শিরোনাম
পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে ৯৪ কেজি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর হামলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি জান্টু মিয়া উন্নত চিকিৎসার জন্য চীনে গেলেন গাবতলীর মহিষাবান ইউনিয়নে যৌথ অভিযান,দুই গাঁজাসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক দক্ষিণ আইচায় অবসরপ্রাপ্ত তিন গুণী শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা চাঁদপুরে জুলাই আন্দোলনে হামলা-ভাঙচুরের মামলায় ২৭৫ জনের বিরুদ্ধে চার্জশিট চাঁদপুরে মাটিতে পুঁতে রাখা ১১ কেজি গাঁজা উদ্ধার, নারী মাদক কারবারী আটক চিকিৎসা অবহেলায় গুলিবিদ্ধ পা হারাতে বসেছেন জুলাই যোদ্ধা আজিম
মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬
মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬

চকরিয়ায় বিএনপি নেতার বাড়িতে দুঃসাহসিক চুরি;নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট

প্রকাশিত:মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

ইয়ার রহমান আনানঃকক্সবাজার ব্যুরোকক্সবাজারের চকরিয়া পৌরসভার বিনামারা এলাকার ৭ নম্বর ওয়ার্ডে চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আজিজুল করিমের বাড়িতে দিনের বেলায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ তিন লাখ টাকার অধিক অর্থ এবং সাত ভরিরও বেশি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। পরিবারের দাবি, নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল মিলিয়ে তাদের অন্তত ২০ থেকে ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার জানায়, চোরেরা পেছনের রাস্তা দিয়ে এসে প্রথমে পেছনের দিকের একটি ভেন্টিলেটার ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে পরিকল্পিতভাবে ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে একই পথ দিয়ে দ্রুত পালিয়ে যায়।চুরির ঘটনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ভুক্তভোগী আজিজুল করিম একপর্যায়ে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে বিছানায় লুটিয়ে পড়েন। পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। নিজ বাড়িতে এমন দুঃসাহসিক চুরির ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।ঘটনার খবর পেয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নির্দেশে সাব-ইন্সপেক্টর সোহরাব সাকিবের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় পুলিশ ভুক্তভোগী পরিবারকে জানায়, বাড়ির আশপাশে কোনো সিসিটিভি ক্যামেরা থাকলে সেগুলোর ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হবে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত চোরদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে।এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনা কারা ঘটাতে পারে, তা তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা করবো। বাদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করা হবে।


আরও খবর




চকরিয়ায় বিএনপি নেতার বাড়িতে দুঃসাহসিক চুরি;নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট

সংরক্ষিত এলাকায় অনুপ্রবেশের দায়ে ৬ হাউসবোটকে জরিমানা

নওগাঁর মান্দায় দুই শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে প্রদান শিক্ষক অবরুদ্ধ, মোটরসাইকেলে আগুন

রাঙ্গাবালী‌তে জেলেদের ৩০ লাখ টাকা নিয়ে উধাও বন কর্মকর্তা, ভুক্তভোগীদের মানববন্ধন

পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে ৯৪ কেজি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর হামলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন

লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি জান্টু মিয়া উন্নত চিকিৎসার জন্য চীনে গেলেন

গাবতলীর মহিষাবান ইউনিয়নে যৌথ অভিযান,দুই গাঁজাসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

দক্ষিণ আইচায় অবসরপ্রাপ্ত তিন গুণী শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা

চাঁদপুরে জুলাই আন্দোলনে হামলা-ভাঙচুরের মামলায় ২৭৫ জনের বিরুদ্ধে চার্জশিট

চাঁদপুরে মাটিতে পুঁতে রাখা ১১ কেজি গাঁজা উদ্ধার, নারী মাদক কারবারী আটক

মোহনগঞ্জের গাগলাজুর বাজারে ভয়াবহ আগুন, ব্যবসায়ীর দেড় লাখ টাকার ক্ষতি

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

চাপুলিয়ায় জামিনে বেরিয়েই ফের অপরাধে লিপ্ত ‘মাদক সম্রাট ও চোর’ শাকিল, এলাকাবাসী অতিষ্ঠ


এই সম্পর্কিত আরও খবর

সংরক্ষিত এলাকায় অনুপ্রবেশের দায়ে ৬ হাউসবোটকে জরিমানা

নওগাঁর মান্দায় দুই শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে প্রদান শিক্ষক অবরুদ্ধ, মোটরসাইকেলে আগুন

রাঙ্গাবালী‌তে জেলেদের ৩০ লাখ টাকা নিয়ে উধাও বন কর্মকর্তা, ভুক্তভোগীদের মানববন্ধন

পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে ৯৪ কেজি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি জান্টু মিয়া উন্নত চিকিৎসার জন্য চীনে গেলেন

গাবতলীর মহিষাবান ইউনিয়নে যৌথ অভিযান,দুই গাঁজাসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

দক্ষিণ আইচায় অবসরপ্রাপ্ত তিন গুণী শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা