শিরোনাম
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

দেশে চাষ হচ্ছে ১২ হাজার কোটি টাকার বিদেশি ফল

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:রবিবার ৩০ জুন ২০২৪ | হালনাগাদ:রবিবার ৩০ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ডলার সাশ্রয়ে বিদেশি ফল এখন দেশেই চাষ হচ্ছে। লাভ বেশি হওয়ায় বাড়ছে উৎপাদন সক্ষমতাও। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, দেশে বর্তমানে প্রায় ১১ হাজার হেক্টর জমিতে চাষ হচ্ছে নানা জাতের বিদেশি ফল। যার বাজারমূল্য প্রায় ১২ হাজার কোটি টাকা। দেশে উৎপাদিত কয়েকটি বিদেশি ফল হয়ে উঠছে রপ্তানিযোগ্য।


লাতিন আমেরিকার দেশ মেক্সিকোর ফল অ্যাভোকাডো, থাইল্যান্ড ভিয়েতনামের ড্রাগন কিংবা চীনের মালবেরি আবার শীত প্রধান দেশের স্ট্রবেরি এসবই এখন মিলছে বাংলাদেশে। দেশের বিভিন্ন জেলার উর্বরা জমিনে চাষ হচ্ছে এই বিদেশি ফল। দেশের ক্রেতাদের কাছে আম জাম কাঠালের বাইরেও এসব বিদেশি ফলের চাহিদাও বেড়েছে বেশ।


গেল কয়েক বছর আগেও পুরোটাই আমদানি নির্ভর ছিল এই সকল বিদেশি ফল। তখন চড়া দামে মিলতো অভিজাত এলাকার দোকান কিংবা সুপারশপে। তবে, এক সময়ের উচ্চবিত্তের ফল এখন মধ্যবিত্তের নাগালে, এমনকি মিলছে মহল্লার দোকানেও। এর বড় কারণ এসব ফল এখন চাষ হচ্ছে দেশেই।


ক্রেতাদের একজন বলেন, 'দেশে বসেই বাহিরে ফল খেতে পাচ্ছি এখন।'


আরেকজন বলেন, 'আগে বাহিরের থেকে যেসব ফল আসতো তা ফ্রেশ ছিলো না প্রিজারভেটিভ দেয়া ছিল। এখন ফ্রেশ ফল পাচ্ছি।' 


কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, দেশে বর্তমানে ৭২ রকমের ফলের আবাদ হচ্ছে। যার প্রায় অর্ধেকই বিদেশি। প্রায় ১১ হাজার হেক্টর জমিতে চাষ হচ্ছে নানা জাতের বিদেশি ফল। এরমধ্যে ৮টি চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে। দেশে উৎপাদিত বিদেশি ফলের বাজারমূল্য প্রায় ১২ হাজার কোটি টাকা।


চাষ হওয়া অন্য বিদেশি ফলের মধ্যে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার রাম্বুটান, মেক্সিকোর অ্যাভোকাডো, ভিয়েতনামের ছোট জাতের নারকেল, চীনের মালবেরি, লংগান, পার্সিমন, মেক্সিকোর থাই সফেদা, মধ্যপ্রাচ্যের জাবটিকাবা, সুইট লেমন, মিষ্টি তেঁতুল। 


দেশে বিদেশি ফলের চাষ বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে চায় সরকার। এতে করে বাচানো যাবে ডলার। এনবিআরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত ৪ হাজার ৮শ' কোটি টাকার বেশি মূল্যের বিদেশি ফল আমদানি হয়েছে। যার মধ্যে রয়েছে খেজুর, আঙুর, কমলা, নাশপাতি ও আপেল।


তবে দেশে এখন পর্যন্ত উৎপাদিত বিদেশি ফলের মধ্যে বাংলাদেশের স্বয়ংসম্পূর্ণ কেবল ড্রাগন ফল চাষে। ২০০৭ সাল বাংলাদেশে প্রথম ড্রাগন ফলের গাছ নিয়ে আসা হয়। এবার সরকারিভাবে ড্রাগন ফল রপ্তানি শুরু হয়েছে।


কৃষি মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক ড.মো. মেহেদী মাসুদ বলেন, 'সুইডেনে প্রতি সপ্তাহে ড্রাগন ফল রপ্তানি করা হচ্ছে। সুইডেন থেকে তারা ফিনল্যান্ডে মার্কেটিং করছে। ইউরোপের মার্কেটে আমাদের ড্রাগন ফলের ভালো চাহিদা পাওয়া যাচ্ছে।' 


বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন বলছে, দেশে উৎপাদিত ফলের প্রায় ৪০ শতাংশই বিদেশি। ড্রাগনের পাশাপাশি মাল্টাও রপ্তানির আশা জাগাচ্ছে।


বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, 'ড্রাগন ফল আগে ১০০ শতাংশ আমদানি করতে হতো এখন কিন্তু  আমদানি করতে হয়ে না বরং আমরা রপ্তানি করছি।'


তবে বিদেশি ফলের চাহিদার শীর্ষে থাকা খেজুর, নাশপাতি ও আপেল উৎপাদন হয়না দেশে । আঙুর ও কমলা চাষ হলেও মানসম্পন্ন নয়।


এক্ষেত্রে গবেষকরা বলছেন, বিদেশ থেকে চারা বা বীজ আনলেই হবে না, দেশের পরিবেশ ও আবহাওয়া উপযোগী করতে গবেষণা করতে হবে।


শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এফ এম জামাল উদ্দিন বলেন, 'গবেষণা করে আবহাওয়া উপযোগী চাষাবাদ করতে পারতাম তাহলে সেখানে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকতো।' 


ড্রাগন ফলের রপ্তানির মাধ্যমে এদেশে বিদেশি ফলের চাষাবাদ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।


আরও খবর




আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প