪ এর শেষ দুদিন শুক্রবার মেলায় ঘুরে দেখা যায়, বর্ধিত এই সময়ে ছুটির দিনেও সেই চেনা পরিচিত ভিড় নেই। খাবারের দোকানগুলোতেও লোকসমাগম কম। ব্যবসায়ীরা বলছেন, খাবারের দোকান মেলার একেবারে শেষ প্রান্তে বরাদ্দ দেওয়ায় ও সবগুলো দোকান একসঙ্গে দেওয়ায় বিক্রি কম হয়েছে। অনেকে ফুড কোর্টের বিষয়ে জানেন না বলেও মনে করেন তারা।


‘বিসমিল্লাহ ফাস্টফুড অ্যান্ড নান্না বিরিয়ানি’ ও ‘কাবাব ঘরের’ ম্যানেজার নাহিদ বলেন, দেখেন আজ শুক্রবারেও লোকজন নেই। বিক্রি তেমন একটা ভালো না। আজকে ১৫ হাজারও বিক্রি করতে পারিনি। পুরো মেলায় দৈনিক গড়ে ৪০-৪৫ হাজার করে বিক্রি হয়েছে বলে জানান তিনি। তবে এটি সব খরচপাতি বাদ দিয়ে লাভের সম্ভাবনা খুব কম।


পুরান ঢাকার ‘নিউ হাজী বিরিয়ানি’ ও ‘পিঠা ঘরের’ ম্যানেজার ইব্রাহিম বলেন, ‘দৈনিক গড় বিক্রি ৩০-৪০ হাজার করে বিক্রি হয়েছে। পুরো বিষয় বিবেচনায় বিক্রি তেমন একটা ভালো না। লাভের সম্ভাবনা খুবই কম, হয়তো অল্প কিছু থাকতে পারে।’


‘পুরান ঢাকার হাজী বিরিয়ানি’র স্টলের ম্যানেজার রহিমও বললেন একইরকম কথা। তিনি বলেন, ‘দৈনিক ২৫-৩০ হাজার গড়ে বিক্রি হচ্ছে দুটি স্টলে। সবার খরচাপাতি দিয়ে লোকসানই হবে মনে হচ্ছে। ফুড কোর্ট এমন জায়গায় দেওয়া হয়েছে, অনেকেই জানে না। দুটি ভাগে ভাগ করে দিলে ভালো হতো। টিএসসি পাশে ১০টা, আর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পাশে ১০টা।’



আইসক্রিম শাহ আলম বিক্রেতা শাহ আলম বলেন, ‘বিক্রিটা আসলে জায়গাভেদে পার্থক্য আছে। আমার গড় বিক্রি হয়েছে ১০-১২ হাজার টাকা, মোটামুটি ভালো।’


আরেক আইসক্রিম বিক্রেতা জিলানি বলেন, ‘যতগুলো দোকানপাট বসেছে, সে হিসেবে বিক্রি খারাপ না। আমার বিক্রি দৈনিক গড়ে ৫-৬ হাজার টাকা।’




বইমেলার ৩১তম দিন শনিবার (২ মার্চ) অমর একুশে বইমেলার সমাপনী দিন মেলা শুরু হবে সকাল ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।


বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা ভাষণ প্রদান করবেন একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। প্রতিবেদন উপস্থাপন করবেন 'অমর একুশে বইমেলা ২০২৪'-এর সদস্য-সচিব ডা. কে এম মুজাহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।


অনুষ্ঠানে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার এবং শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করা হবে।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড়

ঢাকাস্থ ধর্মপাশা-মধ্যনগর উন্নয়ন ফোরামের নতুন কমিটি

বিএনপির সরকার জনগণের সরকার: পানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত

মাধ্যমিক শিক্ষার অস্থিরতা: সংকট কোন জায়গায়?

আগুনে সর্বস্ব হারালেন বিধবা রেখা বেগম

ময়মনসিংহে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেঙ্গুমুক্ত তারাগঞ্জ গড়তে মাঠে উপজেলা প্রশাসন

ঘাটাইল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি

ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন নির্মাণ বাজেটে অনুমোদন হয়েছে - মনিরুল হক চৌধুরী এমপি

মনপুরার উন্নয়নে আশ্বাস নয়, কাজের মাধ্যমে বাস্তবায়ন চান এমপি নয়ন

কুমারী পরিচয়ে একাদিক বিয়ে, কয়েক যুবককে নিঃস্ব করছে সাথী

সরকারের জনকল্যাণমুখী কাজের প্রচারণা ও আলোকিত গফরগাঁও গড়ার লক্ষ্যে মতবিনিময়

রাণীনগরে শুরু হয়েছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বোদা উপজেলার মাড়েয়া বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি রিপন ও সম্পাদক বাবু

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক