
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন নিজ এলাকায় ডাকাত দলের হামলার শিকার হয়েছেন। শুক্রবার (১৯ জুন) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে তাঁর নিজ এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, রাতে বাড়িতে যাওয়ার পথে তার নিজ এলাকা নারায়ণগঞ্জে একদল সশস্ত্র ডাকাত তাঁর ওপর আচমকা হামলা চালায়। হামলায় তিনিসহ ৬ জন গুরুতর আহত হন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তার ওপর ডাকাত দলের হামলার ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণ।




























