
সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::সুনামগঞ্জে ধর্মপাশা উপজেলার গাছতলা বাজারে চুরি করতে এসে জনতার হাতে আটক হয়েছে এক চোর। (১৬ মে) শনিবার দিবাগত রাত আড়াই ঘটিকায় এই ঘটনাটি ঘটে। উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজারের মের্সাস এনা এন্টারপ্রাইজে প্রো: মো: এরশাদ আকন্দ। প্রতিষ্টানের ম্যানেজার জোবায়ের জানান, গতরাত অনুমানিক আড়াই ঘটিকার সময় গাছতলা বাজারের পাহারাদার নিজাম উদ্দিন ও আলি হোসেন এর চিৎকারে গাছতলা বাজারে বণিক সমিতির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন সহ স্থানীয়রা ঘটনাস্থলে এসে চোরকে হাতে নাতে ধরে। জানাযায়, পাশ্ববর্তী নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার উলোকান্দা গ্রামের সিরাজ মিয়ার ছেলে মো: হানিফ। আটককৃত হানিফ বলেন, আমার সাথে আরও তিন জন ছিল। তবে তাদের নাম আমি জানিনা। প্রতিষ্টানের ম্যানেজার জোবায়ের বলেন, সিসি ক্যামেরা ফুটেজ কেটে, বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হয়, ফ্রীজ সহ বিভিন্ন পন্য সামগ্রী ভাংচুর সহ নগদ ২০ হাজার টাকা ক্যাশ থেকে উধাও হয়েছে। দোকানের পিছনে মাটিকেটে টিন সরিয়ে ভিতরে প্রবেশ করে চোর চক্র। রোববার (১৭ মে) খবর পেয়ে ঘটনাস্থলে ধর্মপাশা থানার এস আই রফিক সহ সঙ্গীয় ফোর্সে এসে আটককৃত আসামী মো: হানিফকে থানায় নিয়ে যায়। কিন্তু আসামীর কাছে কোন ব্যবহৃত অস্ত্র পাওয়া যাইনি। এই ব্যাপারে ধর্মপাশা থানায় মামলা প্রক্তিয়া চলছে বলে জানাযায়।





























