শিরোনাম
৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত চরফ্যাশনের সাইফুল ইসলাম সুমন মিথ্যা তথ্য ছড়িয়ে সম্মানহানির অপচেষ্টা,‎চরফ্যাশনে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত সাতক্ষীরা পাসপোর্ট অফিসে চলছে রমরমা ঘুষ বাণিজ্য শেরপুরে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ধুনট পৌর এলাকায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন গাইড বই কোম্পানীর প্রশ্নের ফাঁদে মাদরাসার শিক্ষার্থীরা ! পরীক্ষার আগেই ইউটিউবে প্রশ্ন ‘ওয়ান চাইল্ড,ওয়ান ট্রি’ কর্মসূচিতে মুরাদনগরে র‌্যালি ও বৃক্ষরোপণ মুরাদনগরে পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা গরিবের বন্ধু ‘মানবতার ফেরিওয়ালা’ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আল মুজাহিদ মল্লিকের নাম জনগণের মুখে মুখে
মঙ্গলবার ৩০ জুন ২০২৬
মঙ্গলবার ৩০ জুন ২০২৬

ড. ইউনূসের জাতিসংঘ বক্তৃতায় পশ্চিমা বিশ্বে পোশাক শিল্পের নতুন দ্বার উন্মোচনের আশা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

জাতিসংঘে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যে জাতীয় থেকে আন্তর্জাতিক সবকিছুই উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একইসঙ্গে তার বক্তব্যের মধ্য দিয়ে পশ্চিমা বিশ্বে নতুন করে বাংলাদেশের জন্য পোশাক শিল্পের দ্বার উন্মুক্ত হবে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীরা।


৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সম্মেলন রুমে যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন, তখন কিছুক্ষণ পরপরই করতালিতে মুখর হয়ে উঠছিল হলরুম।


ভাষণে একদিকে ছিল জাতীয় রাজনীতি অবক্ষয়ের কথা, ছিল অর্থনীতির দুরাবস্থার চিত্রও। তার কথায় উঠে এসেছে ছাত্র-জনতার বীরত্বগাঁথা গণ-অভ্যুত্থানের কথা, নিঃসংকোচে তুলে ধরেছেন কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের চিত্রও। বিশ্বমঞ্চে দেয়া ৩৬ মিনিটের কথামালায় ড. ইউনূস দৃঢ় কণ্ঠে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদের পাশাপাশি বন্ধ চেয়েছেন ইউক্রেন-রাশিয়া যুদ্ধও। বলেছেন পরিবেশ, রোহিঙ্গাসহ সামাজিক ব্যবসার কথাও। সব মিলিয়ে ড. ইউনূসের ভাষণে জাতীয় থেকে আন্তর্জাতিক কিছুই বাদ যায় নি বলে মনে করছেন বিশ্লেষকরা।


সিনিয়র সাংবাদিক মনির হায়দার বলেন, 'গত জুলাই-আগস্টে যে সমস্ত ঘটনা ঘটেছে, তার একটা চিত্র এখানে তিনি (ড. মুহাম্মদ ইউনূস) উপস্থাপন করেছেন। কতটা রক্তে এবং জীবন ত্যাগের বিনিময়ে বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে তা তিনি তুলে ধরেছেন।'


ব্যবসায়ী নেতারা বলছেন, এই ভাষণে তাদের চাওয়া পাওয়ার সব চাহিদা পূরণ হয়েছে। বিশেষ করে এর মধ্য দিয়ে পশ্চিমা বিশ্বে নতুন করে বাংলাদেশের জন্য পোশাক শিল্পের দ্বার উন্মুক্ত হবে বলে প্রত্যাশা করছেন তারা।


বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, 'বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেয়ার জন্য যেভাবে বিশ্বনেতাদের আহ্বান জানিয়েছেন তা কাজে লাগবে। এবং বিশ্ব নেতাদের কথায় প্রত্যেকে তার পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছে বলে আমাদের কাছে মনে হয়েছে।'


বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর পরিচালক রাজিব চৌধুরী বলেন, 'বহির্বিশ্বে তার গ্রহণযোগ্যতার মাধ্যমে আমাদের যে সমস্যাগুলো আছে বিশেষ করে গার্মেন্টস সেক্টরে যে সমস্যাগুলো আছে তা তুলে ধরবেন বলে মনে করি। আশা করি এগুলোর সমাধান তিনি আমাদের জন্য নিয়ে আসবেন।'


ড. ইউনূসের ভাষণে গুরুত্ব পেয়েছে বিভিন্ন দেশে বসবাস করা দেড় কোটি বাংলাদেশি অভিবাসীদের চাওয়া পাওয়ার বিষয়টিও। এর মধ্য দিয়ে দেশে দেশে বাংলাদেশি প্রবাসীদের সম্মান ও অবস্থান আরও পাকাপোক্ত হবে বলে মনে করছেন অভিবাসী বিশেষজ্ঞরা।


সেন্টার ফর নন-রেসিডেন্ট এর বাংলাদেশ চেয়ারপারসন শেকিল চৌধুরী বলেন, 'প্রায় দেড় কোটি অভিবাসী বিশ্বের বিভিন্ন দেশে আছেন। এই অভিবাসী সম্প্রদায়ের একটা সুন্দর জীবন ব্যবস্থাপনার বিষয়ে তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন।'


নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে মাত্র চারদিনের সফরে ড. ইউনূস মার্কিন প্রেসিডেন্টসহ ৩৫ থেকে ৪০ জন বিশ্ব নেতার সাথে বৈঠক করেছেন যা ইতিহাসে বিরল। 


আরও খবর




৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত চরফ্যাশনের সাইফুল ইসলাম সুমন

মিথ্যা তথ্য ছড়িয়ে সম্মানহানির অপচেষ্টা,‎চরফ্যাশনে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা পাসপোর্ট অফিসে চলছে রমরমা ঘুষ বাণিজ্য

নওগাঁর মান্দায় বালির পরিবর্তে ভরাট মাটি ও নিম্ন মানের খোয়া দিয়ে রাস্তা নির্মাণের নানা অভিযোগ

শেরপুরে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চিরিরবন্দরে তালপুকুর উচ্চ বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পালিত

চিরিরবন্দরে তালপুকুর উচ্চ বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পালিত

মেহেরপুরের ‎গাংনীতে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বাজিতপুরে রাস্তার কাজকে কেন্দ্র করে বিএনপি নেতার ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; সংবাদ সম্মেলনে বিচার ও নিরাপত্তা দাবি

মনপুরায় মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

ধুনট পৌর এলাকায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

গাইড বই কোম্পানীর প্রশ্নের ফাঁদে মাদরাসার শিক্ষার্থীরা ! পরীক্ষার আগেই ইউটিউবে প্রশ্ন

নেশার টাকা না পেয়ে মাকে মারধর, ছেলের তিন মাসের কারাদণ্ড

আদর্শনগর উপজেলা দ্রুত বাস্তবায়নের দাবিতে বর্ণাঢ্য মিছিল

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো


এই সম্পর্কিত আরও খবর

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান

ভারতীয় ভিসা আবেদন জমা শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

মেট্রো স্টেশন ঘিরে অব্যবস্থাপনা, ভোগান্তিতে যাত্রীরা

থামছে না হামের বিস্তার, শিশুর পুষ্টি নিশ্চিতসহ স্বাস্থ্যবিধিতে জোর বিশেষজ্ঞদের

শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য ‘স্ট্যান্ডবাজি’ : চিফ প্রসিকিউটর

‘এমপি হওয়ার পর মন ভারের পাশাপাশি শরীরেও নানা রোগ বেঁধেছে’

যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

বিরোধীদলীয় আসনগুলোতে প্রধানমন্ত্রীর তহবিলের ২০ কোটি টাকা বরাদ্দ: সংসদে মির্জা ফখরুল

আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি