শিরোনাম
কালিগঞ্জে চলাচলের রাস্তায় বেড়া,ওসির বিরুদ্ধে আদালতের নির্দেশনা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন? কালিগঞ্জে চলাচলের রাস্তায় বেড়া,ওসির বিরুদ্ধে আদালতের নির্দেশনা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন? জাতীয় সংসদের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় নজরুল ইসলাম আজাদ কে ফুলেলে শুভেচ্ছা - শহিদুল ইসলাম গজারিয়ায় রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচি বাঙ্গরা থানায় ১৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন ওসি দিদারুল ইসলাম সিকদার হেলপার চালাচ্ছিল বাস,খাদে পড়ে আহত ১০ সিরিয়াল কিলার আব্দুল ওয়াদুদ মানিক সহ গ্রেফতার ৪,দুটি হত্যা মামলার রহস্য উদঘাটন মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

বোদায় অর্থের বিনিময়ে দুস্থদের ভিডাব্লিউবি’র কার্ড পাচ্ছে বিত্তশালীরা

প্রকাশিত:মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

আব্দুল্লাহ্ আল মামুন,বোদা(পঞ্চগড়) প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নে সরকারি ভিডাব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কার্ডের চাল বণ্টনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় জনপ্রতিনিধিসহ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা প্রকৃত দরিদ্র ও অসহায় নারীদের বাদ দিয়ে বিত্তশালী পরিবারের হাতে এসব কার্ড তুলে দিচ্ছেন। প্রতি কার্ডের বিনিময়ে নেওয়া হচ্ছে ৫ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত ঘুষ।সরেজমিনে গিয়ে জানা যায়, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অংশ হিসেবে হতদরিদ্র নারীদের জন্য দেওয়া হয় ভিডাব্লিউবি কার্ড। প্রতিটি কার্ডধারী নারী নির্দিষ্ট সময়ের জন্য প্রতি মাসে ৩০ কেজি চাল পাওয়ার কথা। কিন্তু বাস্তবে অনেক প্রকৃত অসহায় নারী এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে যাদের সামর্থ্য আছে, এমনকি স্বচ্ছল পরিবারের সদস্যরাও জনপ্রতিনিধিদের সঙ্গে লেনদেন করে সুবিধাভোগী হচ্ছেন।স্থানীয়দের অভিযোগ, ইউনিয়নের কিছু জনপ্রতিনিধি ও প্রভাবশালী ব্যক্তি মিলে একটি চক্র গড়ে তুলেছে। তারা গরীব নারীদের বাদ দিয়ে নিজেদের আত্মীয়-স্বজন, স্বচ্ছল পরিবার কিংবা আর্থিকভাবে সক্ষমদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ভিডাব্লিউবি কার্ড করে দিচ্ছেন। ফলে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হয়ে অসহায় অবস্থায় পড়েছেন।অভিযোগকারীরা জানান, শুধু স্থানীয় জনপ্রতিনিধিরাই নয়—যারা এই তালিকা অনুমোদন দিয়েছেন তারাও দায় এড়াতে পারেন না। এর আগে একাধিকবার অভিযোগ জানানো হলেও তা সঠিকভাবে তদন্ত করা হয়নি। বরং প্রশ্ন উঠেছে, কীসের বিনিময়ে তালিকা অনুমোদন দেওয়া হলো।এ তালিকা অনুমোদন করেছেন—তৌইবুর রহমান, সভাপতি, ইউনিয়ন ভিডাব্লিউবি কমিটি, আওলাদ হোসেন, সদস্য সচিব, ইউনিয়ন ভিডাব্লিউবি কমিটি, রবিউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বোদা ও এ কে এম ওয়াহিদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, বোদা। স্থানীয়দের দাবি, তাদের প্রত্যেকের ভূমিকা তদন্তসাপেক্ষে পরিষ্কার হওয়া জরুরি।এক বয়স্ক প্রতিবন্ধী ভ্যানচালক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি সারাদিন প্যাডেল ভ্যান চালিয়ে শুলা বিক্রি করে যা আয় করি, তা দিয়ে সংসার চালাতেই কষ্ট হয়। তবুও আমার নামে কোনো কার্ড আসেনি। অথচ পাশের বাড়ির ধনী মানুষ টাকা দিয়ে কার্ড নিয়ে গেছে। এটা খুবই অবিচার।”এক অসহায় গৃহবধূর অভিযোগ— “আমার স্বামী অসুস্থ, সংসারে পাঁচজন মানুষ। একজনের উপার্জনে সংসার চলে না। তারপরও আমাকে তালিকায় রাখা হয়নি। চেয়ারম্যানের লোকজন টাকা ছাড়া কার্ড দেয় না।”এক হতাশ যুবক জানান, “আমি দিনমজুর, প্রতিদিন কাজ পাই না। সরকার গরীব মানুষের জন্য যে চাল দেয়, সেই চাল আমাদের মতো মানুষের হাতে পৌঁছায় না—কারণ মাঝপথেই কারসাজি হয়ে যায়।”এক প্রবীণ নারী ক্ষোভে বলেন, “আমরা ভোট দিই, নেতা বানাই—কিন্তু আমাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে সেই নেতারাই। চালের কার্ড করতে নাকি সাত হাজার টাকা খরচ হয়। আমরা তো গরীব—আমরা সাত হাজার টাকা দিতে পারলে তো কার্ডের জন্য বলতাম না।”এক স্থানীয় কৃষক ক্ষোভ জানিয়ে বলেন, “আমরা কৃষক, সারাদিন খেটে খাই। কিন্তু এ প্রকল্পের সুবিধা পাচ্ছে বড়লোকেরা। টাকা ছাড়া কার্ড মেলে না—এটা জনগণের সাথে প্রতারণা ছাড়া আর কিছু নয়। আমাদের সামান্য আয়ে সংসার চলে না, কারণ গরীবের তো কেউ নেই।”এক বিধবা নারী জানান, “আমি বিধবা হয়েও কোনো কার্ড পাইনি। অথচ যারা বড় ঘরে থাকে, তাদের নাম লিস্টে উঠে গেছে। শুনেছি ৬ হাজার টাকা দিলে কার্ড পাওয়া যায়। গরীব মানুষ টাকা কোথায় পাবে?”আরেকজন ক্ষুব্ধ ভ্যানচালক জানান, “আমার একটি ভ্যান ছিলো। অসুস্থ হয়ে পড়লে সেটি বিক্রি করতে হয়। পরে কার্ডের জন্য আবেদন করেছিলাম, কিন্তু টাকা দিতে না পারায় কার্ড পাইনি। এই প্রকল্পের উদ্দেশ্যই হচ্ছে গরীব মানুষকে সাহায্য করা। অথচ জনপ্রতিনিধিরা এটাকে ব্যবসায় পরিণত করেছে। আমরা ন্যায়বিচার চাই।”চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌইবুর রহমান বলেন, “তালিকা প্রকাশের পর কিছু অভিযোগ পেয়েছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা বলেছেন, এগুলো নোট করে রাখতে এবং পরে সংশোধন করা হবে।”এ বিষয়ে জানতে জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম ওয়াহিদুজ্জামান সম্রাট-এর সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি। অফিসে গিয়ে সাংবাদিকরা বক্তব্য চাইলে তিনি কথা বলতে অস্বীকার করেন এবং তথ্য অধিকারে আবেদন দিতে বলেন। স্থানীয়দের অভিযোগ, তালিকা প্রকাশের পূর্বেই তাঁকে জানানো হয়েছিল; তবুও তিনি অনিয়মিত তালিকায় সাক্ষর করে অনুমোদন দেন।ভিডাব্লিউবি কার্ডের মাধ্যমে গ্রামীণ অসহায় নারীরা সরকারি সহায়তায় কিছুটা হলেও স্বাবলম্বী হওয়ার সুযোগ পায়। কিন্তু অনিয়ম ও দুর্নীতির কারণে এই প্রকল্প এখন প্রশ্নবিদ্ধ। স্থানীয়দের দাবি—সঠিক তদন্ত হলে অনিয়মের অসংখ্য প্রমাণ মিলবে।



আরও খবর




বোদায় অর্থের বিনিময়ে দুস্থদের ভিডাব্লিউবি’র কার্ড পাচ্ছে বিত্তশালীরা

বোদা ভাসাইনগড় ফিডমিলের অবৈধভাবে কর্মী ছাটাই করার প্রতিবাদে অবস্থান ঘর্মঘট ও মহাসড়ক অবরোধ

লালপুরে ফেয়ারডিলসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ

মনপুরায় নজরুল শতবর্ষ উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিলিগুড়িতে মহানন্দা নদীতে ডুবে মোহনগঞ্জের স্কুলছাত্রের মৃত্যু

কালিগঞ্জে চলাচলের রাস্তায় বেড়া,ওসির বিরুদ্ধে আদালতের নির্দেশনা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন?

কালিগঞ্জে চলাচলের রাস্তায় বেড়া,ওসির বিরুদ্ধে আদালতের নির্দেশনা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন?

লালপুরে ৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক

জাতীয় সংসদের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় নজরুল ইসলাম আজাদ কে ফুলেলে শুভেচ্ছা - শহিদুল ইসলাম

গজারিয়ায় রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচি

বাঙ্গরা থানায় ১৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন ওসি দিদারুল ইসলাম সিকদার

হেলপার চালাচ্ছিল বাস,খাদে পড়ে আহত ১০

সিরিয়াল কিলার আব্দুল ওয়াদুদ মানিক সহ গ্রেফতার ৪,দুটি হত্যা মামলার রহস্য উদঘাটন

আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ সেতুতে প্রতিদিন পারাপার, আতঙ্কে স্থানীয়রা

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

বোদা ভাসাইনগড় ফিডমিলের অবৈধভাবে কর্মী ছাটাই করার প্রতিবাদে অবস্থান ঘর্মঘট ও মহাসড়ক অবরোধ

লালপুরে ফেয়ারডিলসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ

মনপুরায় নজরুল শতবর্ষ উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিলিগুড়িতে মহানন্দা নদীতে ডুবে মোহনগঞ্জের স্কুলছাত্রের মৃত্যু

কালিগঞ্জে চলাচলের রাস্তায় বেড়া,ওসির বিরুদ্ধে আদালতের নির্দেশনা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন?

কালিগঞ্জে চলাচলের রাস্তায় বেড়া,ওসির বিরুদ্ধে আদালতের নির্দেশনা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন?

লালপুরে ৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক

জাতীয় সংসদের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় নজরুল ইসলাম আজাদ কে ফুলেলে শুভেচ্ছা - শহিদুল ইসলাম

গজারিয়ায় রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচি

বাঙ্গরা থানায় ১৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার