শিরোনাম
অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ! মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬

দক্ষিণ গফরগাঁও উপজেলা পরিষদের সদর দপ্তর নয়াবাড়ি মৌজায় স্থাপনে বাধা নেই: হাইকোর্ট

প্রকাশিত:মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

শফিকুল স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলা পরিষদের সদর দপ্তর উস্থি ইউনিয়নের নয়াবাড়ি মৌজায় স্থাপনের বিষয়ে উচ্চ আদালত পূর্বাদেশ বহাল রেখেছেন। এর ফলে নতুন এই উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও অবকাঠামো নির্মাণে আর কোনো আইনি বাধা রইল না।সোমবার (১৪ সেপ্টেম্বর) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ সংক্রান্ত একটি রিট পিটিশন খারিজ (ডিসচার্জ) করে সংক্ষিপ্ত রায় প্রদান করেন। এর আগে পাগলা থানা এলাকায় উপজেলা সদর দপ্তর স্থাপনের দাবি জানিয়ে আদালতে একটি রিট পিটিশন দায়ের করেছিল একটি পক্ষ।আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী বলেন, "সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষ 'নিকার' (নিকার)-এর সিদ্ধান্তের মাধ্যমেই দক্ষিণ গফরগাঁও উপজেলার সদর দপ্তরের স্থান নির্ধারণ করা হয়েছে। এখানে আইনি কোনো গাইডলাইনের ব্যত্যয় ঘটেনি। আদালত সংক্ষিপ্ত জাজমেন্ট দিয়ে মোশনটি ডিসচার্জ করে দিয়েছেন, যার ফলে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনায় কোনো আইনি জটিলতা থাকল না।"এদিকে আদালতের এই রায়ের খবর এলাকায় ছড়িয়ে পড়লে দক্ষিণ গফরগাঁও উপজেলার আটটি ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়। রায়কে স্বাগত জানিয়ে সোমবার বিকেলে উস্থি ইউনিয়নের কান্দিপাড়া বাজারে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি কান্দিপাড়া বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের জন্য নির্ধারিত স্থান নয়াবাড়ি মৌজায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা মোশাররফ হোসেন, মো. এমদাদুল, আমির উদ্দিন, শামছুল আলম ফারুক, আব্দুর রউফসহ উপজেলা পরিষদ বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ। বক্তারা ন্যায়বিচারের জন্য উচ্চ আদালতকে ধন্যবাদ জানান এবং এই প্রক্রিয়ায় সহযোগিতার জন্য স্থানীয় সংসদ সদস্যকে কৃতজ্ঞতা জানান।এ বিষয়ে স্থানীয় জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, "কান্দিপাড়া সংলগ্ন উস্থি ইউনিয়নের ১৪৩ নং জে.এলভুক্ত নয়াবাড়ি মৌজায় উপজেলা পরিষদ কার্যালয় নির্মাণ এবং প্রশাসনিক কার্যক্রম পুরোদমে চালুর ক্ষেত্রে এখন আর কোনো আইনি প্রতিবন্ধকতা নেই। দ্রুতই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।"


আরও খবর




অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

ফুল ও মিষ্টি হাতে শিক্ষার্থীর বাসায় গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

লালপুরে আখক্ষেত থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

মাওলানা আবদুল মালেক ও চরমোনাই পীরসহ শীর্ষ আলেমদের কটূক্তি, মুরাদনগরের ব্লগার তুষার গ্রেপ্তার

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক

শরণখোলায় ৩১৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার।

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক

মুরাদনগরে মাদকবিরোধী অভিযান, ১৩৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২