শিরোনাম
মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬

ফুলপুরে এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রকাশিত:মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬ | অনলাইন সংস্করণ

Image



স্টাফ রিপোর্টার ও ফুলপুর প্রতিনিধি : ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপিকে ঘিরে সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ'র মিথ্যা বক্তব্য ও বিভিন্ন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ফুলপুর উপজেলা বিএনপি। সোমবার (২৩ মার্চ) বেলা ১২ টায় ফুলপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফুলপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান। এসময় পাশে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলু, যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন খান, ওয়াজেদুল ইসলাম, এনামুল হক বাবুল, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ। সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের ১১ দলীয় জোটের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ বিএনপির বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যসহ বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তিনি বলেছেন, সরকারি দলের প্রার্থী এবং সমর্থকরা প্রতিটি কাজে আমাদের বাধা দিচ্ছে। পথে পথে কাঁটা বিছিয়ে দিচ্ছে। একদম শুরু থেকেই তারা প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে আছে। তারা মামলা-হামলা করছে। আমার সমর্থকদের আক্রমণ করছে। যাহা ইতোমধ্যে ফুলপুর উপজেলা বিএনপির দৃষ্টিগোচরে এসেছে। সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ এসব বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। আমরা তার মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে তার বক্তব্য অনুযায়ী বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের কোন নেতা কাজে বাধা দিয়েছে তার সঠিক প্রমাণ প্রকাশের দাবী জানাই। বিএনপি নেতৃবৃন্দ আরো বলেন, বিএনপি সবসময় গণতন্ত্র, মানুষের অধিকার রক্ষা ও আইনের শাসনের পক্ষে অবস্থান নিয়েছে। এ ধরনের অপপ্রচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা সফল হবে না। পরিশেষে, সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, মিথ্যা অপপ্রচারের মাধ্যমে রাজনৈতিক ফায়দা লুটার অপচেষ্টা পরিহার করতে হবে। অন্যথায় জনগণই এর জবাব দেবে।




আরও খবর




ফুলপুরে এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দিনেদুপুরে ফতুল্লায় সাংবাদিকের বাসায় চুরি, ৩২ লাখ টাকার মালামাল লুট

তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, বিক্রি বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে

সেরে উঠছেন মির্জা আব্বাস, দোয়া চায় পরিবার

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাৎ

ঈদের দীর্ঘ ছুটি শেষে কর্মচাঞ্চল্য হয়ে ‍উঠছে রাজধানী

আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ মার্চ

'তেল নেই' লেখা সাইনবোর্ড ঝুলছে রাজধানীর অধিকাংশ তেলপাম্পে

আলোচিত জেনারেল মাসুদকে গ্রেফতার সরকারের ভালো সূচনা

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান বাংলাদেশের

অনিয়মকারী ক্লিনিক মালিকদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: স্বাস্থ্যমন্ত্রী

কিউলেক্সে অতিষ্ঠ ঢাকাবাসী, চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

অটোরিকশাকে চাপা দিয়ে ঘরে ঢুকে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৩

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান আইজিপির

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

দিনেদুপুরে ফতুল্লায় সাংবাদিকের বাসায় চুরি, ৩২ লাখ টাকার মালামাল লুট

অটোরিকশাকে চাপা দিয়ে ঘরে ঢুকে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৩

চাটখিলে সাবেক পৌর মেয়র মোস্তফা কামালের আয়োজনে ঈদ পুনর্মিলনী

শেষ হলো সিরিয়াল কিলার সাইকো সম্রাটের অধ্যায়

ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন আব্দুল আলিম।

পাকুন্দিয়ায় জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল খননের উদ্যোগ

সুরাজপুর-মানিকপুর উন্নয়ন ফোরামের ঈদ পূনর্মিলনী সম্পন্ন

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত

পুত্র সন্তানের বাবা হলেন সাংবাদিক কেএম আনোয়ার হোসেন মেম্বর

লালমোহনে এসএসসি ৯৩ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত