শিরোনাম
জাতীয় গ্রিডের লোডশেডিংয়ে স্তব্ধ তিতাসের জীবনযাত্রা: সংকট উত্তরণে সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে কঠোর নজরদারি পত্নীতলায় গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪ শিবচরে অবৈধ মাদক সহ গ্রেফতার ২ জন আমতলীতে কাজ শেষে না হতেই সড়ক দেবে গেছে এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে ধুনটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রায়গঞ্জে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত পোরশায় ২৮ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার ভান্ডারিয়ায় দুটি খাল খনন শেষে অতিরিক্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন উপজেলা প্রশাসন
সোমবার ০৩ আগস্ট ২০২৬
সোমবার ০৩ আগস্ট ২০২৬

চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত:বুধবার ১৭ জুন ২০২৬ | হালনাগাদ:বুধবার ১৭ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

চুনারুঘাট:প্রতিনিধি স্বাবলম্বী পরিবার গঠনের লক্ষ্যে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে চন্ডিছড়া খেলার মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল, হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন শামসু,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক শামছুল হক তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, সদস্য সচিব লুৎফুর রহমান জালাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া,প্রথম যুগ্ন আহবায়ক সৈয়দ আবু নাঈম হালিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, যুগ্ন আহবায়ক শাহ নেওয়াজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং চা বাগানের হাজারো নারী-পুরুষ। হবিগঞ্জ জেলার মধ্যে প্রথমবারের মতো চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু হওয়ায় চা শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা এই উদ্যোগকে নিজেদের জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে দেখছেন। চা শ্রমিক বিমল উড়াং বলেন, “আমরা দীর্ঘদিন ধরে সীমিত আয়ে সংসার চালিয়ে আসছি। মজুরি ও রেশন দিয়ে পরিবারের সব প্রয়োজন মেটানো সম্ভব হয় না। অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করতে হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমাদের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল চা শ্রমিকদের কষ্টের কথা বিবেচনা করে এই ফ্যামিলি কার্ড চালু করেছেন। এতে আমরা খুবই আনন্দিত।” বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, “চা বাগানের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া। প্রধানমন্ত্রী চা শ্রমিকদের দারিদ্র্য ও সামাজিক বাস্তবতা বিবেচনা করে ফ্যামিলি কার্ড চালু করেছেন। এটি শ্রমিক পরিবারগুলোর জন্য একটি বড় প্রাপ্তি। এ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে চন্ডিছড়া চা বাগানে হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে, যা এ উদ্যোগের প্রতি মানুষের আগ্রহ ও প্রত্যাশারই প্রতিফলন।” সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেন, “আমার নির্বাচনী এলাকায় ২৩টি চা বাগান রয়েছে। এসব বাগানের শ্রমিকরা দীর্ঘদিন ধরে নানা সীমাবদ্ধতার মধ্যে জীবনযাপন করছেন। তাদের খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ভূমি অধিকার ও সার্বিক জীবনমান উন্নয়নের বিষয়ে আমি জাতীয় সংসদে একাধিকবার কথা বলেছি। প্রধানমন্ত্রী চা শ্রমিকদের সেই বাস্তব অবস্থা উপলব্ধি করে হবিগঞ্জের চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন।” তিনি আরও বলেন, “পর্যায়ক্রমে চুনারুঘাট ও মাধবপুর উপজেলার অন্যান্য চা বাগানের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। সরকারের লক্ষ্য হচ্ছে কোনো পরিবার যেন সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাইরে না থাকে এবং প্রত্যেক নাগরিকের দোরগোড়ায় প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া।”


আরও খবর




মধ্যনগর সীমান্তে চোরাচালানের নেপথ্যে কারা?

১০০ শয্যার স্বল্পব্যয়ী হাসপাতালের বাস্তব চিত্র উপেক্ষিত’ অপচিকিৎসা ও ‘গলাকাটা’ বিলের অভিযোগে সংবাদ সম্মেলন

নেতাই নদের ওভারলোড বালুবাহী ট্রাকে ক্ষতবিক্ষত হালুয়াঘাটের সড়ক, প্রতিবাদে মানববন্ধন

জাতীয় গ্রিডের লোডশেডিংয়ে স্তব্ধ তিতাসের জীবনযাত্রা: সংকট উত্তরণে সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী

সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে কঠোর নজরদারি

পত্নীতলায় গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪

শিবচরে অবৈধ মাদক সহ গ্রেফতার ২ জন

আমতলীতে কাজ শেষে না হতেই সড়ক দেবে গেছে

এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে ধুনটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টাঙ্গুয়ার হাওরে পর্যটন ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, মানতে হবে কঠোর নিয়ম

রাণীনগরে রেলের অস্বাভাবিক খাজনা বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

জাগো বাঁশখালীর বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার, লিখিত আবেদন থানায়

দিনাজপুরে সাবেক স্ত্রীকে আগুনে পুঁড়িয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

রায়গঞ্জে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

মধ্যনগর সীমান্তে চোরাচালানের নেপথ্যে কারা?

১০০ শয্যার স্বল্পব্যয়ী হাসপাতালের বাস্তব চিত্র উপেক্ষিত’ অপচিকিৎসা ও ‘গলাকাটা’ বিলের অভিযোগে সংবাদ সম্মেলন

নেতাই নদের ওভারলোড বালুবাহী ট্রাকে ক্ষতবিক্ষত হালুয়াঘাটের সড়ক, প্রতিবাদে মানববন্ধন

জাতীয় গ্রিডের লোডশেডিংয়ে স্তব্ধ তিতাসের জীবনযাত্রা: সংকট উত্তরণে সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী

সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে কঠোর নজরদারি

পত্নীতলায় গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪

শিবচরে অবৈধ মাদক সহ গ্রেফতার ২ জন

আমতলীতে কাজ শেষে না হতেই সড়ক দেবে গেছে

এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে ধুনটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ