
এম এম ইউসুফ আলী, স্টাফ রিপোর্টার:
ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩১ মে রবিবার বিকেলে কান্দাল কিন্টার গার্ডেন স্কুল সংলগ্ন ঈদগাহ ময়দানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট অ্যাপিলেট ডিভিশন এবং কুমিল্লা বিভাগীয় সমিতির সভাপতি ড. জমিলরুল আকতার।
অনুষ্ঠানেট শুভ উদ্বোধন ঘোষণা করেন কুমিল্লা জজ কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট হামিদুল হক ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীফ কনসালটেন্ট, কার্ডিওলজি, হার্ট কেয়ার ডা: মোঃ মফিজুর রহমান, নাঙ্গলকোট উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এনাম ভুঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মিজানুর রহমান খোকন, দৌলখাঁড় ইউনিয়ন বিএনপি'র সভাপত মোশাররফ হোসেন মুশু, সাধারণ সম্পাদক জাকির হোসেন দুলাল,সাংবাদিক বাপ্পি মজুমদার ইউনুস সহ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে এলাকার বিভিন্ন সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, ব্যবসায়ী, প্রবাসী সহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ঈদ পুনর্মিলনীর মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির ওপর জোর দেন এবং নাঙ্গলকোটের বিভিন্ন ক্ষেত্রের গুণীজনদের সম্মাননা প্রদানের এই উদ্যোগকে সাধুবাদ জানান। বক্তারা আশা প্রকাশ করেন, ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যাণ সমিতি আগামীতেও এলাকার উন্নয়নে এবং মেধা মূল্যায়নে অগ্রণী ভূমিকা পালন করবে।




























