শিরোনাম
অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ! মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে জরিমানা, মামলা আর গাড়ি জব্দ করেও সামাল দেয়া যাচ্ছে না যানজট

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

এক মাসেই প্রায় দেড় কোটি টাকা জরিমানা, ৫ হাজার মামলা আর ৭ হাজার গাড়ি জব্দ করেও যানজট সামাল দেয়া যাচ্ছেনা বন্দর নগরী চট্টগ্রামে। বিশেষজ্ঞরা বলছেন, একটি নগরে ২৫ শতাংশ সড়ক থাকার কথা থাকলেও চট্টগ্রাম নগরীতে আছে কেবল ১০ শতাংশ। তার ওপর যোগ হয়েছে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য। ফলে দিন দিন যানজটের নগরীতে পরিণত হচ্ছে চট্টগ্রাম।


১৬০ বর্গ কিলোমিটারের চট্টগ্রাম সিটি করপোরেশন। পাহাড়, নদী, সমুদ্রবেষ্টিত এ বন্দর নগরীর সড়কের গঠন আর ব্যস্ততায় অন্য শহরের তুলনায় রয়েছে কিছুটা ভিন্নতা। আমদানি-রপ্তানি পণ্যবাহী ট্রাক লরির আধিপত্য চলে এখানকার সড়কগুলোতে। যার ফলে ট্রাফিক ব্যবস্থাপনা মুখোমুাখি হয় বাড়তি জটিলতার।


চট্টগ্রাম শহরে হাঁটছে ঢাকার পথেই। একসময়কার সবুজে ঘেরা মনোরম শহর এখন যানজটে দুর্বিষহ।


শুধু নভেম্বর মাসেই আটক হয়েছে ৭ হাজার অবৈধ যানবাহন। তবে, ট্রাফিক পুলিশ বলছে, সাম্প্রতিক সময়ে অবস্থা এতটাই বেগতিক যে আইন প্রয়োগ করেও সড়কে শৃঙ্খলা ফেরানো যাচ্ছেনা। এ অবস্থায় যানজট নিরসনে নতুন মেয়রের সাথে বৈঠকে বসেন পুলিশ, বাস মালিক, চালক, বিআরটিএসহ নানা পক্ষ।


চট্টগ্রাম উত্তর জোনের উপ কমিশনার (ট্রাফিক) জয়নুল আবেদিন বলেন, ‘মালিকরা যেটা করেন সারাদিন গাড়ি চালানোর পরে মাকে দুই থেকে ৩ হাজার টাকা সন্ধ্যার সময় এনে দিবি। এই দুই হাজার ৩ হাজার টাকার জন্য এরা প্রতিযোগিতায় নামে। পাশাপাশি এরা একটা যাত্রীও মিস করতে চাই না। যার ফলে তারা বাস যেভাবে সেভাবে চালায় এর ফলে যানজট তৈরি হয়।’


বিশেষজ্ঞরা বলছেন, একটি নগরীতে ২৫ শতাংশ সড়ক থাকা প্রয়োজন, সেখানে চট্টগ্রামে আছে মাত্র ১০ শতাংশ, নেই পর্যাপ্ত পার্কিংও। এছাড়া সড়কের গোলচত্বর সঠিক নিয়মে তৈরি হয়নি। সংকট নিরসনে কোম্পানিভিত্তিক গণপরিবহন ব্যবস্থা চালুর দাবি বিশেষজ্ঞদের।


সড়ক যোগাযোগ বিশেষজ্ঞ কাজী সাইফুন নেওয়াজ বলেন, ‘বাসগুলো কোম্পানিভিত্তিক গণপরিবহন ব্যবস্থা চালু করলে কিছুটা যানজট কমিয়ে আনা সম্ভব। এখানে রাস্তা অনেক সরু তার উপর এখানে নিবন্ধন নেই এমন যান এখানে চলাচল করছে।’


এ অবস্থায় নগরীর যানজট নিরসনে প্রধান সড়কে ব্যাটারি রিকশা চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এছাড়াও নগরীর সড়কের ধারের খালি জায়গায় বেসরকারি ব্যবস্থাপনায় পার্কিং চালুর কথা ভাবছে সংস্থাটি।


চসিকের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘নগরীর সড়কের ধারের খালি জায়গায় বেসরকারি ব্যবস্থাপনায় পার্কিং চালু করা হবে। বিশেষ করে ফ্লাইওভারের নিচের জায়গা গুলো।’


অতিরিক্ত যানবাহন আর যানজটের কারণে চট্টগ্রাম শহরে গাড়ির গড় গতি নেমেছে মাত্র ৫ কিলোমিটারে। যা এক যুগ আগেও ছিল ২১ কিলোমিটার। 


আরও খবর
মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬





মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

ফুল ও মিষ্টি হাতে শিক্ষার্থীর বাসায় গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

লালপুরে আখক্ষেত থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

মাওলানা আবদুল মালেক ও চরমোনাই পীরসহ শীর্ষ আলেমদের কটূক্তি, মুরাদনগরের ব্লগার তুষার গ্রেপ্তার

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক