
মোঃ আনোয়ার হোসেন ধুনট(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলায়,ধুনট উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধাবৃত্তি ২০২৫ এর বৃত্তি প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মে)ধুনট আদর্শ কেজি স্কুল প্রাঙ্গণে অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ধুনট উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহ আলমের সঞ্চালনায়
বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা আব্দুর রশিদ, ১ নং সহ-সভাপতি নজরুল ইসলাম,২ নং সহ-সভাপতি মাহমুদ আলম লেবু, ৩ নং সহ-সভাপতি মোজাম্মেল হক,অর্থ সচিব আসাদুজ্জামান,সহ সচিব
মামুনুর রশিদ সোহান,সদস্য আল মামুন মানিক,শফিকুল ইসলাম, তহিদুল আলম, মুকুল হোসেন, মনজুরুল ইসলাম, নাসির উদ্দিন প্রমূখ।
ধুনট উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহ আলম
বলেন ক্রেস্ট, সনদ বা অর্থ কোন বিষয় নয়,এই অ্যাসোসিয়েশনের মূল উদ্দেশ্য হচ্ছে মেধাবী ছাত্র ছাত্রীদের মেধা যাচাই পূর্বক মেধার স্বীকৃতি প্রদান করা, ২০২৫ সালে ১৬৭৫ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ট্যালেন্ট পূলে ৭৮ জন ও সাধারণ গ্রেডে ২৬৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
আমন্ত্রিত অতিথিদের বক্তব্য শেষে মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করেন অতিথিবৃন্দ।




























