শিরোনাম
কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সভাপতি কাউছার সেক্রেটারী আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ নির্বাচিত নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার সভাপতি মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
রবিবার ০১ নভেম্বর ২০২৬
রবিবার ০১ নভেম্বর ২০২৬

একটি সেতুই বদলে দিতে পারে দক্ষিণ চট্টগ্রামের চিত্র

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০৫ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:রবিবার ০৫ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, চন্দনাইশ ও পটিয়া উপজেলার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে ছামুদরিয়া ঘাটে একটি আধুনিক ‘Y’ টাইপ সেতু নির্মাণের দাবি জোরালো হয়ে উঠেছে। স্থানীয়দের মতে, একটি সেতুই বদলে দিতে পারে পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, অর্থনীতি ও জনজীবনের চিত্র।


জানা যায়, ছামুদরিয়া ঘাট এলাকায় কোনো সেতু না থাকায় প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে মুরালী-চাঁনখালী খাল পারাপার করছেন। এতে সময়ের অপচয়ের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে, যা স্থানীয়দের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।


এ অবস্থায় সামাজিক সংগঠন ‘আনোয়ারা ফাউন্ডেশন’ সেতুটি নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে লিখিত আবেদন জানিয়েছে। বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম-এর মাধ্যমে প্রেরিত এ আবেদনে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।


প্রস্তাবনায় বলা হয়, পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের রাউয়ারখীল এবং চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারী এলাকা থেকে সংযোগ সড়ক (র‌্যাম্প) নির্মাণ করে আনোয়ারা উপজেলার শিলালিয়া-ওষখাইন অংশে প্রায় ২০০ মিটার দীর্ঘ একটি ‘Y’ টাইপ সেতু নির্মাণ করা সম্ভব। এতে তিন উপজেলার মধ্যে সরাসরি ও দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে।


সংশ্লিষ্টদের মতে, সেতুটি নির্মিত হলে যাতায়াত সময় কমে মাত্র ১০ মিনিটে নেমে আসবে। পাশাপাশি কর্ণফুলী টানেল ব্যবহার করে মাত্র ২৫ মিনিটে চট্টগ্রাম শহরে পৌঁছানো যাবে। এতে যানজট কমবে, টানেলের ব্যবহার বাড়বে এবং বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে কর্মরত মানুষের চলাচল সহজ হবে।


এছাড়া কৃষিপণ্য ও শিল্পসামগ্রী দ্রুত পরিবহনের সুযোগ সৃষ্টি হবে, যা স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে। একই সঙ্গে প্রধান সড়কের ওপর যানবাহনের চাপ কমবে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা।


আনোয়ারা ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন আহমদ শাহ ও সাধারণ সম্পাদক এম. নুরুল হুদা চৌধুরী স্বাক্ষরিত আবেদনে দ্রুত সেতু নির্মাণে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।


এসময় উপস্থিত ছিলেন বীর গেরিলা কমান্ডার মুক্তিযোদ্ধা ফজল আহমদ, সাগর মিত্র, মো. ফজলুল কাদের, আব্দুল মালেক, উম্মে সাজিয়া সুলতানা, ডা. অসীম দাশ, বিদ্রোহী বড়ুয়া, লিটন চৌধুরী, বিমান চৌধুরী, শামসুল ইসলাম, এমদাদুল ইসলাম চৌধুরী, মো. আনিস, কে.এইচ.এম তারেক, নারায়ণ দাশ, তানভীরুল হুদা, জসীম উদ্দীন, অ্যাডভোকেট ইফতেহার হোসাইন, নায়ীবুদ্দিন আহমদ শাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আরও খবর




কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সভাপতি কাউছার সেক্রেটারী আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ নির্বাচিত

নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার সভাপতি মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন

মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘি‌রে স‌ন্দেহ স্বজন‌দের

গত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি কমেছে জিপিএ-৫'র সংখ্যা

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

জনসেবা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা

ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

কালীগঞ্জে দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সেলিম সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা

পত্নীতলা ও ধামইরহাটে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক ২

লালমোহনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

স্পেন এন্ড নিউরো কেয়ার ফাউন্ডেশন অব বাংলাদেশের আয়োজনে বিশ্ব স্টোক দিবসে নগরীর সিআরবি থেকে মিনি ম্যারাথন

ইটনায় পাচারের সময় ১০৮ বস্তা সারসহ নৌকা জব্দ করল নৌপুলিশ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা


এই সম্পর্কিত আরও খবর

কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সভাপতি কাউছার সেক্রেটারী আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ নির্বাচিত

নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার সভাপতি মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন

মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘি‌রে স‌ন্দেহ স্বজন‌দের

গত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি কমেছে জিপিএ-৫'র সংখ্যা

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

জনসেবা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা

ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

কালীগঞ্জে দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সেলিম সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন