শিরোনাম
আমতলীতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার পথসভায় জয়বাংলা শ্লোগান ঘুষের সংস্কৃতি: কর্মকর্তা ঘুষ নেন, সাধারণ মানুষও দিতে অভ্যস্ত—পরিবর্তন আনবে কে? টাঙ্গাইলে মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত বড় সাংঙ্গিশ্বর খানকায়ে মোহেব্বীয়া মাদ্রাসার উদ্যোগে ৪র্থ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ!
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬

দূর্নীতির মাধ্যমে নামজারি প্রদান !লাকসামে ভুমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মোহাম্মদ আবদুর রহিম, কুমিল্লা দক্ষিণঃ


দূর্নীতির মাধ্যমে বিদ্যুৎগতিতে নামজারি খতিয়ান প্রদান, উচ্চ আদালতের রায়-ডিক্রির অবমাননা, ক্ষমতার অপব্যবহার, সময় ক্ষেপনসহ সাধারন জনগনকে হয়রানির অভিযোগে, লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহার ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সাইফুল ইসলামের দূর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য  গত ২৯ ডিসেম্বর রোববার মন্ত্রী পরিষদ বিভাগ ও জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তর লিখত অভিযোগ করেছেন লাকসাম পৌরসভার উত্তরকুল গ্রামের মৃত জহিরুল হকের পুত্র মোরশেদ আলম রাসেল।


লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, আমার পিতা জহিরুল হক বিগত ১৬/০৬/২০০০ ইং তারিখের ১০৯১৮ নং রেজিস্ট্রিকৃত দলিলে তাহার পিতা নুরুল হক হইতে ২৯৫ নং উত্তরকুল মৌজার বি.এস চুড়ান্ত ২২২ নং খতিয়ানের ৫১২ নং দাগের ৮ শতকসহ মোট ৯০ শতক জমির মালিক হয়ে ভোগদখল করে বিগত ২১/১২/২০০৩ তারিখে ২০৯০১ নং দলিলে অহিদুর রহমান ও মহরম আলীর নিকট ৫১২ দাগের ৬ শতক জমি বিক্রি করেন। 


বাকি ২ শতক আমার পিতা কাহারো নিকট বিক্রি করেননি। আমার পিতার মৃত্যুর পর আমরা উত্তরাধিকার সূত্রে উক্ত জমি মালিক ও ভোগদখল করিয়া আসতেছি। কিন্তু রহস্যজনক ভাবে আমাদেরকে কোন প্রকার নোটিশ প্রদান না করেই অবৈধ ভাবে অর্থিক দুর্নীতির মাধ্যমে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সাইফুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সিফাতুন নাহার ১২৩৩০/২৩-২৪ নং নামজারি মোকদ্দমার মাধ্যমে উক্ত ২ শতক জমি মোসাঃ পারুল আক্তারের নামে ৮৬৮ নং নামজারি খতিয়ান প্রদান করেন। 


উক্ত পারুল আক্তার গংদের দায়ের করা একাধিক দেওয়ানী মোকদ্দমা খারিজ হলেও লাকসাম ভূমি অফিসের অসাধু উপরোক্ত কর্মকর্তাদেরকে অবৈধ উৎকোচ প্রদানের মাধ্যমে উক্ত নামজারি খতিয়ান সৃজন করে। যেখানে কুমিল্লার বিজ্ঞ জজ আদালতে আমাদের বিরুদ্ধে দায়ের করা দেওয়ানী ৭০/২০০৪ নং মোকদ্দমা ও সর্বশেষ উক্ত পারুল আক্তার গংদের করা ২৬৪/২০২১ নং মোকদ্দমা গত ২৯/০১/২০২৩ ইং তারিখ দোতরফাসুত্রে খারিজ হয়। তারপরে কৌশলে দূর্নীতি মাধ্যমে গত ২৮/০৫/২০২৪ ইং তারিখে উক্ত জমি নামজারির আবেদন করে মাত্র ৮ কার্যদিবসের মধ্যে ০৯/০৬/২০২৪ তারিখে অবৈধ ভাবে ৮৬৮ নং নামজারি খতিয়ান সৃজন করে যা বিদ্যুৎগতি ! এবং অবৈধ লেনদেনের প্রভাব। তাহা জানতে পেরে আমি এসিল্যান্ড লাকসাম বরাবর উক্ত নামজারি খতিয়ান বাতিলের জন্য গত ০৩ জুলাই ২০২৪ ইং তারিখে লিখিত আবেদন করি। কিন্তু তিনি ব্যবস্থা নিতে সময়ক্ষেপন করেন। শুনানিতে আমাদের সাথে সরকারি কর্মকর্তা হিসেবে আচরন করেনি।


আমি এসিল্যান্ডকে সর্বশেষ ২৬৪/২০২১ নং দেওয়ানী মোকদ্দমায় রায়ের কপি দাখিল করে উক্ত নামজারি খতিয়ান বাতিলের আবেদন করলেও এসিল্যান্ড অবৈধভাবে আর্থিক লাভবান হয়ে রহস্যজনক কারনে আমাদেরকে হয়রানি করতে উচ্চ আদালতের রায়-ডিক্রিকে উপেক্ষা করে আপীল চলমান উল্লেখ করে প্রায় ৫ মাস পর গত ১৮/১১/২০২৪ ইং তারিখে বির্তকিত ৮৬৮ নং নামজারি খতিয়ান বাতিল না করে বহাল রাখেন, আবার উক্ত খতিয়ানের খাজনা আদায় ও নামজারি স্থগিত করেন। যা উচ্চ আদালতকে অবমাননার সামিল।


সরকারি কর্মকর্তা হিসাবে ক্ষমতার অপব্যবহারের ফলে স্থানীয় সরকারের সুনাম ক্ষুন্ন করছেন। 


এসিল্যান্ড সিফাতুন নাহার ও তহশিলদার সাইফুল ইসলামের দূর্নীতির কারনে আমি ও আমাদের অসহায় পরিবার ক্ষতিগ্রস্থ্য ও হয়রানির স্বিকার হয়েছি উল্লেখ করে, লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহার, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সাইফুল ইসলামের দ্বারা জনসাধারণকে হয়রানি মুলক কর্মকা- প্রতিরোধ করতে ও তাদের দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেছেন ভুক্তভোগী মোরশেদ আলম রাসেল।


আরও খবর




সাপ নিয়ে আতঙ্ক নয়, সচেতনতায় স্নেক রেসকিউ টিম

আমতলীতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার পথসভায় জয়বাংলা শ্লোগান

ঘুষের সংস্কৃতি: কর্মকর্তা ঘুষ নেন, সাধারণ মানুষও দিতে অভ্যস্ত—পরিবর্তন আনবে কে?

টাঙ্গাইলে মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত

বড় সাংঙ্গিশ্বর খানকায়ে মোহেব্বীয়া মাদ্রাসার উদ্যোগে ৪র্থ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

বোদায় জমি নিয়ে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র/বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

আমতলীতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার পথসভায় জয়বাংলা শ্লোগান

ঘুষের সংস্কৃতি: কর্মকর্তা ঘুষ নেন, সাধারণ মানুষও দিতে অভ্যস্ত—পরিবর্তন আনবে কে?

টাঙ্গাইলে মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত

বড় সাংঙ্গিশ্বর খানকায়ে মোহেব্বীয়া মাদ্রাসার উদ্যোগে ৪র্থ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন