শিরোনাম
মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

দীর্ঘ ১৭ বছর পর কাল দেশে ফিরছেন তারেক রহমান

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে লন্ডন থেকে ঢাকায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি মাঠে থেকে এতদিন দলকে নেতৃত্ব দিতে পারেননি। তবে ধরে রেখেছেন দলের ঐক্য। সামনে জাতীয় সংসদ নির্বাচন। রাজনৈতিক পরিস্থিতি অনেকটা বেসামাল। এই মুহূর্তে তার ঢাকায় ফেরার আনন্দে ভাসছে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা।


রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নিশ্চয়ই তারেক রহমান দল ও দেশের মানুষের কল্যাণে ঐক্যের বার্তা নিয়ে পৌঁছাবেন।



তারেক রহমান বুধবার (২৪ ডিসেম্বর) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায়) হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। তাকে বহনকারী বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। তার এ যাত্রা সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টা বিরতির পর সম্পন্ন হবে।


‘সবার আগে বাংলাদেশ’


তারেক রহমানের আগমনের বার্তায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা। নিজ নিজ জেলা থেকে বাস, ট্রাক ভাড়া করে, কেউ আবার ট্রেনে যে যেভাবে পারছেন তারেক রহমানকে বরণ করতে ঢাকায় আসছেন। ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে তারেক রহমানের সংবর্ধনা মঞ্চের আশপাশের এলাকাসহ পুরো ঢাকা শহর।


কী বার্তা নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান এমন প্রশ্নে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল  বলেন, এইবার দেশে আসছেন একজন নেতা, যিনি দেশের নেতৃত্ব দেবেন। যারা একসময় তার কট্টর সমালোচক ছিলেন, তারাও এখন তার প্রশংসা করছেন। এটি প্রমাণ করে যে তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানটি জনগণ গ্রহণ করেছে। এর মাধ্যমে দেশের ভবিষ্যৎ গণতন্ত্র ও অর্থনৈতিক পুনর্গঠন সম্ভব হবে।



‘ফিরবে রাজনৈতিক স্থিতিশীলতা’


সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা, প্রথম আলো-ডেইলি স্টারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, দৈনিক নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীরকে হেনস্তাসহ বেশ কয়েকটি ঘটনার জেরে সবার মধ্যে একধরনের উদ্বেগ-উৎকণ্ঠা কাজ করছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন, সেকারণে রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হওয়ার শঙ্কাও করছেন অনেকে। এমন পরিস্থিতিতে দেশে আসছেন তারেক রহমান।


এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী বলেন, তারেক রহমানের আগমন দেশের জন্য একটি ভালো বার্তা। তার প্রত্যাবর্তনের ফলে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হওয়ার অনেকটা সম্ভাবনা তৈরি হয়েছে।



তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন হওয়ার কথা, সেখানে বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের বর্তমান এলোমেলো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের মধ্যে রয়েছে।


রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন খান মনে করেন, তারেক রহমান দেশে ফিরে সরাসরি দলকে নেতৃত্ব দেবেন এবং নিয়ন্ত্রণ করবেন, যেটি এতদিন অনুপস্থিত ছিল। বিদেশে থাকার সময় নেতাকর্মীরা অনেকটাই অনুপ্রেরণাহীন ছিলেন। তার প্রত্যাবর্তনে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হবে। একই সঙ্গে সাধারণ মানুষও স্বস্তি বোধ করবে।


মহিউদ্দিন খান আরও বলেন, জাতির সংকটকালে ঐক্যের প্রতীক হিসেবে বিভিন্ন সময়ে নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া। বর্তমান সময়েও জাতির স্বার্থে ঐক্যের রাজনীতির নেতৃত্ব প্রয়োজন। সেই প্রেক্ষাপটে তারেক রহমান ধীরে ধীরে ঐক্যের প্রতীক হয়ে উঠছেন। তার উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি রয়েছে। সেই দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের সক্ষমতাই ভবিষ্যতে তার নেতৃত্বের সাফল্য নির্ধারণ করবে।




আন্তর্জাতিক বাণিজ্য ও রাজনৈতিক বিশ্লেষক মোবাশ্বের হোসেন টুটুল বলেন, উদার গণতান্ত্রিক রাজনীতির একমাত্র প্রতিনিধিত্বকারী নেতৃত্ব হিসেবে তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশসহ পুরো অঞ্চলের স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মায়ের অসুস্থতায় ব্যক্তিগত কষ্ট, নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং আসন্ন জাতীয় নির্বাচনের চাপ, এই সবকিছু মিলিয়ে একটি জটিল ও মিশ্র অনুভূতির মধ্য দিয়ে তাকে এগোতে হবে।


তিনি আরও বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসান, উগ্রপন্থি রাজনীতির উত্থানের ঝুঁকি মোকাবিলা, ভঙ্গুর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন এবং চাপের মুখে থাকা অর্থনীতিতে প্রাণ সঞ্চার, এই কঠিন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত পরিকল্পনা উপস্থাপন করতে হবে তারেক রহমানকেই। উন্নত দেশে দীর্ঘদিন বসবাসের অভিজ্ঞতা যদি তিনি বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশের বাস্তবতায় প্রয়োগ করতে পারেন, তবে জনগণের প্রত্যাশা পূরণ করে একটি আধুনিক বাংলাদেশ নির্মাণে তিনি কিংবদন্তি হয়ে উঠতে পারেন।


২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেফতার হয়ে তারেক রহমান প্রায় ১৮ মাস কারাভোগ করেন। ২০০৮ সালে মুক্তি পাওয়ার পর তিনি সপরিবারে যুক্তরাজ্যে চলে যান।



রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের এই প্রত্যাবর্তন জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার করবে।


আরও খবর




চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত, জায়গা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

শাজাহানপুরে আমরুল ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মাঠের বাস্তব চিত্র তুলে ধরুন, আমরা ব্যবস্থা নেব’: নারায়ণগঞ্জের এসপি

চন্দনাইশে বন্যার্ত ৭৬৬ পরিবারে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন রেড ক্রিসেন্ট

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড

বন্যার ক্ষয়ক্ষতি কমাতে উলিপুরে ‘প্রভাতী’ প্রকল্পের সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদরের বি‌ভিন্ন জলাশয়-পুকুরে ১০ হাজার পোনা অবমুক্ত

ফতুল্লায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক