
আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশে গাউসিয়া কমিটি বাংলাদেশ হাশিমপুর ইউনিয়ন উত্তর শাখার আওতাধীন ১নং ওয়ার্ডের ইউনিট শাখার উদ্যোগে হযরত সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.)'র সালানা ওরশ মোবারক ও তাহেরীয়া ছাবেরীয়া ফোরকানিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১মে (শুক্রবার) বাদে মাগরিব হতে সংগঠনের ইউনিট শাখার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা যায়। ইউনিট শাখার সভাপতি মুহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, তকরির পেশ মাদ্রাসা-এ আহমদিয়া সুন্নিয়া ছৈয়দাবাদ'র সুপার মাওলানা আবুল কাশেম আনসারী, ইউনিট শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন প্রবাসী মুহাম্মদ রিদওয়ান, চন্দনাইশ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আরফাত হোসেন, আহমদ উল্লাহ ছোটন, বিশিষ্ট ব্যবসায়ী মো. আলম।
উপস্থিত ছিলেন ইউনিট শাখার সাধারণ জিয়াউদ্দিন বাবলু, সহ সভাপতি মো. নাজিম, মো. দিদার, অর্থ সম্পাদক মো. ইদ্রিস, প্রচার সম্পাদক মো. জিহাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. সাকিব, মো. জাহেদ, মো. আরমান, মো. ইরফান, মো. মহিম, মো. মারুফ।
শেষে তাহেরীয়া ছাবেরীয়া ফোরকানিয়া মাদ্রাসা উদ্বোধন করে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।




























