
বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি -ঃ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও) ডাঃ জাফরিন জাহেদ জিতি পদোন্নতি পেয়ে রাঙ্গামাটি সিভিল সার্জনের কার্যালয়ে ডেপুটি সিভিল সার্জন হিসেবে পদায়ন হয়েছেন।তিনি বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকে হাসপাতালের উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জনবান্ধব চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আন্তরিকতা, দক্ষতা ও মানবিক আচরণ সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে।ডাঃ জিতির নেতৃত্বে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়িত হয়েছে, যা স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে। তাঁর এই পদোন্নতিতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও বোয়ালখালীবাসীর মাঝে আনন্দের অনুভূতি বিরাজ করছে। বোয়ালখালীবাসী তাঁকে শ্রদ্ধাভরে সবসময় স্মরণ করবেন। তাঁর নতুন দায়িত্বে সর্বাঙ্গীণ সফলতা ও সুস্বাস্থ্য কামনা করা হচ্ছে।





























