শিরোনাম
ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন ধর্মমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত গঙ্গাচড়ায় অগ্নিকান্ডে ৩ টি গরুসহ আসবাবপত্র পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আজমিরীগঞ্জে নদী ভাঙনের দিশেহারা চার গ্রামের মানুষ লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
শনিবার ২৫ জুলাই ২০২৬
শনিবার ২৫ জুলাই ২০২৬

চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চাই

আলোকিত বিনোদন ডেস্ক
প্রকাশিত:বুধবার ০১ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ০১ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

মডেল ও অভিনেত্রী লাবণ্য চৌধুরী। সম্প্রতি নকশী কাঁথার জমিন সিনেমা মুক্তি পেয়েছে। তিনি জয়া আহসান এর কিশোরী চরিত্রে অভিনয় করেছেন। তাঁর বর্তমান কাজ এবং  এই সিনেমার অভিজ্ঞতা নিয়ে দৈনিক আলোকিত সকালের সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন আব্দুন নুর নাহিদ




 * হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে কেমন আছেন?


হ্যা‌পি নিউ ইয়ার। আলহামদু‌লিল্লাহ! সব‌কিছু মিলে ভালো আছি।


* অভিনয়ে কাজের ব্যস্ততা কেমন?


অভিনয়ে কাজের ব্যস্ততা সবসময় আছে। কিন্তু আপাতত আমি বেছে বেছে কিছু কাজ কর‌ছি। সামনে আবার এইচএস‌সি পরীক্ষা, তাই কাজ কিছুটা কমিয়ে দিয়েছি।


* শোবিজে আপনার শুরু হয়েছিল কীভাবে? 


শোবিজে আমার শুরুটা ‌শিশু‌শিল্পী হিসেবে ২০১২ সালে প্রাণ মামা ওয়েফারের টি‌ভি‌সি দিয়ে। তারপর মডেল, বিজ্ঞাপন, নাটক ও সিনেমায় অভিনয়। 


*  সম্প্রতি আপনার অভিনীত নকশী কাঁথার জমিন সিনেমাটি মুক্তি পেয়েছে। কেমন সাড়া পেলেন?


খুব ভালো সাড়া‌ পা‌চ্ছি। আমার চ‌রিত্র‌টির স্থায়ীত্ব কম হলেও যেটুকু স্ক্রিনে ছিলাম সবাই দেখে প্রশংসা করেছেন। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে সিনেমাটির পরিচালক ছিলেন আকরাম খান।



* আপনি কোন চরিত্রে অভিনয় করেছেন?


'নক‌শী কাঁথার জ‌মিন' সিনেমাতে আমি কিশোরী রাহেলা চরিত্রে অভিনয় করেছি। যে‌টির মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জয়া আহসান।


* জয়া আহসান এর সঙ্গে আপনার কাজ করার অভিজ্ঞতা কেমন? তাঁর সাথে আগে কাজ করার সুযোগ হয়েছিল? 


জয়া আহসান বর্তমানে দ‌ক্ষিণ এশিয়ার জন‌প্রিয় একজন অভিনেত্রী। তাঁর সাথে কাজ করা খুবই সৌভাগ্যের ব্যাপার। এই সিনেমায় যেহেতু আমি জয়া আহসানের কিশোরী চরিত্রে অভিনয় করেছি, সেহেতু শু‌টিংয়ের সময়ে উনার সাথে আমার দেখা হয়‌নি। তবে এই সিনেমাতে কিশোরী রাহেলা চরিত্রে অভিনয়ের জন্য তি‌নি আমাকে সুপা‌রিশ করেন। রাহেলা চরিত্রটি আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। এর আগেও 'দেবী' সিনেমায় আমি জয়া আহসানের কিশোরী চরিত্রে অভিনয় করেছিলাম। উনি আমাকে খুবই স্নেহ করেন। অল্প সময়েই আমি বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করেছি। আগামীতে আরো চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চাই। 


* মুক্তিযুদ্ধের এই সিনেমায় অন্যান্য চরিত্রগুলোতে কারা অভিনয় করেছেন।


এই সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- জয়া আহসান, ফারিহা সেঁওতি, রওনক হাসান, ইরেশ যাকের, দিব্য জ্যোতি , সৌম্য জ্যোতি, গোলাম ফ‌রিদা ছন্দা, রিজওয়ান পারভেজ প্রমূখ।


* সিনেমাটি নিয়ে আপনার প্রত্যাশা এবং দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন?


সিনেমাটি নিয়ে আমার প্রত্যাশা দেশের প্র‌তিটা তরুণ দর্শক যেন এই সিনেমাটি একবার হলেও দেখে। এতে তারা মু‌ক্তিযুদ্ধকে নতুন করে জানতে পারবে এবং অনুভব করতে পারবে। দর্শকদের প্র‌তি অনুরোধ আপনারা সিনেমাটি দেখুন, মু‌ক্তিযুদ্ধে গ্রামীণ মানুষের অংশগ্রহণকে হৃদয় দিয়ে অনুভব করুন।


* সামনে আর কী কাজ আসছে?


সামনে আমার দু‌টি পূর্ণাঙ্গ চল‌চ্চিত্র ও দু‌টি স্বল্পদৈর্ঘ্য চল‌চ্চিত্র মু‌ক্তির অপেক্ষায় আছে। ‌যে দু‌টি সিনেমায় আমি কে‌ন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। 'হাওড়' সিনেমার প‌রিচালক অরণ্য আনোয়ার, 'আগুনের পা‌খি' আওয়াল চৌধুরী।

স্বল্পদৈর্ঘ্য চল‌চ্চিত্র হলো, দীপক চৌধুরীর 'শি‌রিনের একাত্তর যাত্রা', সগীর মোস্তফার 'অয়নের গল্প'। এছাড়াও চ্যানেল আই এর "‌হিডেন ফোল্ডার" নামে এক‌টি টে‌লি‌ফিল্মের কাজ শেষ করেছি। এক‌টি স্কিন কেয়ার ব্র্যান্ডের বিজ্ঞাপনের কাজও করেছি; যা প্রচারের অপেক্ষায় আছে।


* নতুন বছরের আলো আপনার জীবনকে আরও উজ্জ্বল করুক। আপনার সব ইচ্ছে পূর্ণ হোক। 


আপনাকে ধন্যবাদ। দৈনিক আলোকিত সকাল পরিবারসহ পত্রিকার সকল পাঠককে নতুন বছরের শুভেচ্ছা।


আরও খবর
চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬





ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন

ধর্মমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় অগ্নিকান্ডে ৩ টি গরুসহ আসবাবপত্র পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আজমিরীগঞ্জে নদী ভাঙনের দিশেহারা চার গ্রামের মানুষ

লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

হালুয়াঘাটে রাতের আঁধারে এনসিপির সমাবেশস্থলের ব্যানার ছেঁড়ার অভিযোগ

দুর্ঘটনায় পঙ্গুত্ব, চিকিৎসার অর্থ নেই; প্রতিবন্ধী কার্ডের অপেক্ষায় কেন্দুয়ার শামীম

শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা


এই সম্পর্কিত আরও খবর

‘যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে?’

চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বক্স অফিসে ঝড়, তবু এই সিনেমা নিয়ে বিতর্ক কেন?

নগ্ন দৃশ্যে অভিনয় করে বারবার বিতর্কে অভিনেত্রী

শটের পরও অনবরত চুম্বন করছিল, শুটিংয়ে হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

কৃতি-রাশমিকার সমকামী সম্পর্ক নিয়ে ফিসফাস!

গানে ফের সমালোচিত নুসরাত ফারিয়া

সময়ের সেরা কন্টেন্ট ক্রিয়েটর “রহমত আলী”

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই

কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব ফয়সাল