শিরোনাম
পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

দেশে প্রতিবছর ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যায় তামাকজাত পণ্য ব্যবহারে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২৯ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ২৯ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দেশে প্রতিবছর ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যায় তামাক ও তামাকজাত পণ্য ব্যবহারে। অন্যদিকে তরুণদের মধ্যেও বাড়ছে হৃদ্‌রোগ। বিশেষজ্ঞরা বলছেন- এর অন্যতম কারণ তামাকের ব্যবহার। গবেষকদের মতে, সিগারেটের ব্যবহার কাঙ্ক্ষিত মাত্রায় হ্রাস করে বাড়াতে হবে দাম। তামাকের কর কাঠামোও করতে হবে সংস্কার।


তামাক ও তামাকজাত পণ্য ব্যবহারে বাংলাদেশে বছরে ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যায়। ২০১৮ সালের তামাকজনিত মৃত্যু ও অসুস্থতায় অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ছিল প্রায় ৩০ হাজার ৫৬০ কোটি টাকা। যা ওই বছর জিডিপির ১ দশমিক ৪ শতাংশ।


দেশে তরুণদের মধ্যে তামাক নেয়ার প্রথম ধাপ হিসেবে ধরা হয় সিগারেট। যদিও ২০২৪-২৫ এর বাজেটে দেখা যায় নিম্নস্তরের সিগারেটের সহজলভ্যতা সামান্য কমলেও বাকি তিনস্তরের সিগারেট আগের চেয়ে অনেকটা সহজলভ্য হয়েছে।


দেশে দিন দিন বাড়ছে হৃদ্‌রোগ, ক্যান্সার, ফুসফুসের দীর্ঘমেয়াদি রোগ ও ডায়াবেটিস। এর অন্যতম কারণ তামাক পণ্যের ব্যবহার বলে জানালেন এই গবেষক।


ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরি বলেন, ‘মানুষ মারা যাচ্ছে অসংক্রামক রোগের কারণে এর মধ্যে ৩০ শতাংশ মারা যাচ্ছে হৃদ্‌রোগে। কেউ যদি ১৪ বছর থেকে রেগুলার ধূমপান করে খুব সহজেই ৪০ বছর বয়সে সে হৃদ্‌রোগে আক্রান্ত হবে।’ 


নিকোটিনের সঙ্গে বিভিন্ন ফলের ফ্লেভার মিশিয়ে তৈরি করা হয় ই-সিগারেটের উপাদান পানীয় তামাক। এই নানা স্বাদের পানীয় তামাকে অনেকে সহজেই আকৃষ্ট হচ্ছেন ক্ষতিকর ই-সিগারেটে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে ই-সিগারেট গ্রহণের হার।


গেল ৫ বছরে ই-সিগারেট বিশ্ব বাজারে ৬.৯ বিলিয়ন ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৩.৩ বিলিয়ন ডলার। সাধারণত ই-সিগারেট গ্রহণকারীরা ধূমপানও করে থাকেন। যে কারণে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, বাড়ছে হার্ট অ্যাটাক।


গবেষকরা বলছেন সাম্প্রতিক সময়ে নানা কূটকৌশলের পথ বেছে নিয়েছে তামাক কোম্পানি। যে কারণে শিশুরাও তামাকে আকৃষ্ট হচ্ছে।


ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের বাংলাদেশের এডভোকেসি ম্যানেজার মো. আতাউর রহমান বলেন, ‘বাংলাদেশের বেশিরভাগ জায়গায় খেলার মাঠের আশে পাশে তামাক পণ্যের দোকান রয়েছে। তারা এমনভাবে রাখে যেন শিশুরাও আকৃষ্ট হয়।’ 


পরিবেশ, স্বাস্থ্য ও মাটির গুণাগুণের ক্ষতির বিষয়টি জেনেও তামাক চাষে ঝুঁকছে কৃষকরা। দীর্ঘদিন ধরে তামাক চাষ করায় নষ্ট হচ্ছে জমির উর্বরতা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। এই গবেষক বলছেন সিগারেটের ব্যবহার কাঙ্ক্ষিত মাত্রায় কমাতে এর দাম ব্যাপকভাবে বাড়ানো দরকার।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. শাফিউন নাহিন শিমুল বলেন,   ‘টোবাকো কোম্পানি যে কিনবেই এইটা কিন্তু নির্ধারিত। অন্যান্য কৃষি ফসলে কিন্তু এই দাম নির্ধারণ থাকে না। এ কারণে তারা তামাকের চাষের দিকে মনোযোগী হয়।’ 


কঠোর তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন ও প্রয়োগের মাধ্যমে তামাকের ব্যবহার হ্রাস বিশ্বব্যাপী স্বীকৃত পদ্ধতি। তাই শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইনই পারে এর ব্যবহার কমিয়ে মানুষের স্বাস্থ্য ঝুঁকিসহ অর্থনৈতিক ও পরিবেশগত ক্ষতির হাত থেকে বাঁচাতে। 


আরও খবর




পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ

পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬