
বিশেষ প্রতিনিধি:
আগামী ৯ সেপ্টেম্বর (বুধবার) বিকাল ৩ থেকে গাছবাড়ীয়া সরকারি কলেজের মাঠে আওলাদে রাসুল (দ.) পীরে বাঙ্গাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ.)'র ছদারতে অনুষ্ঠিত হবে রাহমাতুল্লিল আলামীন কনফারেন্স। এ উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাথে চন্দনাইশ উপজেলা, পৌরসভা, দোহাজারী পৌরসভার যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর, (শুক্রবার) বিকাল ৩টায় হাশিমপুর মকবুলিয়া কামিল মাদ্রাসা হলে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আলহাজ্ব আবুল মনসুরের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মোরশেদুল আলমের সঞ্চালায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি মক্কা শরীফ শাখার উপদেষ্টা ও রাহমাতুল্লিল আলামীন কনফারেন্স প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ মোজাম্মেল হক। বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি মক্কা শরীফ শাখার প্রধান উপদেষ্টা ও কনফারেন্স প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ আমান উল্লাহ আমান সমরকন্দী, মদিনা মনোয়ারা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল ইসলাম, চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আহবায়ক হাবিব উল্লাহ মাস্টার, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ চৌধুরী, সহ সভাপতি ওবায়দুল হক হক্কানি, হাজী মোহাম্মদ জাফর, মোজাফফর আহমদ, সাধারণ সম্পাদক এম. মাহবুবুল আলম এম.কম, সহ সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক ডা: আবু ছৈয়দ, শরফুদ্দীন চৌধুরী কাজল, অর্থ সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দীন চৌধুরী, সহ অর্থ আমীর হোসেন, দাওয়াতুল খায়র সম্পাদক মাওলানা আবদুল গফুর খান, মাওলানা মোরশেদুল হক, মাওলানা ইসহাক কাদেরী, আইন সম্পাদক এড. মামুনুর রশীদ, প্রচার ও প্রকাশনা দপ্তর আলমগীর ইসলাম বঈদী, শাহ নেওয়াজ চৌধুরী শুভ। উপস্থিত ছিলেন মাওলানা আবুল কাশেম আনছারী, মাওলানা ফয়েজ উল্লাহ খতিবী, গাউসিয়া কমিটি চন্দনাইশ উপজেলার সভাপতি ও রাহমাতুল্লিল আলামীন কনফারেন্স প্রস্তুতি কমিটির সদস্য সচিব আলহাজ্ব নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার, মাওলানা সিরাজ উদ্দিন তৈয়বী, এড. শাহাদাত হোসেন মানিক, আবদুন নুর, শহিদুল ইসলাম জোবাইর, জাফর আহমদ কোম্পানি, আলহাজ্ব আবদুল মজিদ, গাউসিয়া কমিটি চন্দনাইশ পৌরসভার সাধারণ সম্পাদক শফিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল আলম, দোহাজারী পৌরসভার সভাপতি জাফর আহমদ খান, সাধারণ সম্পাদক তৌহিদুল মোস্তফা সহ বিভিন্ন উপজেলা, পৌরসভার নেত্ববৃন্দ।





























