শিরোনাম
মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত গঙ্গাচড়ায় ফ্যাসিবাদের অপতৎপরতা রোধে যুবদল-স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঐতিহাসিক পলাশ ট্রাজেডি দিবসে আলোচনা ও দোয়া মাহফিল ছেলের পরীক্ষায় নম্বর কম দেওয়ায় কালীগঞ্জে সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা প্রধান ও বিষয়ভিত্তিক শিক্ষক নেই কাউখালীর দুই স্কুলে, ক্ষুব্ধ অভিভাবকরা পোরশায় কম্পিউটার দোকানদারের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা, আসামি পলাতক ধুনটে ইসলামি আলোচনায় অনিচ্ছাকৃত ভুল বক্তব্যে,ক্ষমা চাইলেন জাকারিয়া চিশতি রাঙ্গুনিয়ায় পল্লী মঙ্গল কর্মসূচির দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা কার্যক্রম
বুধবার ২৪ জুন ২০২৬
বুধবার ২৪ জুন ২০২৬

বরেন্দ্রজুড়ে বোরহোলের মৃত্যুকূপ, প্রশাসন নির্বিকার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

রাজশাহীতে ক্রমে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। একটা সময় পানিই মিলছে না। এতে অগভীর নলকূপ (শ্যালোমেশিন) সরিয়ে বসানো হচ্ছে অন্য জায়গায়। আবার নতুন নলকূপ স্থাপনের ক্ষেত্রেও খনন করতে হচ্ছে একাধিক জায়গায়। তবে অধিকাংশ ক্ষেত্রে পরিত্যক্ত নলকূপের গর্তগুলো (বোরহোল) ঠিকমতো ভরাট করা হচ্ছে না। উন্মুক্ত এসব গর্তই পরিণত হয়েছে এক একটি মৃত্যুকূপে।


গত বুধবার (১০ ডিসেম্বর) এমন একটি কূপে পড়েই মারা যায় রাজশাহীর তানোরের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিবুল ইসলামের দুই বছরের শিশু সাজিদ। স্থানীয়রা জানান, রাজশাহীর গোদাগাড়ী ও তানোর, পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর ও নাচোল এবং নওগাঁর নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলায় এমন শত শত পরিত্যক্ত গর্ত রয়েছে। এগুলোর ব্যাস ৮ থেকে ১২ ইঞ্চি। ফলে শিশু সাজিদের মতো মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে যেকোনো সময়। অথচ প্রশাসন কখনও এগুলো ভরাটে কার্যকর পদক্ষেপ নেয়নি।


বরেন্দ্র অঞ্চলে ফসলের মাঠে সেচের পানি সরবরাহ করে কৃষি মন্ত্রণালয়ের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। সেচের জন্য এ অঞ্চলে প্রতিষ্ঠানটির কয়েক হাজার গভীর নলকূপ রয়েছে। এর পাশাপাশি নিয়মনীতির তোয়াক্কা না করে আরও কয়েক হাজার স্যালো (অগভীর) নলকূপ বসে গেছে ব্যক্তিমালিকানায়।


এদিকে পানির স্তর ক্রমাগত নিচে নামতে থাকায় ২০১৫ সালের পর বিএমডিএ সিদ্ধান্ত নিয়ে নতুন কোনো গভীর নলকূপ বসায়নি। তবে ব্যক্তিমালিকানায় শ্যালোমেশিন বসানোর কাজ থেমে নেই।


বিদ্যমান সেচ আইন অনুযায়ী, বিএমডিএর অধিক্ষেত্রে (নিজ কর্ম এলাকা) ব্যক্তি মালিকানায় গভীর বা অগভীর নলকূপ স্থাপনের সুযোগ নেই। তারপরও উপজেলা সেচ কমিটিকে ‘ম্যানেজ করে’ ব্যক্তি মালিকানায় স্যালো নলকূপ অনুমোদন দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এক্ষেত্রে লেনদেন হয় মোটা অঙ্কের টাকা। সবশেষ বছরেই তানোরে ৩২টি অগভীর নলকূপ বসানোর অনুমোদন দেওয়া হয়েছে।


অনুমোদন ছাড়াই বসছে অগভীর নলকূপ


কৃষি দপ্তর থেকে জানা যায়, তানোর উপজেলায় সেচযন্ত্র আছে ২ হাজার ১৯৫টি। এর মধ্যে বিএমডিএর গভীর নলকূপ ৫২৯টি। ব্যক্তিমালিকানায় এমন নলকূপ আছে ১৬টি। বাকিগুলো অগভীর নলকূপ। এর বাইরে প্রায় আড়াই হাজার অনুমোদনহীন শ্যালোমেশিন চলছে। শুধু তানোর নয়, রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে উপজেলা সেচ কমিটির অনুমোদন ছাড়াই এমন শত শত অগভীর নলকূপ বসানো হয়েছে। কোথাও মুরগির খামার, কোথাও আবাসিক কিংবা ক্ষুদ্রশিল্পের নামে বিদ্যুৎ সংযোগ নিয়ে চালানো হচ্ছে এসব সেচপাম্প।



সরেজমিনে এর সত্যতাও পাওয়া যায়। শিশু সাজিদের বাড়ি যাওয়ার রাস্তায় পড়ে দুবইল গ্রাম। এ গ্রামের একটি বাড়ির পাশে সাইনবোর্ডে লেখা ‘মোহাম্মদ আলী পোলট্রি খামার’। শফিকুল ইসলামের মালিকানাধীন খামারটিতে কোনো মুরগি নেই। তবে খামারের পাশেই রয়েছে শ্যালোমেশিন।


শফিকুল ইসলাম জানান, মুরগির খামারের বিদ্যুৎ সংযোগে তিনি সেচযন্ত্রটি চালান। তার মতো আরও অনেকেই এটি করেন।


রমরমা ব্যবসা


রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে ২০০ ফুট গভীরেও পানির স্তর পাওয়া যায় না অনেক স্থানে। তাই এ তিন জেলার ৪ হাজার ৯১১ মৌজায় এখন খাবারের পানি ছাড়া অন্য কোনো কাজে ব্যবহারের জন্য ভূগর্ভস্থ পানি তোলা নিষিদ্ধ করেছে সরকার। গত ৬ নভেম্বর এ-সংক্রান্ত গেজেট জারি করে সরকার।


তবে পানিসংকট নিয়ে কাজ করেন এমন ব্যক্তিরা বলছেন, এই সংকটের মধ্যেও অবৈধভাবে নতুন নতুন অগভীর নলকূপ বসছে ব্যক্তিমালিকানায়। উন্নয়নকর্মী জাহাঙ্গীর আলম বলেন, বরেন্দ্র অঞ্চলে সেচ একটি দামি ব্যবসা। একটি শ্যালোমেশিন দিয়ে ৩০ থেকে ৪০ বিঘা পর্যন্ত জমিতে সেচ দেওয়া যায়। এখান থেকে ভালো মুনাফা হয়। অন্তত ৭৫ ভাগ লাভ থাকে। তাই অবৈধভাবে শ্যালোমেশিন বসানোর প্রতিযোগিতা চলছে।


গত বুধবার এই সরু গর্তে পা দিতেই নিচে চলে যায় শিশু সাজিদ। ৩২ ঘণ্টা পর বৃহস্পতিবার রাতে মাটির প্রায় ৫০ ফুট গভীর থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।


জাহাঙ্গীর আলম জানান, পানির স্তর নিচে নেমে যাওয়ায় বছর-দুবছর পর এক স্থান থেকে সরিয়ে অন্য জায়গায় শ্যালোমেশিন বসাতে দেখা যায়। এটাকে রি-বোরিং বলা হয়। এক-তৃতীয়াংশ অগভীর নলকূপ এভাবে সরানো হয়েছে। তবে স্থান পরিবর্তনের পর গর্তটি অনেক স্থানে থেকে গেছে। আবার নতুন নলকূপ বসানোর সময় অনেক সময় নিচে পানির লেয়ার পাওয়া যায় না। তখন একস্থানে করার পর আবার অন্যস্থানে বোরহোল করতে হয়। এভাবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর সংকটাপন্ন এলাকাগুলোতে বহু গর্ত সৃষ্টি হয়েছে।


অনুমোদন নেননি কছির উদ্দিনও


যেই গর্তে পড়ে শিশু সাজিদের মৃত্যু হয়েছে সেটি করেছিলেন একই গ্রামের বাসিন্দা কছির উদ্দিন। তবে উপজেলা সেচ কমিটির কোনো অনুমোদন নেননি তিনি।


স্থানীয়রা জানান, কছির উদ্দিন দীর্ঘদিন বিদেশে ছিলেন। দেশে ফেরার পর পানির ব্যবসা শুরু করেন। এলাকায় তার পাঁচটি শ্যালোমেশিন রয়েছে। এর মধ্যে দুটি বিদ্যুতের সংযোগ আছে শুধু সেচযন্ত্রের নামে। বাকিগুলোর মধ্যে একটি মৎস্য খামারের নামে এবং অন্য দুটি আরেকজনের স্যালোমেশিনের লাইন থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে চালান।


তারা আরও জানান, পানির ব্যবসায় ভালো লাভ হওয়ায় প্রায় এক বছর আগে শিশু সাজিদের বাড়ির পাশে নিজের জমিতে আরেকটি অগভীর নলকূপ বসানোর চেষ্টা করেন কছির। এজন্য তিনটি বোরহোল করতে হয় তাকে। তবে ৯০ ফুট গভীরেও পানি না পাওয়ায় শেষপর্যন্ত নলকূপ বসাতে পারেননি। এরপর সামান্য খড়কুটো ও মাটি দিয়ে গর্তের মুখ ঢেকে দেওয়া হয়েছিল। সম্প্রতি তুমুল বৃষ্টিতে ওই স্থান তলিয়ে যায়। তখন মাটি ও খড় পানির সঙ্গে নিচে নেমে বোরহোলের মুখ উন্মুক্ত হয়ে পড়ে।


গত বুধবার এই সরু গর্তে পা দিতেই নিচে চলে যায় শিশু সাজিদ। ৩২ ঘণ্টা পর বৃহস্পতিবার রাতে মাটির প্রায় ৫০ ফুট গভীর থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।


সাজিদের মা রুনা খাতুন বলেন, ‘কছির উদ্দিন তিন জায়গা বোরিং (বোরহোল) করে ফেলে রেখেছিল। তার কারণে আমার সাজিদ মারা গেল। আমি কছির উদ্দিনের শাস্তি চাই।’


তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান পদাধিকার বলে উপজেলা সেচ কমিটির সভাপতি। তিনি জানান, কছির উদ্দিনের কয়েকটি সেচপাম্প আছে বলে শুনেছেন। সেগুলো বৈধ কি না, তা যাচাই করবেন। তবে যে সেচপাম্পের বোরহোলে পড়ে সাজিদের মৃত্যু হয়েছে সেটির জন্য কছির উপজেলা সেচ কমিটির কাছে অনুমোদন নেননি।


ঘটনার পর আত্মগোপনে কছির


শিশু সাজিদ বোরহোলে পড়ে যাওয়ার পর থেকেই আত্মগোপনে রয়েছে কছির উদ্দিন। মোবাইল ফোন নম্বরও বন্ধ। তাঁর অবহেলার শাস্তি দাবি করেছেন সাজিদের বাবা রাকিবুল ইসলাম। যদিও মামলা করেননি তিনি।


এ নিয়ে রাকিবুল বলেন, ‘শুধু কছিরের অবহেলার জন্য আমার একটা কলিজা আমি হারিয়ে ফেললাম। প্রশাসন সবই দেখেছে। আমি তাদের কাছে একটা সুষ্ঠু বিচার চাই।’ মামলা করবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘একটু ঠান্ডা মাথায় সবাই মিলে বসে সিদ্ধান্ত নেব।’


তানোরের ইউএনও নাঈমা খান বলেন, ‘কছির উদ্দিনের অবহেলার কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। ভিকটিমের পরিবার যেভাবে চাইবে, সেভাবে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’ 


আরও খবর




মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল

ছাতকে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

কাউনিয়ায় উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভা

গাজীপুরে নিখোঁজের মাত্র ৫ ঘন্টায় উদ্ধার হলো খাদিজা

মনপুরায় চলাচলের রাস্তার বেহাল দশা!চরম দুর্ভোগে এলাকাবাসী

গঙ্গাচড়ায় ফ্যাসিবাদের অপতৎপরতা রোধে যুবদল-স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল

বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ধুনটে ঐতিহাসিক পলাশ ট্রাজেডি দিবসে আলোচনা ও দোয়া মাহফিল

ছেলের পরীক্ষায় নম্বর কম দেওয়ায় কালীগঞ্জে সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা

প্রধান ও বিষয়ভিত্তিক শিক্ষক নেই কাউখালীর দুই স্কুলে, ক্ষুব্ধ অভিভাবকরা

নারায়ণগঞ্জ ডিসির মানবিক সহায়তা পেলেন ‘ফুটবল ম্যান’ মাসুদ রানা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল

ছাতকে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

কাউনিয়ায় উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভা

গাজীপুরে নিখোঁজের মাত্র ৫ ঘন্টায় উদ্ধার হলো খাদিজা

মনপুরায় চলাচলের রাস্তার বেহাল দশা!চরম দুর্ভোগে এলাকাবাসী

গঙ্গাচড়ায় ফ্যাসিবাদের অপতৎপরতা রোধে যুবদল-স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল