শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

দ্রুত ডাক সার্ভিসের নামে সাতক্ষীরায় পোস্ট অফিসের প্রতারণা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

গাজী হাবিব, সাতক্ষীরা প্রতিনিধি: জরুরি চিঠি, নথিপত্র বা পার্সেল দ্রুত ও নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার সবচেয়ে দ্রুত ও গ্যারান্টিযুক্ত ডাক সার্ভিস (গ্যারান্টিড এক্সপ্রেস পোস্ট)। বাংলাদেশ ডাক বিভাগের এমন চটকদার ও আকর্ষণীয় বিজ্ঞাপনের ফাঁদে পড়ে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ ও পেশাজীবীরা। সাতক্ষীরা প্রধান ডাকঘরের চরম উদাসীনতা, দায়িত্বজ্ঞানহীনতা আর অব্যবস্থাপনায় ‘এক্সপ্রেস’ সার্ভিসের নামে গ্রাহকদের সাথে রীতিমতো প্রতারণার অভিযোগ উঠেছে। চড়া মাশুল দিয়েও দুই সপ্তাহে মিলছে না কাঙ্ক্ষিত সেবা, উল্টো দিনের পর দিন হয়রানির শিকার হতে হচ্ছে গ্রাহকদের।জানা যায়, গত ২ জুলাই ২০২৬ তারিখে সাতক্ষীরা প্রধান ডাকঘর থেকে ‘গ্যারান্টিড এক্সপ্রেস পোস্ট’ এর মাধ্যমে রাজধানী ঢাকার মোহাম্মদপুরে একটি অতি জরুরি দাপ্তরিক নথিপত্র পাঠানো হয়। কিন্তু পাঠানোর দীর্ঘ ১৪ দিন পার হয়ে আজ ১৬ জুলাই হলেও সেই অতি জরুরি নথিটি প্রাপকের ঠিকানায় পৌঁছায়নি।ভুক্তভোগী পেশাজীবী মো. হোসেন আলী জানান, চিঠি পৌঁছাতে অস্বাভাবিক দেরি হওয়ায় তিনি সাতক্ষীরা প্রধান ডাকঘরের পোস্টমাস্টার দেবাশীষ কর্মকারের দ্বারস্থ হন। তখন পোস্টমাস্টার অনলাইনে ট্র্যাকিং চেক করে আশ্বস্ত করেছিলেন, দুই-একদিনের মধ্যে প্রাপক চিঠি হাতে পেয়ে যাবেন। কিন্তু আজ (১৬ জুলাই) পুনরায় তার সাথে যোগাযোগ করা হলে তিনি আবারও অনলাইনে চেক করে এক অদ্ভুত ও দায়িত্বহীন তথ্য দেন। তিনি জানান, অতি জরুরি সেই নথিটি ঢাকা থেকে নাকি আবারও সাতক্ষীরাতেই ফেরত পাঠানো হয়েছে।সবচেয়ে আশ্চর্যের বিষয়, সরকারি সেবার এমন নজিরবিহীন গাফিলতির কোনো সদুত্তর না দিয়ে পোস্টমাস্টার দেবাশীষ কর্মকার ভুক্তভোগী গ্রাহককে সরাসরি ডাকপিওনের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়ে দ্রুত নিজের কক্ষ ত্যাগ করেন।পরবর্তীতে ডাকপিওনদের কক্ষে গিয়ে যোগাযোগ করা হলে নির্ধারিত ডাকপিওন আক্তারুল ইসলাম জানান, আমার কাছে এখনো কোনো চিঠি আসেনি, আসলে আপনাকে কল দেওয়া হবে।খোঁজ নিয়ে জানা গেছে, সাতক্ষীরা প্রধান ডাকঘরে এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও এক তরুণ পেশাজীবী হাবিবুল ইসলাম অত্যন্ত জরুরি নথিপত্র সম্বলিত একটি খাম ঢাকাতে পাঠানোর জন্য এই এক্সপ্রেস সার্ভিসে বুকিং করেছিলেন। কিন্তু একই কায়দায় দীর্ঘদিন সময়ক্ষেপণ করে, প্রাপকের কাছে না পাঠিয়ে সেই চিঠিটি আবারও সাতক্ষীরায় ফেরত পাঠানো হয়।গ্রাহকদের প্রশ্ন, যে চিঠি রাজধানীতে পৌঁছানোর কথা, তা প্রাপকের ঠিকানায় না গিয়ে কেন এবং কার ভুলে পুনরায় সাতক্ষীরায় ফেরত আসছে? আর ফেরত আসার পরেও কেন তা গ্রাহককে না জানিয়ে দীর্ঘদিন ফেলে রাখা হচ্ছে?​এ অব্যবস্থাপনার বিষয়ে ডাক বিভাগের দক্ষিণাঞ্চল, খুলনার পোস্টমাস্টার জেনারেল (চলতি দায়িত্বে) কবির আহমেদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।দ্রুততম সময়ে এই "গ্যারান্টিড এক্সপ্রেস পোস্ট" এর নামে চলা প্রহসন ও কর্মকর্তাদের খামখেয়ালিপনা বন্ধে ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী সাতক্ষীরাবাসী।



আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ