
বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মিথ্যা মামলা, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে দোহাজারীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ছেনুরা আকতার। এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী সিরাজুল ইসলাম ও আমির হামজা।
লিখিত বক্তব্যে ছেনুরা আকতার অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তির অংশনামা ও আপোষনামা অনুযায়ী জমির মালিকানা নির্ধারিত থাকলেও একটি পক্ষ তা অমান্য করে বিরোধ সৃষ্টি করে আসছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ, থানায় অভিযোগ এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে সমাধানের উদ্যোগ গ্রহণ করা হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। এই ছাড়া গত ১৭এপ্রিল তাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করে যাতে উল্লেখ করা হয় আরফা বেগমের বসতবাড়ী লুটপাট ও গাছপালা কাটেফেলা হয়। যা মিথ্যা বানোয়াট বলে দাবি করেন ভুক্তভোগীরা।
তিনি আরও বলেন, প্রশাসনের দ্বারস্থ হয়ে ন্যায়বিচার চাইলেও প্রতিপক্ষ বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে আসছে। এমনকি জমি পরিমাপ ও বিরোধ নিষ্পত্তির উদ্যোগ গ্রহণের পরও তা মেনে না নিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের জোর দাবি জানান। একই সঙ্গে মিথ্যা মামলা প্রত্যাহার, হয়রানি বন্ধ এবং তাদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
































