
পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে এক বছর করে সশ্রম কারাদন্ড ও ২ হাজার ৫০০ টাকা করে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত রবিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার ভিয়াইল ইউনিয়নের নানিয়াটিকর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চিরিরবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আইয়ুব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল নানিয়াটিকর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
এসময় নানিয়াটিকর বাজারের পাকা সড়কের ওপর গাঁজা সেবনরত অবস্থায় দুই ব্যক্তিকে আটক করের পুলিশ। পরে তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
আটকরা হলেন ভিয়াইল ইউনিয়নের নানিয়াটিকর গ্রামের রমণীকান্ত রায়ের ছেলে দুলাল চন্দ্র রায় (৪০) এবং একই এলাকার কোনপাড়া গ্রামের মৃত হরেন্দ্রনাথ রায়ের ছেলে জিতু কুমার রায় (৩৮)।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের অপরাধে দুজনকে এক বছর করে সশ্রম কারাদন্ড এবং ২ হাজার ৫০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, "মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলের পাশাপাশি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে)।



























