শিরোনাম
উৎপাদন শুরুর দুই দিনেই ফের বন্ধ সিইউএফএল অসহায় বৃদ্ধ সাজু শেখের মুখে হাসি: ঘর মেরামত সামগ্রীর পর এবার ব্যাটারিচালিত ভ্যান দিল জেলা প্রশাসন মুরাদনগরে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলামের যোগদান গজারিয়ায় অবৈধ চুনা কারখানা ভেকু দিয়ে গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত ধুনটে রাস্তা ধসে যোগাযোগ বিচ্ছিন্ন,দুর্ভোগে দুই গ্রামের বাসিন্দা মুরাদনগরে ইউপি সদস্য আনোয়ার হত্যা মামলার আসামি পিন্টু গ্রেপ্তার পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন চন্দনাইশে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের জার্সি উন্মোচন পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মুরাদনগরে ৮২ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬

বোয়ালখালীতে সিএনজি ভাড়া নির্ধারণ ও যাত্রীসেবা নিয়ে মতবিনিময়

প্রকাশিত:বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

৫টি স্টেশনের ভাড়া ৫ টাকা বৃদ্ধি, বহাল থাকছে অন্যান্য স্টেশনের পূর্বের ভাড়া বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি -:বোয়ালখালীতে সিএনজি অটোরিকশার ভাড়া নির্ধারণ, যাত্রীসেবা ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পাঁচটি স্টেশনের ভাড়া ৫ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলেও অন্যান্য স্টেশনের ভাড়া পূর্বের মতো বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তন (স্বাধীনতা)-এ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক।সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর আহমদ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী, বিএনপি নেতা শহিদুল্লাহ চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতা মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি অধীর বড়ুয়া ও সাধারণ সম্পাদক আকরাম হোসেন দুলাল, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, এস এম মোদাচ্ছের, বোয়ালখালী সিএনজি অটোরিকশা টেম্পু শ্রমিক ও মালিক সমন্বয় পরিষদের সভাপতি মো. ইদ্রিস, সাধারণ সম্পাদক সৈয়দ হাবিবুর রহমান এবং শ্রমিকনেতা আবদুল সাত্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।এ ছাড়া কালুরঘাট-ফুলতল, শাকপুরা, সিও অফিস, জোটপুকুর, কানুনগোপাড়া, দাশেরদীঘি, বেংগুরাসহ উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন রুটের সিএনজি অটোরিকশার চালক, মালিক ও সমিতির প্রতিনিধিরা সভায় অংশ নেন। সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সিএনজি চালক ও সাধারণ যাত্রীসহ প্রায় দুই শতাধিক প্রতিনিধি এতে উপস্থিত ছিলেন।সভায় যাত্রীদের স্বার্থ, চালক ও মালিকদের ন্যায্যতা এবং পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে পাঁচটি নির্ধারিত স্টেশনের ভাড়া ৫ টাকা করে বাড়ানো এবং অন্যান্য স্টেশনের ভাড়া পূর্বের মতো বহাল রাখার সিদ্ধান্ত অন্যতম।এ ছাড়া সিএনজিতে যাত্রী উঠানামার ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ইউএনও অফিস থেকে ফুলতল পর্যন্ত ভাড়াও ৫ টাকা নির্ধারণ করা হয়। স্কুল, কলেজ ও মাদ্রাসা চলাকালীন সময়ে ইউনিফর্ম পরিহিত অথবা বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নিতে হবে।প্রতিটি সিএনজি অটোরিকশায় নির্ধারিত ভাড়ার চার্ট দৃশ্যমান স্থানে প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে সব গাড়িতে ভাড়ার চার্ট লাগানো নিশ্চিত করতে বলা হয়। ২১ সেপ্টেম্বর থেকে ভাড়ার চার্ট ছাড়া চলাচলকারী গাড়ির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।সভায় নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় না করা এবং যাত্রীদের সঙ্গে শালীন, ভদ্র ও দায়িত্বশীল আচরণ করার জন্য চালকদের নির্দেশনা দেওয়া হয়। যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় কিংবা সভায় গৃহীত সিদ্ধান্ত অমান্যের অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।নির্ধারিত ভাড়া ও সভায় গৃহীত সিদ্ধান্তগুলো চালক ও যাত্রীদের মধ্যে প্রচারের জন্য মালিক-শ্রমিক সমিতি এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।সভায় উপস্থিত বিভিন্ন পক্ষ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বোয়ালখালীতে যাত্রীবান্ধব, সুশৃঙ্খল ও নিরাপদ সিএনজি পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে একমত পোষণ করেন।



আরও খবর




বাঁশখালীতে বৈলছড়ী স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তারের চেয়ারে আয়া, তথ্য সংগ্রহে গিয়ে মবের মুখে সাংবাদিক

কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন

গাইয়াপাড়া লঞ্চঘাটে টার্মিনাল না থাকায় দুর্ভোগ

বোয়ালখালীতে সিএনজি ভাড়া নির্ধারণ ও যাত্রীসেবা নিয়ে মতবিনিময়

দায়িত্বের গণ্ডি পেরিয়ে মানবিকতায় দৃষ্টান্ত—ইউএনও মেহেদী হাসান মানিক

রাঙ্গাবলী‌তে প্রাক্তন শিক্ষ‌কের মৃত‌্যু‌তে দোয়া অনুষ্ঠান; প‌রিবা‌রকে শান্তনামূলক উপ‌ঢৌকন প্রদান

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা সিটি করপোরেশনের অভিযান, নির্মাণাধীন ভবনের ৩ মালিককে জরিমানা

কুমিল্লা আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে পালানো আসামি ৩ ঘণ্টা পর গ্রেপ্তার

উৎপাদন শুরুর দুই দিনেই ফের বন্ধ সিইউএফএল

অসহায় বৃদ্ধ সাজু শেখের মুখে হাসি: ঘর মেরামত সামগ্রীর পর এবার ব্যাটারিচালিত ভ্যান দিল জেলা প্রশাসন

মুরাদনগরে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলামের যোগদান

গজারিয়ায় অবৈধ চুনা কারখানা ভেকু দিয়ে গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

ধুনটে রাস্তা ধসে যোগাযোগ বিচ্ছিন্ন,দুর্ভোগে দুই গ্রামের বাসিন্দা

মুরাদনগরে ইউপি সদস্য আনোয়ার হত্যা মামলার আসামি পিন্টু গ্রেপ্তার

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

বাঁশখালীতে বৈলছড়ী স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তারের চেয়ারে আয়া, তথ্য সংগ্রহে গিয়ে মবের মুখে সাংবাদিক

কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন

গাইয়াপাড়া লঞ্চঘাটে টার্মিনাল না থাকায় দুর্ভোগ

দায়িত্বের গণ্ডি পেরিয়ে মানবিকতায় দৃষ্টান্ত—ইউএনও মেহেদী হাসান মানিক

রাঙ্গাবলী‌তে প্রাক্তন শিক্ষ‌কের মৃত‌্যু‌তে দোয়া অনুষ্ঠান; প‌রিবা‌রকে শান্তনামূলক উপ‌ঢৌকন প্রদান

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা সিটি করপোরেশনের অভিযান, নির্মাণাধীন ভবনের ৩ মালিককে জরিমানা

কুমিল্লা আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে পালানো আসামি ৩ ঘণ্টা পর গ্রেপ্তার

উৎপাদন শুরুর দুই দিনেই ফের বন্ধ সিইউএফএল

অসহায় বৃদ্ধ সাজু শেখের মুখে হাসি: ঘর মেরামত সামগ্রীর পর এবার ব্যাটারিচালিত ভ্যান দিল জেলা প্রশাসন

মুরাদনগরে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলামের যোগদান